চমৎকার নতুন লুক এবং উন্নত মাস্ট ডিজাইনে বঙ্গে নতুন রোটাভেটর সিরিজ নিয়ে এল মাহিন্দ্রা

• প্রগতিশীল কৃষকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে, যারা উন্নত কার্যক্ষমতার পাশাপাশি প্রিমিয়াম লুক এবং কার্যকরী শ্রেষ্ঠত্ব খুঁজছেন।

• অত্যন্ত শক্তিশালী গঠন এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্বের প্রতিশ্রুতি নিয়ে, মাহিন্দ্রার এই নতুন রোটাভেটর সিরিজটি ‘হেভি রোটাভেটর’ ক্যাটাগরিতে বাজারে আনা হবে।

• মাহিন্দ্রা তাদের এই নতুন সিরিজে তেরঙা পতাকার রঙে অনুপ্রাণিত একটি ‘লিমিটেড-এডিশন’ রোটাভেটর কালেকশন নিয়ে আসবে।

ভারতের এক নম্বর ট্র্যাক্টর কোম্পানি এবং দেশের অন্যতম বৃহৎ কৃষি যন্ত্রপাতি ও রোটাভেটর প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, পশ্চিমবঙ্গে তাদের নতুন ‘মাহিন্দ্রা রোটাভেটর’ সিরিজ লঞ্চ করার ঘোষণা করলো । একটি বোল্ড বা সাহসী নতুন লুক এবং প্রশস্ত মাস্ট ডিজাইন সমৃদ্ধ এই নতুন মাহিন্দ্রা রোটাভেটর সিরিজ অত্যন্ত শক্তিশালী পারফরম্যান্স এবং মজবুত গঠনের নিশ্চয়তা দেয়। নতুন এই সিরিজটি হেভি ডিউটি রোটাভেটর ক্যাটাগরির অধীনে— ‘মহাভেটর’ এবং ‘মহাভেটর এইচডি’  নামে পাওয়া যাবে, যা ৪ থেকে ৯ ফুট পর্যন্ত বিস্তৃত।

সংস্থার তরফ থেকে এ ব্যাপারে এও জানানো হয়েছে, খুঁটিয়ে বাজার বিশ্লেষণ এবং কৃষকদের মতামতের ভিত্তিতে তৈরি মাহিন্দ্রার এই নতুন রোটাভেটর সিরিজটি অত্যন্ত শক্তিশালী গঠন এবং উন্নত স্থায়িত্ব প্রদান করে। নতুন এই রেঞ্জটি ভারী চাষের কাজ এবং ঘর্ষণজনিত ক্ষয় মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখে। এর উন্নত স্থায়িত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি, ভারতের চাষজমিতে সচরাচর দেখা যায় এমন কঠিন ও অমসৃণ মাটিতেও এটি দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

নতুন লুকের এই রোটাভেটর সিরিজ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, ভাইস প্রেসিডেন্ট এবং হেড – ইন্টারন্যাশনাল অপারেশনস ও বিজনেস হেড – ফার্ম মেশিনারি, মাহিন্দ্রা ফার্ম ইকুইপমেন্ট বিজনেস ডঃ অনুশা কোঠানদারামন বলেন, ‘কৃষি যান্ত্রিকীকরণ খামারের উৎপাদনশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৃষিজমি দক্ষভাবে প্রস্তুত করার ক্ষেত্রে রোটাভেটর একটি বিশেষ ভূমিকা পালন করে। মাহিন্দ্রাতে আমাদের নতুন নকশা করা রোটাভেটরগুলো তৈরি করা হয়েছে উন্নত পারফরম্যান্স দেওয়ার জন্য; পাশাপাশি এটি কৃষকদের সেই কৃষি যন্ত্রপাতির প্রতি মালিকানাবোধকেও আরও গর্বিত করে তোলে, যা ট্র্যাক্টরের বাইরেও তাদের জীবিকাকে সহায়তা করে। প্রাথমিকভাবে ৪ থেকে ৯ ফুট ক্যাটাগরিতে এই নতুন লুকের রোটাভেটরগুলো পশ্চিমবঙ্গের মাহিন্দ্রার বিশাল ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ধাপে ধাপে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।’ পাশাপাশি তিনি এও জানান, নতুন নকশা করা এই রোটাভেটর সিরিজটি মাহিন্দ্রার বর্তমান রোটাভেটর মডেলগুলোর স্থলাভিষিক্ত হবে, তবুও মাহিন্দ্রা তাদের বর্তমান মডেলগুলোও বাজারে বজায় রাখবে। এর ফলে গ্রাহকরা একটি পূর্ণাঙ্গ পোর্টফোলিও পাবেন, যা বিভিন্ন ধরণের চাষাবাদের পছন্দ এবং কাজের প্রয়োজনীয়তা পূরণ করতে সক্ষম হবে।’

এরই রেশ ধরে তিনি এও জানান, ‘দেশের চেতনা ও গৌরব উদযাপনের লক্ষ্যে, মাহিন্দ্রা তেরঙার রঙে অনুপ্রাণিত— মেটালিক অরেঞ্জ, এভারেস্ট হোয়াইট এবং মেটালিক গ্রিন রঙের একটি ‘লিমিটেড-এডিশন’ মাহিন্দ্রা রোটাভেটর সিরিজও বাজারে এনেছে। এই বিশেষ এডিশনটি ‘মহাভেটর এইচডি’, ‘সুপারভেটর’ এবং ‘গাইরোভেক্টর জেডএলএক্স+’ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটি ভারতের কৃষি সমাজের শক্তি এবং সহনশীলতার প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি।’

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়,  একটি ‘ইন্টেলিজেন্ট রোটাভেটর’ -ও অফার করে— যা ‘তেজ-ই’ ব্র্যান্ড নামে একটি পেটেন্ট করা উদ্ভাবন। ব্লুটুথ প্রযুক্তি সমৃদ্ধ এই বুদ্ধিমান রোটাভেটরটি খামার থেকে রিয়েল-টাইম তথ্য সরাসরি একটি মোবাইল অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দেয়। এখানেই অত্যাধুনিক প্রযুক্তি এবং চাষাবাদের প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে, যা প্রিসিশন ফার্মিং বা নিখুঁত চাষাবাদকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মাহিন্দ্রা দেশের বৃহত্তম রোটাভেটর প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম। কোম্পানির এই বিশাল রোটাভেটর রেঞ্জ বিশ্বমানের মানদণ্ড অনুযায়ী ডিজাইন এবং পরীক্ষা করা হয়েছে। ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিচিত্র কৃষি পরিস্থিতির কথা মাথায় রেখে, এর সর্বোচ্চ কার্যক্ষমতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে কোম্পানিটি কৃষকদের সাথে সরাসরি কাজ করে। সম্পূর্ণভাবেমেড ইন ইন্ডিয়াএই মাহিন্দ্রা রোটাভেটরগুলো পাঞ্জাবের নাভা (Nabha) এবং তেলাঙ্গানার জহিরাবাদএর নিবেদিত ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =