AWL অ্যাগ্রি বিজনেস স্বাস্থ্য সচেতন পরিবারগুলির জন্য নিয়ে এল ‘ফরচুন আটা উইথ মাল্টিগ্রেনস’

ভারতের অন্যতম অগ্রগণ্য ইন্টিগ্রেটেড অ্যাগ্রি-বিজনেস কোম্পানি AWL অ্যাগ্রি বিজনেস মূল্যযুক্ত খাবারের বিভাগে তার উপস্থিতি জোরদার করা জারি রাখল ফরচুন আটা উইথ মাল্টিগ্রেনস লঞ্চ করার মধ্যে দিয়ে। প্রিমিয়াম আটা বা ময়দা বাজারে ফরচুন প্রিমিয়াম শরবতি আটা নিয়ে সফলভাবে প্রবেশ করার পর এবার এই কোম্পানি দ্রুত বৃদ্ধি পাওয়া মাল্টিগ্রেন আটা বিভাগে ব্যবসা সম্প্রসারিত করল সেইসব ক্রেতাদের জন্য, যাঁরা প্রথা না ভেঙেই আরও স্বাস্থ্যকর রোজকার খাবার খুঁজছেন।

মাল্টিগ্রেন আটা বিভাগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে কারণ শহুরে ও আধা-শহুরে ক্রেতারা ক্রমশ বেশি বেশি করে সাধারণ চাক্কি আটা থেকে বর্ধিত পুষ্টিসম্পন্ন বিকল্পের দিকে ঝুঁকছেন। বেশি লাভ এবং স্বাস্থ্য সচেতন পরিবারগুলির মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এই বিভাগ, AWL অ্যাগ্রি বিজনেসের আটা/ময়দা পোর্টফোলিওর স্ট্র্যাটেজিক বৃদ্ধির পক্ষে দারুণ সুযোগ।

ফরচুন উইথ মাল্টিগ্রেনস আটা আটটি সযত্নে বাছাই করা দানাশস্যের গুণকে মেশায়। এই শস্যগুলির মধ্যে আছে সয়া, ছোলা, গম, ভুট্টা, মেথি, ওটস, বার্লি আর ইসবগুলের ভুষি। ফলে একটি ভারসাম্যযুক্ত পুষ্টিগত প্রোফাইল পাওয়া যায়। প্রোটিন, ফাইবার ও আয়রনে সমৃদ্ধ এই প্রোডাক্ট, যার মধ্যে বিটা-গ্লুকান আছে, হল একটি পরিচিত প্রিবায়োটিক যা অন্ত্র ভালো রাখে। রোজকার খাওয়াদাওয়ার জন্যে ডিজাইন করা এই প্রোডাক্ট ক্রেতাদের রুটি-র মত রোজকার খাবারে একাধিক স্বাস্থ্য সুবিধা যোগ করার সুযোগ দেয় স্বাদের ব্যাপারে সমঝোতা না করেই।

এই লঞ্চ সম্পর্কে মুকেশ মিশ্র, জয়েন্ট প্রেসিডেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং ফ্রম AWL অ্যাগ্রি বিজনেস, জানান, ‘ফরচুনে আমাদের সমস্ত কাজের কেন্দ্রে সবসময় থাকে ক্রেতাদের পছন্দের দিকটা। ফরচুন চাক্কি ফ্রেশ আটা ইতিমধ্যেই ভারতে ২ নম্বরে, ফলে আমরা ওই বিভাগে বিশ্বস্ততা ও গুণমানের এক জোরালো ভিত্তি তৈরি করতে পেরেছি। ভারতীয় ক্রেতারা ক্রমশ বেশি বেশি করে রোজকার খাবারের পুষ্টিগত গুণ সম্পর্কে সচেতন হয়ে উঠছেন। এই অবস্থায় ‘ফরচুন আটা উইথ মাল্টিগ্রেনস’ আমাদের স্বাস্থ্য ও অভ্যাসের ব্যবধান ঘোচাতে সাহায্য করবে, কারণ এ হল পুষ্টির দিক থেকে এমন এক উন্নততর আটা যা মসৃণভাবে ভারতীয় রান্নাঘরে মানিয়ে যায়। এই লঞ্চ আমাদের প্রিমিয়াম ও মূল্যযুক্ত আটা বা ময়দা পোর্টফোলিওকে জোরদার করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই বিভাগকে অত্যন্ত জোরদার করে তুলবে। ধারাবাহিকভাবে ক্রেতাদের বদলাতে থাকা পছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যে আমরা প্রসিদ্ধ। তাই আমরা আত্মবিশ্বাসী যে এই প্রোডাক্ট আজকের বিচক্ষণ, স্বাস্থ্য সচেতন ক্রেতাদের কাছে খুবই আকর্ষণীয় হবে।’

পাশাপাশি সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে যে, এই প্রোডাক্ট এই মুহূর্তে ৫ কেজির কনজিউমার প্যাকে পাওয়া যাচ্ছে কিছু বাছাই করা শহরে এবং অগ্রগণ্য কুইক কমার্স ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে, যার মধ্যে আছে ব্লিংকিট, জেপটো, অ্যামাজন ও ফ্লিপকার্ট। AWL অ্যাগ্রি বিজনেস দ্রুত এই প্রোডাক্ট দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর মত প্রধান শহুরে বাজারগুলিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ভারত জুড়ে অন্য বড় শহরগুলিতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তারপর আগামী কয়েক মাসে AWL সাধারণ বাণিজ্যের মাধ্যমে এবং আধুনিক বাণিজ্য চ্যানেলগুলিতে সরবরাহ সম্প্রসারিত করার পরিকল্পনা করেছে।

কোম্পানির ইন্টিগ্রেটেড লঞ্চ কৌশল হিসাবে এই ব্র্যান্ড একটি নতুন ডিজিটাল ভিডিও কমার্শিয়াল প্রকাশ করবে। তার সহায়তায় স্বাস্থ্য ও খাদ্য নির্মাতা সেক্টরে সোশাল মিডিয়ায় বর্ধিত প্রচার এবং ইনফ্লুয়েন্সারদের সঙ্গে যৌথ উদ্যোগও নেওয়া হবে। এই ক্যাম্পেনের উদ্দেশ্য সচেতনতা ছড়ানো, চেখে দেখায় উৎসাহ দেওয়া এবং একবার খেলে আবার খাওয়ার প্রবণতা তৈরি করার পাশাপাশি ‘ফরচুন আটা উইথ মাল্টিগ্রেনস’-কে প্রিমিয়াম মূল্যযুক্ত আটা/ময়দা বিভাগে একটি বিশ্বাসযোগ্য ও পছন্দের বাছাই হিসাবে খাড়া করা।

এই লঞ্চের মাধ্যমে ফরচুন তার আটা/ময়দা পোর্টফোলিওকে ক্রেতাদের পছন্দের সঙ্গে সঙ্গতি রেখে বদলানো চালু রাখল। ফলে পুষ্টি, স্বাদ আর রোজকার স্বাচ্ছন্দ্যের মিশ্রণ ঘটায় এমন বিশ্বস্ত, উচ্চ গুণমানের খাদ্য সমাধান সরবরাহ করার প্রতি তার দায়বদ্ধতা আরও একবার প্রমাণিত হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twenty =