উন্নতির পরবর্তী সোপানকে লক্ষ্য রেখে ইউনিটারি কুলিং প্রোডাক্টের  নতুন রেঞ্জের রুম এয়ার কন্ডিশনারের সম্ভার ব্লু স্টারের

Featured Video Play Icon

ভারতের রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল কুলিং সেগমেন্টে কোম্পানির উপস্থিতিকে আরও শক্তিশালী করতে ব্লু স্টার লিমিটেড ২০২৬-এর গ্রীষ্মের মরসুমের জন্য তাদের নতুন রেঞ্জের রুম এয়ার কন্ডিশনার লঞ্চ করেছে। গ্রাহকদের নানাবিধ চাহিদা ও ব্যবহারিক প্রয়োজন মেটাতে এই বিশাল পোর্টফোলিওতে রয়েছে মোট ১২৫টি রুম এয়ার কন্ডিশনার মডেল, যার মধ্যে একটি ফ্ল্যাগশিপ প্রিমিয়াম রেঞ্জও অন্তর্ভুক্ত। সব মডেলই ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়া ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি (BEE)-এর নতুন মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিভিন্ন ব্যবহারক্ষেত্রে এনার্জি-এফিশিয়েন্ট এবং উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন কুলিং সলিউশনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে এই নতুন লাইনআপটি তৈরি করা হয়েছে।

ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা, দ্রুত নগরায়ন এবং জলবায়ুর পরিবর্তনের মতো একাধিক কারণে, ভারতে রুম এয়ার কন্ডিশনার শিল্প বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ১৪ মিলিয়ন ইউনিটের এই বাজার, ২০৩০ অর্থবর্ষের মধ্যে ৩০ মিলিয়ন ইউনিটে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।  বিস্তীর্ণ  ও সম্ভাবনা পূর্ন বাজারে প্রথমবারের ক্রেতাদের চাহিদা এবং উন্নত শহরাঞ্চলে রিপ্লেসমেন্ট ডিমান্ড—এই দুইয়ের সম্মিলিত প্রভাবে এই বৃদ্ধি ঘটবে। টিয়ার ৩, ৪ এবং ৫ বাজারগুলি এখন বৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে এগিয়ে আসছে—যেগুলি তুলনামূলকভাবে ছোট বেস থাকা সত্ত্বেও টিয়ার ১ ও ২ শহরের তুলনায় দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।

এই পোর্টফোলিওতে সব ধরনের মডেলই অন্তর্ভুক্ত রয়েছে যেমন— ইনভার্টার, ফিক্সড-স্পিড এবং উইন্ডো এয়ার কন্ডিশনার। আর এগুলি বিভিন্ন মূল্যপরিসরে ভিন্ন ভিন্ন গ্রাহক গোষ্ঠীর চাহিদাও পূরণ করে। এই রেঞ্জের একটি বিশেষ আকর্ষণ হল ‘আইকোনিয়া’—একটি প্রিমিয়াম সিরিজ, যা স্টাইলিশ মিডনাইট সিলভার ফিনিশে ডিজাইন করা হয়েছে এবং বিশেষভাবে বিচক্ষণ গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি। কোম্পানিটি এক শক্তিশালী ফ্ল্যাগশিপ মডেলের রেঞ্জ লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ‘সুপার এনার্জি-এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার’, ‘হেভি-ডিউটি এয়ার কন্ডিশনার’, ‘হট অ্যান্ড কোল্ড এয়ার কন্ডিশনার’ এবং ‘অ্যান্টি-ভাইরাস টেকনোলজি সমৃদ্ধ এয়ার কন্ডিশনার’।

ব্লু স্টারের ‘সুপার এনার্জি-এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার’-এ রয়েছে বিশেষ ‘ডায়নামিক ড্রাইভ টেকনোলজি’, যা বেশি এয়ারফ্লো প্রদান করে অপ্টিমাইজড কুলিং-এর পাশাপাশি এনার্জি এফিশিয়েন্সিও বাড়ায়। এর ফলে, ১ টন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশনারগুলি ৬.২৫ আইএসইইআর অর্জন করতে সক্ষম হয়েছে, যা একটি ৩-স্টার ইনভার্টার এয়ার কন্ডিশনারের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি এনার্জি-এফিশিয়েন্ট।

