মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, বিশ্বের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত সোনা ও হিরের গয়না নির্মাণ সংস্থা উন্মোচন করেছে তাদের নতুন মনোরম হালকা ওজনের জুয়েলারি কালেকশন ‘জৌল’। এই কালেকশনে ব্যবহার করা হয়েছে ১৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনায় বসানো প্রাকৃতিক হিরে। এই সমকালীন ফাইন জুয়েলারি সংগ্রহটি সেইসব নারীদের জন্য তৈরি, যারা গয়নাকে শুধুমাত্র বিশেষ উপলক্ষের অনুষঙ্গ হিসেবে নয়, বরং নিজের দৈনন্দিন পরিচয়ের অংশ হিসেবে দেখেন। জৌল এমনভাবে নকশা করা হয়েছে, যা দিনের স্বাভাবিক ছন্দের সঙ্গে সহজে মানিয়ে চলে—অফিস, সামাজিক আয়োজন কিংবা ব্যক্তিগত মুহূর্ত—সব ক্ষেত্রেই। প্রতিটি নকশায় রয়েছে আধুনিকতার ছোঁয়া, পরিশীলিত সৌন্দর্য এবং অনায়াসে পরিধানযোগ্যতার স্বাচ্ছন্দ্য।
‘জৌল’ হলো মিনিমাল এলিগ্যান্স ও ব্যক্তিত্বের এক পরিশীলিত অভিব্যক্তি। পরিষ্কার ও সচেতন ডিজাইন দর্শনে ভিত্তি করে তৈরি প্রতিটি পিস এমনভাবে নির্মিত, যা দৈনন্দিন পোশাকের সঙ্গে অনায়াসে মানিয়ে যায়, তবু স্বাতন্ত্র্য বজায় রাখে। এই কালেকশনে রয়েছে বহুমাত্রিক ও অভিব্যক্তিপূর্ণ স্টাইলের সমাহার, যা দীর্ঘ কর্মব্যস্ত দিন থেকে পরিবর্তনশীল সময়সূচি—সব ক্ষেত্রেই সাবলীলভাবে মানিয়ে নিতে সক্ষম। ‘জৌল’ পরিধানকারীকে দেয় আত্মবিশ্বাস। এককভাবে সূক্ষ্ম অলঙ্কার হিসেবে হোক কিংবা স্তরে স্তরে সাজিয়ে তুলুন ব্যক্তিগত স্টেটমেন্ট—জৌল সহজেই ব্যক্তিগত মুড ও নান্দনিকতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়।
১৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনায় নিখুঁত কারিগরিতে নির্মিত এবং প্রাকৃতিক হিরে বসানো ‘জৌল’ ফাইন জুয়েলারির মানকে উন্নীত করেছে দৈনন্দিন বিলাসিতার পর্যায়ে। হালকা গঠনের ওপর বিশেষ গুরুত্ব ও সূক্ষ্ম নকশা এই কালেকশনকে রূপ দিয়েছে আরাম ও আভিজাত্যের এক অনন্য সমন্বয়ে। প্রতিটি গয়নার পেছনে রয়েছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর প্রতিষ্ঠিত কারিগরি দক্ষতা ও কঠোর মাননিয়ন্ত্রণের মানদণ্ড—যা প্রতিটি সৃষ্টিতে নিখুঁত ফিনিশ, উপকরণের বিশুদ্ধতা এবং বাস্তবায়নের উৎকর্ষ নিশ্চিত করে। আর এই সংগ্রহটিতে রয়েছে সমকালীন দৈনন্দিন পরিধানের অপরিহার্য গয়নার এক বিশাল সম্ভার—হিরের পেনডেন্ট, স্টাড কানের দুল, আংটি, ব্রেসলেট, আধুনিক সোনার চেইনসহ এমন সব অনায়াসে পরার মতো সিলুয়েট, যা সারা দিনের ব্যবহারে আরামদায়কভাবে মানিয়ে যায়। উদ্দেশ্যটি একেবারেই স্পষ্ট—এমন গয়না, যা একজন নারীর জীবনের বহুমাত্রিক ভূমিকা ও পরিবেশের সঙ্গে স্বাভাবিকভাবে সঙ্গতিপূর্ণ হবে, অথচ তাকে কোনও বিশেষ মুহূর্তের জন্য তা তুলে রাখতে বলবে না।
‘জৌল’-এর লঞ্চ উপলক্ষে মালাবার গ্রুপের চেয়ারম্যান এম. পি. আহাম্মদ জানান, ‘জৌল’ হলো নারীর আত্মবিশ্বাসী, স্বনির্ভর এবং নিজস্ব অভিব্যক্তির চেতনাকে সম্মান জানানো এক বিশেষ উদ্যোগ। প্রতিদিন একজন নারী জীবনের নানা ভূমিকায় যেভাবে অবতীর্ণ হন, সেই বহুমাত্রিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কালেকশনটি তৈরি করা হয়েছে। এতে আরাম ও সমকালীন সৌন্দর্যের এক সঠিক মেলবন্ধন রয়েছে, যা তাঁর জীবনধারার স্বাভাবিক সম্প্রসারণ হয়ে ওঠে। ‘জৌল’-এর মাধ্যমে আমরা আধুনিক নারীর পরিবর্তনশীল আকাঙ্ক্ষাকে উদ্যাপন করছি, একই সঙ্গে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর পরিচায়ক—বিশ্বাস, গুণমান ও উৎকৃষ্ট কারিগরির ঐতিহ্যকে অটুট রাখছি।’
এর পাশাপাশি সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে যে, উদ্বোধনের জন্য প্রকাশ করা হয়েছে একটি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি), যেখানে নারীদের কর্মজীবন, সামাজিক পরিসর ও ব্যক্তিগত মুহূর্তের প্রেক্ষাপটে পেনডেন্ট, আংটি, ব্রেসলেট এবং সোনার চেনের মতো দৈনন্দিন পরিধানের উপযোগী গয়নার স্টাইলিং তুলে ধরা হয়েছে। জৌল–এর মূল্য ভারতীয় টাকায় ২০,০০০ থেকে শুরু, এবং এটি এখন অনলাইনে ও মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস–এর সমস্ত শোরুমে উপলব্ধ।

