পূর্ব ভারতে সামগ্রিক স্বাস্থ্যে ৬৬ স্কোর, আর্থিক স্বাস্থ্যে শীর্ষে কলকাতা: মণিপালসিগনা সমীক্ষা ২০২৬

শারীরিক সুস্থতার পাশাপাশি মানুষ এখন স্বাস্থ্যকে অনেক বৃহত্তর পরিসরে দেখতে শুরু করেছেন। যার মধ্যে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে মানসিক দৃঢ়তা, সামাজিক সংযোগ এবং আর্থিক প্রস্তুতি। দেশের অন্যতম অগ্রগণ্য স্বাস্থ্য বিমাকারী ‘মণিপালসিগনা হেলথ ইনশিওরেন্স’ এবং ইউগভ (YouGov)-এর যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ইন্ডিয়া হেলথ কোশেন্ট (IHQ) ২০২৬’ সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর ও ইতিবাচক তথ্য উঠে এসেছে। ১৬টি শহরের ২,৬০০ জন শহুরে উত্তরদাতাকে নিয়ে করা এই সমীক্ষায় পূর্ব ভারতের সার্বিক চিত্র এবং কলকাতার মুকুটে নতুন পালক যুক্ত হওয়ার কথা প্রকাশ্যে এসেছে।

পূর্ব ভারতের স্কোর ও অবস্থান

সমীক্ষা অনুযায়ী, ১০০ নম্বরের মধ্যে ভারতের সামগ্রিক স্বাস্থ্য স্কোর যেখানে ৬৫, সেখানে পূর্ব ভারত সামগ্রিকভাবে ৬৬ স্কোর পেয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরসম্পন্ন অঞ্চল হিসেবে স্থান অধিকার করেছে। বিশেষজ্ঞদের মতে, পূর্ব ভারত সুস্থতার ক্ষেত্রে এক দারুণ ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে।

  • শারীরিক স্বাস্থ্য: শহুরে ভারতীয়দের মধ্যে ৬৮/১০০ স্কোর নিয়ে এটি সবচেয়ে শক্তিশালী মাপকাঠি।
  • আর্থিক স্বাস্থ্য: পূর্ব ভারতে এই স্কোর ৬৩/১০০, যা জাতীয় গড় (৬২/১০০)-এর চেয়েও উন্নত।
  • মানসিক ও সামাজিক স্বাস্থ্য: এই অঞ্চলে মানসিক স্বাস্থ্যের স্কোর ৬৬/১০০ এবং সামাজিক স্বাস্থ্যের স্কোর ৬৭/১০০।

আর্থিক স্বাস্থ্যে শীর্ষে কলকাতা

পূর্ব ভারতের অন্যান্য শহরের (যেমন—গৌহাটি, পাটনা ও ভুবনেশ্বর) তুলনায় আর্থিক সুস্থতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে কলকাতা অনেকটাই এগিয়ে রয়েছে এবং এই বিভাগে শহরটি শীর্ষস্থান দখল করেছে। কলকাতার ২৮ শতাংশ উত্তরদাতা আর্থিক স্বাস্থ্যকে তাঁদের সামগ্রিক সুস্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বেছে নিয়েছেন, যেখানে পূর্বাঞ্চলের অন্যান্য শহরে এই হার ২০ শতাংশ।

ভবিষ্যৎমুখী এই চিন্তাভাবনা শহরের মানুষের আচরণেও স্পষ্ট। সমীক্ষার তথ্য বলছে:

  • কলকাতার প্রায় ৫০ শতাংশ উত্তরদাতার কাছে অবসরের জন্য আর্থিক প্রস্তুতি নেওয়া তাঁদের শীর্ষ ৫টি অগ্রাধিকারের মধ্যে রয়েছে (অন্যান্য পূর্বাঞ্চলীয় শহরে এই হার ৪১%)।
  • মানসিক সুস্থতার ক্ষেত্রেও সচেতনতা বাড়ছে। কলকাতার ৫০ শতাংশ উত্তরদাতা মনে করেন মানসিক সহায়তার প্রয়োজন হলে তা নেওয়া উচিত, যা অন্য শহরগুলির তুলনায় (৪০%) বেশ বেশি।
  • এছাড়া, পূর্ব ভারতের অর্ধেকেরও বেশি মানুষ সমাজের সঙ্গে একাত্মতা অনুভব করার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক মতামত দিয়েছেন, যা জাতীয় গড় (৪৮%)-কে ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য বিমাই ‘ওয়েলবিইং প্রিমিয়াম’

এই সমীক্ষায় সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো—স্বাস্থ্য বিমার মালিকানা যে মানুষের সামগ্রিক সুস্থতার অন্যতম শক্তিশালী নিয়ামক, তা আবারও প্রমাণিত হয়েছে।

  • যেসব ভারতীয়দের স্বাস্থ্য বিমা রয়েছে, তাঁদের স্কোর ৬৮/১০০।
  • অন্যদিকে, বিমাবিহীন শহুরে ভারতীয়দের স্কোর ৬২/০০।

এই ৬ পয়েন্টের ব্যবধান বয়স, লিঙ্গ, অঞ্চল কিংবা মানসিক চাপের মাত্রা নির্বিশেষে সব বিভাগেই সমানভাবে প্রযোজ্য। মণিপালসিগনা হেলথ ইনশিওরেন্সের চিফ মার্কেটিং অফিসার স্বপ্না দেশাই জানিয়েছেন, “পূর্ব ভারতের মানুষ আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপর যেভাবে জোর দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। স্বাস্থ্য বিমা থাকার এই বাড়তি সুবিধা বা ‘ওয়েলবিইং প্রিমিয়াম’ প্রমাণ করে যে স্বাস্থ্য বিমা শুধুমাত্র চিকিৎসার খরচই মেটায় না, বরং মানুষকে মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী রাখতেও সাহায্য করে।”

প্রথাগত স্বাস্থ্য বিমার গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতার এই গভীর চিত্র বর্তমান প্রজন্মের কাছে এক নতুন দিশা দেখাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =