দুর্গাপুজোর প্রাক্কালে তিলোত্তমায় এক অভূতপূর্ব সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাল দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক সংস্থা রেমন্ড লাইফস্টাইল লিমিটেড। বাঙালী সংস্কৃতির ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে এবার বঙ্গ সিনেমার দুই প্রজন্মের দুই মহাতারকা—প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়কে এক ছাতার তলায় আনল তারা। ষষ্ঠী থেকে দশমী—উৎসবের প্রতিটি বিশেষ মুহূর্তের জন্য পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছে ‘দ্য রেমন্ড শপ’।
বাংলার সবচেয়ে বড় উৎসবে পোশাক নির্বাচন স্রেফ সাজগোজের বিষয় নয়, এর সাথে জড়িয়ে থাকে গভীর আবেগ ও সূক্ষ্ম নান্দনিকতাবোধ। বহু দশক ধরে চলে আসা সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে রেমন্ড তাদের আইকনিক ‘দ্য কমপ্লিট ম্যান’ ভাবনার এক আধুনিক রূপ উপস্থাপন করেছে এই যুগলবন্দির মাধ্যমে। প্রসেনজিৎ এবং আবির—দুই ভিন্ন সময়ের রুপোলি পর্দার নায়কের এই উপস্থিতি বাঙালীর রুচিশীল ফ্যাশন চেতনাকেই তুলে ধরে।
সংস্থার তরফ থেকে এই বিশেষ উদ্যোগের বিষয়ে বলতে গিয়ে রেমন্ড লাইফস্টাইল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সত্যকি ঘোষ জানান, “পশ্চিমবঙ্গ শিল্পের আধার, নিজস্ব সংস্কৃতি ও পরিমার্জিত শৈলীর এক অনন্য প্রতীক। দুর্গাপুজো এখানে শুধু উৎসব নয়, এটি এক মিলন উৎসব ও আবেগ। ষষ্ঠীর সকাল থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি মূহূর্তে সাজগোজের যে বিশেষ আমেজ থাকে, রেমন্ড সেখানে পরিবারের প্রতিটি সদস্যের শৈল্পিক চাহিদাপূরণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়ের মতো দুই কিংবদন্তীকে একসাথে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।”
এক ছাদের তলায় সব সাজ: উৎসবের দিনগুলিতে অঞ্জলির সকালের জন্য লিনেন কুর্তা থেকে শুরু করে অষ্টমীর সন্ধ্যায় ক্লাসিক বন্ধগলা বা শারদীয় জলসার সুট—সবকিছুর সমাধান দিতে প্রস্তুত রেমন্ডের কাস্টম টেলারিং ও রেডি-টু-ওয়্যার কালেকশন। প্রিমিয়াম সুটিং, সুতি এবং লিনেন কাপড়ের মাধ্যমে গ্রাহকরা নিজেদের পছন্দসই মাপে ও নকশায় তৈরি করে নিতে পারবেন তাঁদের উৎসবের পোশাক।
এছাড়া রেডি-টু-ওয়্যার বিভাগে রেমন্ডের নিজস্ব একাধিক ব্র্যান্ডের বিশাল কালেকশন থাকছে:
- এথনিক্স বাই রেমন্ড (Ethnix by Raymond): ঐতিহ্যবাহী কুর্তা ও সুন্দর বুন্দি সেট।
- রেমন্ড রেডি-টু-ওয়্যার: আধুনিক ক্যাজুয়াল ও সুট।
- পার্ক অ্যাভিনিউ (Park Avenue): ফর্মাল পোশাকের রাজকীয় রেঞ্জ।
- কালারপ্লাস (ColorPlus): উইকএন্ডের আরামদায়ক ফ্যাশনেবল পোশাক।
- পার্ক্স (Parx): ট্রেন্ডি ফিউশন পোশাক।
উপহারের ঐতিহ্য ও উপলব্ধতা: বাঙালীর পুজোয় প্রিয়জনকে উপহার দেওয়ার এক দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। গ্রাহকদের সেই চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ফেস্টিভ প্যাকেজিং এবং একাধিক মূল্যমানের অফার নিয়ে এসেছে সংস্থাটি। কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গজুড়ে ছড়ানো ‘দ্য রেমন্ড শপ’-এর আউটলেটগুলি ছাড়াও পূর্ব ভারতের সমস্ত অগ্রণী মাল্টি–ব্র্যান্ড আউটলেটে এখন থেকেই পাওয়া যাচ্ছে এই নতুন পুজোর কালেকশন।

