বর্ষা নামলেই বাঙালি গৃহস্থের পাতে ইলিশের হাতছানি। আর সেই খাঁটি ইলিশ উৎসবের আবেগ ও স্বাদকে আরও দ্বিগুণের রূপ দিতে শহরজুড়ে ধামাকাদার প্রচারে নামল ‘ফরচুন কচ্চি ঘানি সরষের তেল’ (এডব্লিউএল এগ্রি বিজনেস লিমিটেড, পূর্বতন আদানি উইলমার)। বর্ষার এই ইলিশের মরশুমে প্রতি বছরের মতো এবারও একগুচ্ছ অভিনব কর্মসূচি নিয়ে এসেছে সংস্থাটি। এবার তাদের বিশেষ চমক— ব্র্যাণ্ডের নতুন ব্র্যান্ড ফেস বা ‘ভোজন বাহিনী’, যার মুখ হিসেবে দেখা যাচ্ছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে।
বাঙালির হেঁশেলে সুস্বাদু ইলিশের আসল স্বাদ ফুটিয়ে তুলতে ফরচুন কচ্চি ঘানি সরষের তেলের জুড়ি মেলা ভার— এই বার্তা পৌঁছে দিতেই এবার রাজ্যব্যাপী এক মেগা অভিযানের সূচনা করল সংস্থাটি।
বাজারে বাজারে ‘সবচেয়ে ভারী ইলিশের’ চ্যালেঞ্জ ইলিশ কেনার আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে কলকাতার ১১টি অন্যতম প্রধান মাছ বাজারে শুরু হয়েছে ‘হেভিয়েস্ট ইলিশ চ্যালেঞ্জ’ বা সবচেয়ে ভারী ইলিশ খোঁজার প্রতিযোগিতা। মাছ বাজারে ফরচুনের নির্ধারিত স্টলে কেনা ইলিশ মেপে মেপে অংশ নেওয়া যাচ্ছে এই প্রতিযোগিতায়। বিজয়ী ক্রেতার জন্য রয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার সহ পুরো এক বছরের ফরচুন কচ্চি ঘানি সরষের তেলের বিনামূল্যে রসদ।
এছাড়াও, ১ কেজির বেশি ওজনের ইলিশ কিনলেই ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ ‘স্পিন দ্য হুইল’ গেম, যেখানে চাকা ঘোরালেই মিলছে আকর্ষণীয় সব উপহার। কেবল মাছ কেনাই নয়, বাঙালি মাছপ্রেমীরা তাঁদের পছন্দের ইলিশের পদ যেমন— সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের তেল ঝোল, পাতুড়ি কিংবা মাছের টক— কোন রেসিপিটি সেরা, সে বিষয়েও ভোটাভুটিতে মেতে উঠছেন উৎসাহের সঙ্গে।
পাড়ায় পাড়ায় জোর কদমে প্রচার
শহরের গণ্ডি পেরিয়ে গ্রামীণ এবং মফস্সলের বাজারগুলিতে পৌঁছতে রাজ্যজুড়ে ৫০টি প্রধান মাছ বাজারে বিশেষ দোকান সাজানো ও ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মহানগরের বুকে সাধারণ প্রচারের পাশাপাশি নজর কাড়ছে অভিনব ও বিরাট আকারের ২২টি হোর্ডিং এবং ১টি থিমেটিক স্পেশাল হোর্ডিং।
যাত্রীদের নজর কাড়তে শহরের বুকে চালানো হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ডেড ২৩টি ফরচুন বাস এবং ২টি বিশেষ ট্যাক্সি। শহরের পাশাপাশি জেলা ও গ্রামগঞ্জের ছোট বাজারগুলোতে পৌঁছনোর জন্য নামানো হয়েছে বিশেষ ক্যাটার ভ্যান বা ক্যানটার গাড়ি।
ডিজিটাল মাধ্যমে রান্নার জলসা ও সেলেবদের উপস্থিতি
অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশনের পাশাপাশি সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মেও জাঁকজমকপূর্ণ প্রচার চালাচ্ছে ফরচুন। জনপ্রিয় ডিজিটাল রান্নার প্ল্যাটফর্ম ‘অতনুর রান্নাঘর’-এ অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তৈরি হচ্ছে বিশেষ ডিজিটাল পর্ব। যেখানে আবীর ও অতনু খাঁটি ফরচুন কাঁচি ঘানি সরষের তেলে ঐতিহ্যবাহী ইলিশের রেসিপি তৈরি করে দর্শকদের উৎসাহিত করছেন সঠিক তেলের ব্যবহারে। এর সঙ্গে যুক্ত হয়েছেন একগুচ্ছ প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
‘ইলিশ মানেই আবেগ, আর রান্না মানেই ফরচুন’ সংস্থার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জয়েন্ট প্রেসিডেন্ট মুকেশ মিশ্র জানান, “বাঙালির কাছে ইলিশ কেবল একটি মাছ নয়, এটি এক পরম অনুভূতি ও সংস্কৃতির অঙ্গ। বহু প্রজন্ম ধরে বাঙালির ইলিশ প্রেমের সঙ্গে ফরচুন কাঁচি ঘানি সরষের তেল অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে। আমাদের লক্ষ্য, এই উৎসবমুখর মরশুমে বাংলার ঐতিহ্যবাহী রান্নার স্বাদকে প্রতিটি ঘরে ঘরে উদযাপিত করা।”
টেলিভিশন, সংবাদপত্র এবং বাজারস্তরের প্রচারের মধ্য দিয়ে চলতি ইলিশ মরশুমে আবার রাজ্যজুড়ে এক নম্বর স্থান ধরে রাখতে প্রস্তুত ফরচুন।

