এমএস ধোনি হলেন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বিশ্বের চতুর্থ বৃহত্তম জুয়েলারি রিটেলার এবং একটি দায়িত্বশীল জুয়েলার, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এমএস ধোনি-কে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ‘দ্য রেসপনসিবল জুয়েলার’—ব্র্যান্ডের সেই দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা কেবল গয়না বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারও বাইরে গিয়ে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি বহন করে। এই প্রসঙ্গে বলতেই হয়, ভারতের সবচেয়ে সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্বদের একজন এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে একমাত্র অধিনায়ক, যিনি ভারতকে আইসিসি-র তিনটি হোয়াইট-বল টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন করেছেন। সততা, ধারাবাহিকতা এবং বিনয়ী ব্যক্তিত্বের জন্য সুপরিচিত ধোনি সেই মূল্যবোধেরই প্রতীক, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর গত ৩৩ বছর ধরে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর পরিচয় গড়ে তুলেছে। শুধু তাই নয়, এমন এক সময়ে, যখন গ্রাহকরা আগের তুলনায় স্বচ্ছতা, প্রামাণিকতা এবং বিশ্বাসকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। শুধু তাই নয়,  তাদের সম্পূর্ণ ভ্যালু চেইন জুড়ে দায়িত্ববোধের প্রতি নিজেদের অঙ্গীকারকে আরও জোরদার করছে।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ‘দ্য রেসপনসিবল জুয়েলার ’ হল জুয়েলারি ভ্যালু চেইনের প্রতিটি ধাপে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা অনুসরণের প্রতি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস -এর দীর্ঘমেয়াদি অঙ্গীকার। এটি নৈতিক সোর্সিং, নির্ভরযোগ্য গুণমান, স্বচ্ছ মূল্য নির্ধারণ, দায়িত্বশীল উৎপাদন এবং গ্রাহক-প্রথম নীতির প্রতি ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। একইসঙ্গে এটি এই বিশ্বাসকে পুনর্ব্যক্ত করে যে, প্রতিটি গয়না কেনার সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত আস্থা, জবাবদিহিতা, বিশ্বাস এবং সকল অংশীজনের প্রতি দায়িত্ববোধ। আর এই অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে ‘মালাবার প্রমিসেস’-এর মাধ্যমে, যা গ্রাহক-প্রথম প্রতিশ্রুতির একটি বিস্তৃত কাঠামো। এর মধ্যে রয়েছে ১০০ শতাংশ বিআইএস হলমার্কযুক্ত গয়না, প্রতিটি ন্যাচারাল ডায়মন্ডের জন্য ২৮টি গুণমান পরীক্ষা, কোনো গোপন চার্জ ছাড়া স্বচ্ছ মূল্য নির্ধারণ, গ্যারান্টিযুক্ত বাইব্যাক, আজীবন রক্ষণাবেক্ষণ, বিনামূল্যে বিমা, সর্বোত্তম মূল্যের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং দায়িত্বশীল সোর্সিং পদ্ধতি, যার ফলে গ্রাহকরা সম্পূর্ণ আস্থার সঙ্গে প্রতিটি কেনাকাটা করতে পারেন।

এই অংশীদারিত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মালাবার গ্রুপের চেয়ারম্যান জনাব এম. পি. আহাম্মদ জানান, ‘বর্তমান সময়ে গ্রাহকরা যে ব্র্যান্ড বেছে নেন, তাদের কাছ থেকে শুধু উৎকৃষ্ট পণ্যই নয়, বরং প্রতিটি কেনাকাটায় স্বচ্ছতা, প্রামাণিকতা এবং আস্থাও প্রত্যাশা করেন। আমাদের বিশ্বাস, জুয়েলারি শিল্পের দায়িত্ব হলো নৈতিক ব্যবসায়িক চর্চা, আপসহীন গুণমান এবং গ্রাহক-প্রথম দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই প্রত্যাশা পূরণ করা। গত ৩৩ বছর ধরে এই বিশ্বাসই মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-কে পরিচালিত করেছে এবং আজও আমাদের প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করছে।’ পাশাপাশি এও জানান, ‘এমএস ধোনি তাঁর সততা, শৃঙ্খলা এবং ধারাবাহিকতার মাধ্যমে কোটি কোটি মানুষের শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছেন। এই গুণাবলীই আমাদের নিজস্ব মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। তাঁকে মালাবার পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত এবং তাঁর সঙ্গে মিলিতভাবে গয়না কেনার ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে আরও বেশি আস্থা গড়ে তোলার পাশাপাশি দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে আমরা প্রত্যাশী।’

আর এই ঘটনায় এমএস ধোনির বক্তব্য, ‘ আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমি সবসময় বিশ্বাস করেছি যে আস্থা অর্জিত হয় কাজের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে। সেই কারণেই মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমার কাছে বিশেষ অর্থবহ। এই ব্র্যান্ডের স্বচ্ছতা, দায়িত্ববোধ এবং গ্রাহকদের আস্থার প্রতি অটল প্রতিশ্রুতিই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। আরও বেশি মানুষ যেন সচেতনভাবে গয়না কেনার সিদ্ধান্ত নিতে পারেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের পছন্দ করতে পারেন, সেই লক্ষ্যে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সঙ্গে কাজ করতে আমি আগ্রহী।’ পাশাপাশি এও জানাতে ভোলেননি যে,  ‘এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর লক্ষ্য হলো গ্রাহকদের এমন গয়না বেছে নিতে উৎসাহিত করা, যা শুধু অসাধারণ কারুশিল্পের নিদর্শনই নয়, বরং স্বচ্ছতা, দায়িত্ববোধ এবং আস্থার দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।’

এদিকে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই প্রচারাভিযানটি মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসএর অন্যতম বৃহত্তম সমন্বিত ভোক্তা প্রচারাভিযান হিসেবে পরিচালিত হবে। এটি টেলিভিশন, প্রিন্ট, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া, রেডিও, সিনেমা, আউটঅফহোম, রিটেল অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের নিজস্ব প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে পরিচালিত হবে এবং বিশ্বজুড়ে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসএর ৪৫০টিরও বেশি স্টোরের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eight =