এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL), যা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর আন্তর্জাতিক শাখা, তারা ACLEDA Bank Plc.-এর সহযোগিতায় কম্বোডিয়ায় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) গ্রহণযোগ্যতা চালু করেছে KHQR-এর মাধ্যমে, যা কম্বোডিয়ার জাতীয় কিউআর কোড।
ফনম পেন, কম্বোডিয়ায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই উদ্যোগের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ব্যাংক অফ কম্বোডিয়ার গভর্নর হে.ই. ড. চিয়া সেরি এবং ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিরা। এর মাধ্যমে ভারত ও কম্বোডিয়ার মধ্যে ক্রস-বর্ডার কিউআর পেমেন্ট সংযোগের প্রথম ধাপ আনুষ্ঠানিকভাবে চালু হলো।
এখন ভারতীয় ব্যবহারকারীরা কম্বোডিয়ার Bakong KHQR স্ক্যান করে ৪.৫ মিলিয়নেরও বেশি মার্চেন্ট আউটলেটে নিরাপদ ও সহজ কিউআর-ভিত্তিক পেমেন্ট করতে পারবেন। পর্যটন কেন্দ্র, রেস্তোরাঁ, খুচরা দোকান এবং অন্যান্য প্রতিষ্ঠানে তারা তাদের ইউপিআই-সক্ষম অ্যাপ ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন। পরবর্তী ধাপে কম্বোডিয়ার ভ্রমণকারীরা ভারতে এসে ইউপিআই কিউআর-সক্ষম লক্ষ লক্ষ মার্চেন্ট আউটলেটে তাদের কম্বোডিয়ান ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন। এর ফলে দুই দেশের মধ্যে একটি দ্বিমুখী আন্তঃসংযোগযোগ্য পেমেন্ট করিডর তৈরি হবে।
এই উদ্যোগের মাধ্যমে ভারত ও কম্বোডিয়ার মধ্যে ডিজিটাল লেনদেন আরও মসৃণ, রিয়েল-টাইম এবং আন্তঃসংযোগযোগ্য হবে। প্রথম ধাপে কম্বোডিয়ার মার্চেন্টরা বিশাল ভারতীয় গ্রাহকভিত্তি পাবে এবং নগদ অর্থের উপর নির্ভরতা কমিয়ে কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করতে পারবে।
বিশ্বস্ত ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদানের মাধ্যমে এই সহযোগিতা ভ্রমণকারীদের জন্য সুবিধা বাড়াবে এবং দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।
এই প্রসঙ্গে NPCI International-এর এমডি ও সিইও ঋতেশ শুক্লা জানান, “আমাদের লক্ষ্য হলো ভারতের ডিজিটাল পেমেন্ট উদ্ভাবনকে বিশ্ববাজারে প্রসারিত করা। কম্বোডিয়ায় ইউপিআই গ্রহণযোগ্যতা চালু হওয়া এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি নিশ্চিত করে যে ভারতীয় ভ্রমণকারীরা বিদেশে থেকেও পরিচিত, নিরাপদ ও সহজ পেমেন্ট অভিজ্ঞতা পাবেন, আর কম্বোডিয়ার মার্চেন্টরা কোটি কোটি ডিজিটাল-প্রথম গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন।”
এরই পাশাপাশি ACLEDA Bank Plc.-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. ইন চ্যানি বলেন, “আমরা গর্বিত যে আমাদের ক্রস–বর্ডার ইন্টারঅপারেবিলিটি উদ্যোগের প্রথম ধাপ চালু করতে পেরেছি। এর মাধ্যমে ভারতীয় ভ্রমণকারীরা ইউপিআই–সক্ষম অ্যাপ ব্যবহার করে আমাদের বিস্তৃত KHQR মার্চেন্ট নেটওয়ার্কে নিরাপদ ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল রূপান্তর পরিকল্পনায় একটি বড় অর্জন।” পাশাপাশি তাঁর সংযোজন, ভারতের ও কম্বোডিয়ার পেমেন্ট গেটওয়ে একত্রিত করার মাধ্যমে ভ্রমণকারীদের জন্য লেনদেনের জটিলতা ও বৈদেশিক মুদ্রার ওঠানামা কমানো সম্ভব হবে। স্থানীয় মার্চেন্টরা সরাসরি একটি দ্রুতগতির ডিজিটাল বাজারে প্রবেশাধিকার পাবে, তারল্য ব্যবস্থাপনা উন্নত হবে এবং নিরাপদ, রিয়েল–টাইম সেটেলমেন্ট প্রোটোকলের মাধ্যমে কার্যক্রম আরও দক্ষ হবে।

