গোদরেজ ২০২৬ সালের গ্রীষ্মকালীন এয়ার কন্ডিশনার পোর্টফোলিও প্রকাশ করেছে, যেখানে তারা নতুন প্রজন্মের স্মার্ট AC বাজারে এনেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং গ্রাহকদের আরাম ও সুবিধাকে কেন্দ্র করে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চাইছে। এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গোদরেজের সবচেয়ে বড় আকর্ষণ হলো Smart Sync Technology। এটি ভারতের বাজারে প্রথমবারের মতো চালু হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে Wi-Fi যুক্ত AC ঘরের ফ্যানের সঙ্গে সংযুক্ত হয়ে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ করতে পারে। ফলে রাতে উঠে ফ্যান চালানোর প্রয়োজন নেই, আরাম বিঘ্নিত হয় না। এছাড়াও IoT সুবিধার মধ্যে রয়েছে এনার্জি মনিটরিং, ফিল্টার পরিষ্কার করার সতর্কতা, নির্দিষ্ট সময়ে চালু বা বন্ধ করার সুবিধা, এবং স্মার্ট ডায়াগনস্টিকস।
একইসঙ্গে গোদরেজ তাদের ডিজাইন-নির্ভর দর্শনকে আরও শক্তিশালী করেছে। Eon Magnus সিরিজে রয়েছে গ্লস ব্ল্যাক, ম্যাট সিলভার, শ্যাম্পেন গোল্ড, এলিগ্যান্ট হোয়াইট এবং মিরর ফিনিশ। পাশাপাশি Eon Nimbus ও Eon Regalis সিরিজও বাজারে এসেছে। এই নকশাগুলি আধুনিক ঘরের সৌন্দর্যের সঙ্গে মানানসই।
আর সেই কারণে, কোম্পানি ১ টন থেকে ৪ টন পর্যন্ত বিভিন্ন ক্ষমতার স্প্লিট, ক্যাসেট, টাওয়ার ও উইন্ডো AC বাজারে এনেছে। বিশেষভাবে তারা উচ্চ টনেজ মডেলের দিকে মনোযোগ দিচ্ছে, যা বড় বাড়ি ও অফিসের জন্য উপযোগী। ৩ স্টার ও ৫ স্টার এনার্জি রেটিংয়ের মডেলও রয়েছে।
এই প্রসঙ্গে গোদরেজ অ্যাপ্লায়েন্সেসের বিজনেস হেড কমল নন্দী জানান, ‘চ্যালেঞ্জিং বছর সত্ত্বেও গোদরেজ AC উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। আমরা এই গ্রীষ্মে ৩০% থেকে ৪০% প্রবৃদ্ধি লক্ষ্য করছি।’ এর পাশাপাশি প্রোডাক্ট গ্রুপ হেড – এয়ার কন্ডিশনার সব্যসাচী গুপ্তর সংযোজন, ‘AI-চালিত AC গুলো ভারী শীতলীকরণ ও এনার্জি দক্ষতা প্রদান করে। Comfort Air Flow, 4-way swing এবং স্মার্ট সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী আরাম নিশ্চিত করা হয়েছে।’ সঙ্গে সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে যে, গ্রাহকদের জন্য রয়েছে ৫ বছরের পূর্ণাঙ্গ ওয়ারেন্টি, যেখানে গ্যাস রিফিল, টেকনিশিয়ান ভিজিট ও রিমোট রিপ্লেসমেন্ট অন্তর্ভুক্ত। এছাড়াও সাশ্রয়ী ইনস্টলেশন, সহজ EMI এবং জিরো ডাউন পেমেন্ট সুবিধা দেওয়া হচ্ছে।
আর এই প্রসঙ্গে বলতেই হয়, গোদরেজের এই নতুন পোর্টফোলিও শুধু প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং গ্রাহককেন্দ্রিক চিন্তাধারার প্রতিফলন। স্মার্ট সিঙ্ক প্রযুক্তি, AI-চালিত শীতলীকরণ, আধুনিক নকশা এবং স্বচ্ছ ওয়ারেন্টি নীতি—সব মিলিয়ে গোদরেজ ভারতীয় বাজারে একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে।

