নারী দিবস উপলক্ষে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যারের প্রচারাভিযানে অংশ নিলেন সাংস্কৃতিক আইকন জিনাত আমান

নারী দিবস উপলক্ষে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার এক নতুন প্রচারাভিযান শুরু করেছে। এতে অংশ নিয়েছেন সাংস্কৃতিক আইকন জিনাত আমান। এই ক্যাম্পেইনের মূল বার্তা হলো—নারীরা যেন নিজের মতো করে চলতে পারেন, নিজের মতো করে জীবনকে সাজাতে পারেন। এটি You Go Girl উদ্যোগেরই একটি সম্প্রসারণ।

চলচ্চিত্রের মতো সাজানো এই প্রচারণায় সাফল্যের প্রচলিত মানদণ্ড—টাকা, খ্যাতি বা অতীতের স্মৃতি—সবকিছুকে পাশ কাটিয়ে দেখানো হয়েছে আসল চালিকা শক্তি হল নিজের পছন্দ। জিনাত আমান ঝলমলে সাজসজ্জা, কোলাহল আর অতীতকে পিছনে ফেলে বেছে নিয়েছেন স্বাধীনতাকে। স্বাধীনতা মানে অনুমতি নয়, বরং নিজের গল্প নিজের মতো করে বলার শক্তি। তার এই পথচলা প্রতিটি নারীর প্রতীক, যারা প্রতিদিন নতুনভাবে এগিয়ে চলেন, নেতৃত্ব দেন এবং অন্যদের অনুপ্রাণিত করেন।

এই প্রসঙ্গে ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যারের চিফ ইনোভেশন অফিসার প্রেরণা আগরওয়াল জানান, ‘আমাদের কাছে নারীদের ক্ষমতায়ন কোনো একদিনের অনুষ্ঠান নয়। আমরা চাই এমন পরিবেশ তৈরি করতে, যেখানে তারা আত্মবিশ্বাসী হবেন, সমর্থন পাবেন এবং দ্বিধাহীনভাবে নিজের স্বপ্ন পূরণ করবেন। ক্যাম্পাসে আমরা তাদের প্রতিদিনের চলাফেরা বুঝে এমন পণ্য তৈরি করি যা সত্যিই তাদের জীবনকে সহজ করে তোলে—দীর্ঘ দিনের আরাম, পরিবর্তনশীল ভূমিকার নির্ভরযোগ্যতা, আর ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে এমন স্টাইল। আমরা বিশ্বাস করি, নারীরা যখন শোনা যায় এবং তাদের মতামত আমাদের কাজে প্রতিফলিত হয়, তখনই প্রকৃত অগ্রগতি ঘটে।’

এর পাশাপাশি এই প্রসঙ্গে জিনাত আমানের বক্তব্য,   ‘আমাকে সারা জীবন বলা হয়েছে আমি কেমন দেখাবো, কী পরবো, কী প্রতিনিধিত্ব করবো। কিন্তু আমি সবসময় নিজের মতো করে হেঁটেছি। এটা বিদ্রোহ নয়, এটা কেবল নিজের পরিচয় জানা। ক্যাম্পাস যখন এই ক্যাম্পেইন নিয়ে আমার কাছে আসে, আমি সঙ্গে সঙ্গে রাজি হই। কারণ বার্তাটি আমার জন্য নয়, এটি প্রতিটি নারীর জন্য, যারা লেবেলকে সম্মানের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। You go girl — নিজের মতো করে চলুন।’

Link- https://www.instagram.com/reels/DVirtevDBY7/

এদিকে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই প্রচারণা ক্যাম্পাসেরYou Go Girlউদ্যোগকে আরও শক্তিশালী করেছে। জিনাত আমান এর মুখপাত্র হওয়ায় বার্তাটি আরও গভীরভাবে প্রতিধ্বনিত হয়: স্বাধীনতা অনুমতি নয়, এটি নিজের দাবি করা শক্তি। এই নারী দিবসে ক্যাম্পাস আহ্বান জানাচ্ছেস্বাধীনভাবে চলুন, সামনে এগিয়ে চলুন, নিজের মতো করে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 8 =