Category Archives: ব্যবসা

রেকর্ড মুনাফা স্টেট ব্যাংকের, ত্রৈমাসিকে নিট লাভ বেড়ে ভারতীয় মুদ্রায় ২১,১২১ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অভাবনীয় সাফল্য অর্জন করল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। গত ৩০ শে জুন, ২০২৬ তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যাংকটি সর্বকালের সেরা ভারতীয় মুদ্রায় ২১,১২১ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.২৩ শতাংশ বেশি। উচ্চতর পরিচালন মুনাফা এবং মাত্র ০.২৭ শতাংশ […]

শিপরকেট লিমিটেডের প্রাথমিক পাবলিক অফার (আইপিও) খুলবে বুধবার, ১২ আগস্ট

অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য বিডিংয়ের তারিখ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬। সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিড/অফার বুধবার, ১২ আগস্ট, ২০২৬ তারিখে খুলবে। অফারের প্রাইস ব্যান্ড প্রতি ₹১০ অভিহিত মূল্যের ইকুইটি শেয়ারের জন্য ৯২ টাকা থেকে ৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে (“প্রাইস ব্যান্ড”)। ন্যূনতম ১৫৪টি ইকুইটি শেয়ারের জন্য বিড করা যাবে এবং তার পরবর্তী ক্ষেত্রে ১৫৪টি ইকুইটি শেয়ারের গুণিতকে […]

এমএস ধোনি হলেন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বিশ্বের চতুর্থ বৃহত্তম জুয়েলারি রিটেলার এবং একটি দায়িত্বশীল জুয়েলার, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এমএস ধোনি-কে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ‘দ্য রেসপনসিবল জুয়েলার’—ব্র্যান্ডের সেই দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা কেবল গয়না বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তারও বাইরে গিয়ে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি বহন করে। এই প্রসঙ্গে […]

পশ্চিম এশিয়ার সব গন্তব্যে পরিষেবা পুনরায় চালু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সালালাহ (ওমান) ও কুয়েতের পরিষেবা পুনরায় চালুর মাধ্যমে পশ্চিম এশিয়ার নেটওয়ার্কের সব গন্তব্যে সংযোগ ফের চালু করল। ক্যালিকট–সালালাহ রুটে ফ্লাইট ২ জুলাই থেকে পুনরায় শুরু হয়েছে এই পরিষেবা। আর ৩ জুলাই থেকে পরিষেবা চালু হল ক্যালিকট–কুয়েতেরর মধ্যে। পাশাপাশি  বেঙ্গালুরু–কুয়েত পরিষেবা ৪ জুলাই থেকে শুরু হবে। সঙ্গে এও জানানো হয়েছে, আগামী দিনগুলোতে ধাপে […]

ব্যাংক অফ বরোদার রেকর্ড মুনাফা ও ব্যবসায়িক বৃদ্ধি

এই অর্থবছর ব্যাংক অফ বরোদার  ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক অফ বরোদা এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ২৯ জুন, ২০২৬ তারিখে মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. দেবদত্ত চাঁদ মাননীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামনকে ২,৮১১ কোটি টাকার লভ্যাংশের চেক প্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রকের […]

স্থায়ী আমানতে ৭.৯৫ শতাংশ সুদ বৃদ্ধির ঘোষণা বন্ধন ব্যাংকের

বন্ধন ব্যাংক সম্প্রতি তাদের স্থায়ী আমানত (এফডি) সুদের হার বৃদ্ধি করেছে, যা গ্রাহকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। ব্যাংকটি ঘোষণা করেছে যে ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডিতে সিনিয়র নাগরিকরা সর্বোচ্চ ৭.৯৫% সুদ পাবেন। সাধারণ গ্রাহকদের জন্য একই মেয়াদে সুদের হার হবে ৭.৪৫%। এই বৃদ্ধি ২০ বেসিস পয়েন্ট বাড়ানোর মাধ্যমে কার্যকর হয়েছে। দীর্ঘমেয়াদি […]

FCNR (B) ডিপোজিটে সুদের হার বাড়াল বন্ধন ব্যাংক

* USD 1 মিলিয়ন এবং তার বেশি FCNR (B) ডিপোজিটে ৭,১ শতাংশ  সুদের হার * USD 1 মিলিয়ন পর্যন্ত FCNR (B) ডিপোজিটে ৭ শতাংশ সুদের হার * ডিপোজিটের মেয়াদ: ৩ বছর থেকে ৫ বছর বন্ধন ব্যাংক তাদের NRI গ্রাহকদের জন্য নতুন একটি আকর্ষণীয় FCNR (B) ডিপোজিট অফার ঘোষণা করেছে। এর মাধ্যমে গ্রাহকরা USD-ভিত্তিক ডিপোজিটে মাঝারি […]

এআই চালিত জালিয়াতি প্রতিরোধ এবং রিয়েল-টাইম কাস্টমার কন্ট্রোলের মাধ্যমে ‘নিরাপদ ব্যাংকিং’ ব্যবস্থা আরও জোরদার করলো অ্যাক্সিস ব্যাংক

• অর্থবর্ষ ২৫-এর তুলনায় অর্থবর্ষ ২৬-এ খুচরো মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং শপিং মলে জালিয়াতির ঘটনা প্রায় ৪০% কমেছে। • অর্থবর্ষ ২৫-এর তুলনায় অর্থবর্ষ ২৬-এ এআই-চালিত পর্যবেক্ষণ ও ঝুঁকি-ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ ৪.৫ গুণ বৃদ্ধি পেয়েছে। • গ্রাহকদের ক্রমবর্ধমান নিরাপত্তা সচেতনতার প্রমাণ হিসেবে ব্যাংকের ‘সেফটি সেন্টার’-এ প্রতি মাসে প্রায় ৫৭,০০০ কথোপকথন • […]

তনিষ্কের স্বচ্ছ গোল্ড এক্সচেঞ্জ জনসমক্ষে তুলে ধরলেন শচীন তেন্ডুলকর

টাটা গোষ্ঠীর জুয়েলারি ব্র্যান্ড এবং ভারতের সবচেয়ে বিশ্বস্ত গয়নার ব্র্যান্ড তনিষ্ক ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সাথে তাদের নতুন ‘গোল্ড এক্সচেঞ্জ’ উদ্যোগ চালু করল। এটি মূলত এক স্বচ্ছ প্রক্রিয়া এবং গ্রাহক প্রতিশ্রুতির ওপর আলোকপাত করে, যা তনিষ্ককে গোল্ড এক্সচেঞ্জের জন্য ভারতের অন্যতম নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিন দশকেরও বেশি সময় ধরে ‘গোল্ড এক্সচেঞ্জ’ তনিষ্কের পরিষেবার […]

বন্ধন ব্যাংক এবং সেন্ট্রাম ফিনভার্সের যৌথ উদ্যোগে চালু ৩-ইন-১ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম

বন্ধন ব্যাংকের তরফ থেকে জানানো হল তারা সেন্ট্রাম ফিনভার্স লিমিটেড-এর সঙ্গে এবার একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হল। সেন্ট্রাম গ্রুপের এই পূর্ণাঙ্গ ব্রোকারেজ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি নিরবচ্ছিন্ন ৩-ইন-১ অ্যাকাউন্ট পরিষেবা চালু করা হয়েছে, যা এক প্ল্যাটফর্মে ব্যাংকিং, ডিম্যাট এবং ট্রেডিং পরিষেবাকে একত্রিত করবে। এই উদ্যোগের লক্ষ্য হল গ্রাহকদের বিনিয়োগের যাত্রাকে সহজ করা এবং ভারতের […]