উৎসবের মরশুমে শহরের ফ্যাশনপ্রেমীদের জন্য দারুণ সুখবর। পূর্বাঞ্চলে নিজেদের ব্র্যান্ডের বিস্তার ঘটাতে এবার তিলোত্তমায় প্রথম এক্সক্লুসিভ স্টোর চালু করল টাটা গোষ্ঠীর বিখ্যাত হাউস অফ টাইটানের প্রিমিয়াম হ্যান্ডব্যাগ ব্র্যান্ড ‘IRTH’ (আর্থ)। প্রিন্স আনোয়ার শাহ রোডের অন্যতম জনপ্রিয় কেনাকাটার ঠিকানা সাউথ সিটি মলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল এই সংস্থার ফ্ল্যাগশিপ স্টোরটি।
শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই স্টোরটির দ্বারোদ্ঘাটন করা হয়। ফিতে কেটে স্টোরের শুভ সূচনা করেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইটান কোম্পানি লিমিটেডের ফ্র্যাগ্রান্স অ্যান্ড ফ্যাশন অ্যাকসেসরিজ বিভাগের সিইও মনীশ গুপ্ত এবং ইস্টার্ন রিজিয়নের আঞ্চলিক প্রধান সাহ গৌরব কৃষ্ণ সহ সংস্থার উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। তারকা খচিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মলে কেনাকাটা করতে আসা ক্রেতাদের মধ্যেও দারুণ কৌতূহল লক্ষ করা যায়।
আধুনিক জীবনের ব্যস্ততায় নারীদের প্রয়োজন ও পছন্দের কথা মাথায় রেখে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ডিজাইন করা হয়েছে এই ব্র্যান্ডের প্রতিটি সামগ্রী। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, হ্যান্ডব্যাগ শুধু সাজগোজের অনুষঙ্গ নয়, বরং প্রতিদিনের চলাফেরায় নারীদের অন্যতম নির্ভরযোগ্য সঙ্গী। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে আধুনিক রুচিসম্মত হ্যান্ডব্যাগ থেকে শুরু করে ট্রাভেল ব্যাকপ্যাক, স্টাইলিশ ব্যাগ এবং নিত্যদিনের কাজের উপযোগী নানা ধরনের অ্যাকসেসরিজের এক বিশাল সম্ভার রাখা হয়েছে।
কলকাতায় পথচলা শুরু প্রসঙ্গে টাইটানের সিইও মনীশ গুপ্ত জানান, ‘পূর্ব ভারতে ব্র্যান্ডের উপস্থিতি আরও মজবুত করার লক্ষ্যে কলকাতায় এই এক্সক্লুসিভ স্টোর চালু করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কলকাতার মানুষ ফ্যাশন, নব্য শৈলী এবং উন্নতমানের নকশাকে সর্বদা কদর করে এসেছেন। আমরা বিশ্বাস করি, দৈনন্দিন জীবনে নারীদের প্রয়োজন মেটাতে এবং একই সঙ্গে স্টাইল বজায় রাখতে ‘IRTH’-এর বৈচিত্র্যময় কালেকশন ক্রেতাদের মন জয় করবে।’
স্টোরের মূল আকর্ষণ ও নানা কালেকশন:
- লিটল জয়স (Little Joys): এই কালেকশনে রয়েছে বিশেষ উপঢৌকন বা উপহার দেওয়ার মতো চামড়ার সামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্য—স্টাইলিশ ব্যাগ চার্মস, মিনিয়েচার ব্যাগ, কার্ড হোল্ডার এবং পাসপোর্ট হোল্ডার।
- লেদার এক্সক্লুসিভস (Leather Exclusives): এটি একটি বিশেষ কিউরেটেড কালেকশন, যা সম্পূর্ণ ভারতে তৈরি (Crafted in India)। এতে রয়েছে চামড়ার সূক্ষ্ম কাজ ও দীর্ঘস্থায়ী নকশার নানা হ্যান্ডব্যাগ।
- ওয়ার্ক অ্যান্ড ইউটিলিটি ব্যাকস: কর্মজীবি মহিলাদের সুবিধার জন্য এতে রয়েছে আলাদা প্যাডেড ল্যাপটপ স্লট, কাঁধে নেওয়ার স্লিং ব্যাগ, টোট ব্যাগ এবং ট্রাভেল ক্যারি-অল।
দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের তিন তলায় (থার্ড ফ্লোর, ইউনিট নম্বর S-317/A) অবস্থিত এই নতুন কাউন্টার থেকে ক্রেতারা তাঁদের পছন্দের সামগ্রী কেনাকাটা করতে পারবেন। আগামী দিনে পূর্ব ভারতের অন্যান্য শহরেও স্টোর খোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

