সুস্থ অভ্যাসে বাড়বে আয়ু, লাইফ ইনসিওরেন্সের নতুন রূপ ‘টাটা এআইএ ভাইটালিটি’

প্রতিদিনের সামান্য কিছু সুঅভ্যাস কি আপনার জীবনের মেয়াদ আরও কয়েক বছর বাড়িয়ে দিতে পারে? সকালে একটু হাঁটা, রাতে পর্যাপ্ত ঘুম কিংবা নিয়মিত হেলথ চেক-আপ—যা আমরা প্রায়শই আলসেমি করে পিছিয়ে দিই, তা-ই বদলে দিতে পারে ভবিষ্যতের সমীকরণ। এই ভাবনাকে ভিত্তি করেই ‘টাটা এআইএ লাইফ ইনসিওরেন্স’ তাদের জনপ্রিয় ওয়েলনেস প্রোগ্রাম ‘টাটা এআইএ ভাইটালিটি’-কে নতুন রূপে ও বর্ধিত সুবিধার সাথে পুনরায় বাজারজাত করল।

প্রসঙ্গত,আন্তর্জাতিক সংস্থা ‘ভাইটালিটি’-র এক গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখলে গড় আয়ু প্রায় ৫ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। লন্ডনের ‘লন্ডন স্কুল অব ইকোনমিক্স’ দ্বারা পর্যালোচিত প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার মানুষের ওপর পরিচালিত একটি দীর্ঘমেয়াদি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য:

  • অলস জীবনযাত্রা ছেড়ে যারা সক্রিয় জীবনে ফিরেছেন, তাঁদের অকালমৃত্যুর ঝুঁকি ৫৭ শতাংশ পর্যন্ত কমতে দেখা গিয়েছে।
  • গবেষণার এই ফল ৩০ থেকে ৭০ বছর বয়সিদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।
  • এমনকি সপ্তাহে মাত্র ১ থেকে ২ দিন যারা সক্রিয় থাকেন, তাঁদেরও গড় আয়ু ২ বছরের বেশি বাড়তে পারে।

ভারতের আইসিএমআর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র তথ্যের ওপর ভিত্তি করে ২০ থেকে ৬০ বছর বয়সি ভারতীয়দের ওপরও এই একই সমীক্ষা চালানো হয়েছে।

এই সমীক্ষার ওপর ভিত্তি করে টাটা এআইএ-র এই ভাইটালিটি প্রোগ্রামে স্বাস্থ্য সুরক্ষার প্রধান চারটি দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে,

  1. শারীরিক সক্রিয়তা: প্রতিদিনের হাঁটার স্টেপ, ওয়ার্কআউট এবং হার্ট রেট ট্র্যাক করা।
  2. স্বাস্থ্য পরীক্ষা: বছরে অন্তত একবার হেলথ চেক-আপের মাধ্যমে সম্ভাব্য শারীরিক ঝুঁকি আগেভাগেই চিহ্নিত করা।
  3. মানসিক স্বাস্থ্য: মানসিক স্বাস্থ্যের অ্যাসেসমেন্ট এবং সেই অনুযায়ী ব্যক্তিগত পরামর্শ গ্রহণ।
  4. প্রগতির খতিয়ান: ‘ভাইটালিটি এজ’ টুলের সাহায্যে শরীরের প্রকৃত বয়সের সাথে জন্মগত বয়সের পার্থক্য মেপে অগ্রগতি নজর রাখা।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, গ্রাহকদের শুরু থেকেই উৎসাহিত করতে যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার। যার মধ্যে রয়েছে,

  • কমেছে প্রতিদিনের টার্গেট: প্রতিদিন ৭,৫০০ পা হাঁটার পরিবর্তে এখন থেকে ৫,০০০ পা হাঁটলেই অর্জিত হবে পয়েন্ট। কারণ কাঠিন্যের চেয়ে অভ্যাসের ধারাবাহিকতাই বেশি গুরুত্বপূর্ণ।
  • প্রথম দিন থেকেই মিলবে উপহার: ব্যায়াম বা শরীরচর্চার ফলাফল পাওয়ার আগেই ডেকাথলন, পিউমা, গুগল, ফিটপাস ও ফিটনেস সেন্টারের জিনিসপত্রে ছাড় পাওয়া যাবে।
  • প্রিমিয়ামে বিশেষ ছাড়: শারীরিক সক্রিয়তা ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে অর্জিত পয়েন্টের ওপর ভিত্তি করে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম—এই চার ধাপে উন্নীত হওয়া যাবে। প্ল্যাটিনাম স্তরে পৌঁছালে পলিসি রিনিউয়ালের সময় প্রিমিয়ামে আকর্ষণীয় ডিসকাউন্ট মিলবে।
  • সহজ ট্র্যাকিং: ‘হেলথ কানেক্ট’ইন্টিগ্রেশনের মাধ্যমে রক্তচাপ, হার্ট রেট ও স্টেপ কাউন্ট নিখুঁতভাবে ট্র্যাক করা যাবে।

শুধু তাই নয়, বিভিন্ন বয়সের মানুষের জীবনের চাহিদা আলাদা। তাই এই প্রোগ্রামকে নানা জীবনদশার কথা মাথায় রেখে সাজানো হয়েছে:

  • তরুণ প্রজন্ম: যারা শরীরচর্চা ভালোবাসেন, তাঁদের দৈনন্দিন অভ্যাসকেই আর্থিক ও জীবনশৈলী সংক্রান্ত পুরস্কারে বদলে দেবে এই প্লাটফর্ম।
  • দম্পতি: যৌথভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও একে অপরকে সুস্থ থাকার অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে।
  • পরিবার: শিশু ও অভিভাবকদের জন্য মজাদার ও সুস্থ অভ্যাসের সূচনা নিশ্চিত করবে।
  • প্রবীণ ও অবসরপ্রাপ্তরা: অবসর জীবনের দিনগুলিতে শারীরিক সক্ষমতা ও স্বাবলম্বিতা ধরে রাখতে সাহায্য করবে।

এই প্রসঙ্গে টাটা এআইএ লাইফ ইনসিওরেন্সের চিফ বিজনেস অফিসার সুজিৎ কোঠারে জানান, “আমাদের বিশ্বাস, বিমার ভবিষ্যৎ শুধু বিপদের সুরক্ষায় নয়, রোগ প্রতিরোধেও নিহিত। বিজ্ঞানসম্মত জীবনযাত্রার মাধ্যমে গ্রাহকদের প্রতিদিন সুস্থ থাকতে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। এতে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাঁদের আর্থিক সঞ্চয়ও আরও সুদৃঢ় হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =