কেউ প্রথম বাঁধাধরা চাকরির পাশাপাশি শুরু করছেন নিজের স্টার্ট-আপ, কেউ বা রাত দুটোয় মাথার ভিতর হঠাৎ জেগে ওঠা নতুন ভাবনাকে ডানা মেলতে চাইছেন। কেউ আবার পেশাগত জীবনের মাঝপথে এসে আচমকা বদলে নিচ্ছেন নিজের চেনা পথ। একই সঙ্গে চার-পাঁচটি নানা রকমের কাজ বাজিয়ে দেখে যেটা মানাচ্ছ না, সেটা ছেড়ে দিতেও পিছপা হচ্ছেন না আজকের তরুণরা। ভারতে আজ প্রায় ৪০ কোটি ৭০ লক্ষ জেনারেশন জেড বা ‘জেন-জি’ তরুণের জীবনযাত্রার ছবিটা ঠিক এই রকমই। তাঁরা একদিকে যেমন ক্রিয়েটর বা ট্রাভেলার, তেমনই অন্যদিকে সফল বিল্ডার বা সাইড-প্রজেক্টের উদ্যোক্তা। চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেদের নতুন নতুন নিয়ম তৈরি করতেই ভালোবাসে এই নতুন প্রজন্ম।
তরুণদের এই গতিশীল ও প্রথাভাঙা জীবনযাত্রাকে মাথায় রেখে ইয়েস ব্যাঙ্ক নিয়ে এল এক অনন্য সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট—‘ইয়েস ভাইব্স’ (YES vibez)। আজকের ডিজিটাল-ফার্স্ট প্রযুক্তিনির্ভর প্রজন্ম, যাদের আর্থিক অভ্যাস ও চাহিদাও গতানুগতিকের থেকে অনেকটাই আলাদা, তাদের কথা ভেবেই এই বিশেষ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সাজানো হয়েছে।
বিনামূল্যে অ্যাকাউন্ট ও ২২ হাজার টাকার সুবিধা
ব্যাঙ্ক সূত্রের খবর, এই অ্যাকাউন্টে গ্রাহকদের কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। অর্থাৎ, এটি একটি জিরো সার্ভিস চার্জ অ্যাকাউন্ট। শুধু তা-ই নয়, অনবোর্ডিং বা অ্যাকাউন্ট খোলার শুরুতেই মিলবে ২২,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন মূল্যমানের সুবিধা। এর পাশাপাশি, ‘ইয়েস সিকিউরিটিজ’-এর মাধ্যমে বিনামূল্যে ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকছে, যেখানে প্রথম ১ বছর শেয়ার কেনাবেচায় জিরো ব্রোকারেজ সুবিধা উপভোগ করতে পারবেন তরুণ গ্রাহকরা।
আকর্ষণীয় ক্যাশব্যাক ও বিনোদনের উপহার
কেনাকাটা ও লেনদেনকে আরও লাভজনক করতে ইয়েস ভাইব্স অ্যাকাউন্টে রয়েছে গুচ্ছের অফার:
- ডেবিট কার্ড লেনদেনে ক্যাশব্যাক: ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা বা খরচে বছরে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।
- ইউপিআই অফার: ইউপিআই মারফৎ মার্চেন্ট পেমেন্ট করলে মিলবে ৩,০০০ টাকা পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট।
- লাইফস্টাইল ও বিনোদন: সিনেমা দেখা বা বাইরে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে থাকছে বিশেষ বিনোদনমূলক ছাড় ও অফার।
পার্সোনালাইজড ও হেলথ-ফোকাসড ডেবিট কার্ড
গ্রাহকদের প্রয়োজন ও জীবনের স্তর (মাস সেগমেন্ট থেকে অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট) অনুযায়ী এই অ্যাকাউন্টের সঙ্গে পাওয়ার-প্যাকড ডেবিট কার্ড বেছে নেওয়ার সুযোগ থাকছে:
- ইয়েস ব্যাঙ্ক রিফ্লেকশন ডেবিট কার্ড: যেখানে গ্রাহকরা ডেবিট কার্ডের ওপর নিজেদের পছন্দমতো ছবি (DP) বসিয়ে কার্ডটি পার্সোনালাইজ করতে পারবেন।
- ইয়েস ব্যাঙ্ক হেলথফিট ডেবিট কার্ড: শারীরিক সচেতনতার কথা মাথায় রেখে তৈরি এই কার্ডে মিলবে বিনামূল্যে জিম অ্যাক্সেস, হেলথ অ্যাসেসমেন্ট এবং ফার্মেসিতে ওষুধ কেনাকাটায় বিশেষ ছাড়।
ক্রেডিট স্কোর তৈরির সুবর্ণ সুযোগ
আজকের অনেক তরুণেরই পূর্বে কোনও ক্রেডিট ইতিহাস (Credit History) না থাকায় নতুন ক্রেডিট কার্ড পেতে সমস্যা হয়। এই সমস্যার সমাধানে ‘ইয়েস ভাইব্স’ অ্যাকাউন্টধারীদের জন্য প্রথম বছর নিখরচায় ফিক্সড ডিপোজিট (FD) ব্যাকড ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তরুণরা দায়িত্বশীলভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে শুরুতেই নিজেদের ক্রেডিট স্কোর (Credit Score) উন্নত করতে পারেন।
নতুন এই পরিষেবার উদ্বোধন প্রসঙ্গে ইয়েস ব্যাঙ্কের কান্ট্রি হেড (রিটেল লায়াবিলিটিজ, ফি অ্যান্ড বিজনেস ব্যাঙ্কিং) ধীরজ সঙ্ঘী বলেন, “গ্রাহকদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর উদ্ভাবনই ইয়েস ব্যাঙ্কের মূল শক্তি। আজকের নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা ‘ইয়েস ভাইব্স’ চালু করেছি। এই প্রজন্ম প্রযুক্তিভিত্তিক দ্রুত পরিষেবা ও ব্যক্তিগত অভিজ্ঞতায় বিশ্বাসী। কর্মজীবনের শুরুতেই যাতে তরুণরা দায়িত্বশীল আর্থিক অভ্যাস গড়ে তুলতে পারেন এবং তাঁদের দৈনন্দিন জীবন আরও সহজ ও সমৃদ্ধ হয়, সেই লক্ষ্যেই এই অ্যাকাউন্টটি ডিজাইন করা হয়েছে। আগামী দিনে ভারতের অর্থনীতিকে যাঁরা পরিচালনা করবেন, সেই তরুণ প্রজন্মের সঙ্গে এক দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে ইয়েস ব্যাঙ্ক প্রতিশ্রুতিবদ্ধ।”
সংস্থার দাবি, প্রথম বেতন পাওয়া তরুণ থেকে শুরু করে নিজের স্টার্ট-আপ খোলা নতুন উদ্যোক্তা—প্রতিটি ধাপে আজকের প্রজন্মের পাশে থাকতেই এই ‘ইয়েস ভাইব্স’ ব্যাংকিং ব্যবস্থা।

