ভারতের প্রথম প্রাকৃতিকভাবে মাটিতে ক্ষয়যোগ্য দুধের পাউচ উন্মোচন মাদার ডেয়ারির

ভারতের অন্যতম জনপ্রিয় দুধ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাদার ডেইরি, যা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (NDDB)-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান, আজ ঘোষণা করল ভারতের প্রথম প্রাকৃতিকভাবে মাটিতে ক্ষয়যোগ্য দুধের পাউচ। এই পদক্ষেপ তাদের দীর্ঘদিনের টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করল। এই উদ্ভাবনী প্যাকেজিং এমনভাবে তৈরি, যা ধীরে ধীরে বায়োঅ্যাভেইলেবল মোমে রূপান্তরিত হয়। মাটিতে উপস্থিত প্রাকৃতিক জীবাণু (মাইক্রোব) এই মোমকে ভেঙে প্রাকৃতিক উপাদানে পরিণত করে। প্রচলিত প্লাস্টিকের মতো শতাব্দী নয়, বরং কয়েক বছরের মধ্যেই এটি মাটিতে ক্ষয় হয়ে যায়। ভোক্তাদের জন্য কোনো অতিরিক্ত মূল্য চাপ সৃষ্টি হবে না। এরফলে ভোক্তাদের সুবিধা হল, দুধ সংরক্ষণ, ব্যবহার বা ফেলার ক্ষেত্রে কোনো পরিবর্তন প্রয়োজন নেই। দুধের গুণমান, স্বাদ ও শেলফ লাইফ অপরিবর্তিত থাকবে। ভোক্তারা আগের মতোই মাদার ডেয়ারির দুধের উপর আস্থা রাখতে পারবেন।

নতুন ডিজাইনের মধ্য দিয়ে সংস্থার বার্তা, মাদার ডেয়ারি তাদের দুধের প্যাকেজিং-এ নতুন ডিজাইন সিস্টেম চালু করছে। পাশাপাশি ‘Note of Care’ নামক একটি বিশেষ ব্র্যান্ড ডিভাইস যোগ করা হয়েছে, যা মাদার ডেইরির আইকনিক লোগো থেকে অনুপ্রাণিত। এর মাধ্যমে ভোক্তাদের কাছে মায়ের মতো যত্নের বার্তা পৌঁছে দেওয়া হবে, যেমন “দুধ খেতে ভুলোনা” বা “সাবধানে বাড়ি ফিরো”। এই প্রসঙ্গে বলে রাখা ভাল, উজ্জ্বল রঙ, আধুনিক টাইপোগ্রাফি এবং পরিচ্ছন্ন ভিজ্যুয়াল টোন ব্যবহার করে পুরো দুধের পোর্টফোলিওকে একীভূত করা হবে।

এই প্রসঙ্গে  NDDB-র  ও মাদার ডেয়ারির চেয়ারম্যান  ড. মীনেশ শাহ জানান, “ভারতের দুগ্ধ খাত বিশ্বের বৃহত্তম উৎপাদক হিসেবে দায়িত্বশীলতার প্রতীক। এই নতুন ক্ষয়যোগ্য দুধের পাউচ আমাদের টেকসই ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতির আরেকটি মাইলফলক।”

পাশাপাশি মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর জয়তীর্থ চার্য জানান, “চার বছরের গবেষণার পর আমরা এমন একটি পাউচ তৈরি করেছি যা পরিবেশে কোনো প্লাস্টিকের চিহ্ন রাখে না। এটি পুনর্ব্যবহারযোগ্য হলেও এর বিশেষত্ব হলো মাটিতে ক্ষয় হয়ে প্রাকৃতিক উপাদানে পরিণত হওয়া।”

মাদার ডেয়ারির এই উদ্যোগে একসাথে উদ্ভাবন, পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং ভোক্তার আস্থা বজায় রাখা হয়েছে। এটি ভারতের দুগ্ধ শিল্পে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং ভবিষ্যতে অন্যান্য FMCG কোম্পানিকে অনুপ্রাণিত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 6 =