‘হেভি-ডিউটি এয়ার কন্ডিশনার’ রেঞ্জটি উন্নত স্পেসিফিকেশন দিয়ে তৈরি, যা তীব্র গরমেও ৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়—অসাধারণ কুলিং ক্ষমতা ও আরাম নিশ্চিত করে। ৫৫ ফুট পর্যন্ত শক্তিশালী এয়ার থ্রো-র সুবিধাসহ, এই এয়ার কন্ডিশনারগুলি ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও পূর্ণ কুলিং ক্ষমতা বজায় রাখে—ফলে চরম পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন ও কার্যকর পারফরম্যান্স প্রদান করে।

কোম্পানির ‘হট অ্যান্ড কোল্ড এয়ার কন্ডিশনার’ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বিভিন্ন আবহাওয়ায় সারা বছর জুড়ে আরামদায়ক অনুভূতি প্রদান করা যায়। এছাড়াও শীতপ্রধান অঞ্চলের জন্য, ব্লু স্টার এমন একটি বিশেষ মডেলও নিয়ে এসেছে, যা -১৫°C পর্যন্ত কম তাপমাত্রাতেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম—শ্রীনগরের মতো কঠোর শীতপ্রধান অঞ্চলের জন্য যা একেবারেই উপযোগী। এছাড়াও -৫°C পর্যন্ত তাপমাত্রায় দক্ষতার সঙ্গে কাজ করতে পারে এমন মডেলও রয়েছে, যা শীতপ্রধান অঞ্চলের প্রয়োজন মেটাতে বিশেষভাবে তৈরি।

‘অ্যান্টি-ভাইরাস টেকনোলজি’ সমৃদ্ধ এয়ার কন্ডিশনারগুলির এই রেঞ্জটি ক্ষতিকর জীবাণু ও সূক্ষ্ম কণাকে ফিল্টার করে ঘরের ভিতরের বায়ুর গুণমানকে উন্নত করে। এই ইউনিটগুলি এয়ার পিউরিফিকেশন মোডেও কাজ করতে পারে, যা বিশেষ করে শীতকালে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে।

পুরো পোর্টফোলিওতে প্রায় ৫০টি মডেল স্মার্ট ওয়াই-ফাই সমর্থিত, যেখানে রয়েছে এআই-নির্ভর অ্যাডাপটিভ কুলিং, কাস্টমাইজড স্লিপ মোড, ভয়েস কমান্ড টেকনোলজি এবং এনার্জি ম্যানেজমেন্টের মতো আধুনিক ফিচার। এই রেঞ্জে আরও যুক্ত হয়েছে উন্নত মাল্টি-লেয়ার ফিল্ট্রেশন সিস্টেম, যা ঘরের ভিতরের বায়ুর গুণমান উন্নত করে। পাশাপাশি রয়েছে কনভার্টিবল কুলিং মোড, সেল্ফ ক্লিন ও ডিফ্রস্ট ক্লিন টেকনোলজি, ডিজিকিউ অক্টা সেন্সর এবং উন্নত অ্যান্টি-করোশন সুরক্ষার জন্য ন্যানো ব্লুপ্রোটেক্ট টেকনোলজি।

গ্রাহকদের আরও সাশ্রয়ী ও সহজলভ্য অভিজ্ঞতা দিতে, কোম্পানিটি ইনভার্টার কম্প্রেসরের উপর আজীবন ওয়ারেন্টি, পিসিবির উপর পাঁচ বছরের ওয়ারেন্টি এবং আকর্ষণীয় ফাইন্যান্সিং সুবিধা প্রদান করছে।

উৎপাদন পরিকাঠামোর সম্প্রসারণ

রুম এয়ার কন্ডিশনার ব্যবসার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্লু স্টার তাদের উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করেছে। বর্তমানে কোম্পানির উৎপাদন ক্ষমতা প্রায় ১.৪ মিলিয়ন ইউনিট, যা চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ১.৮ মিলিয়ন ইউনিট পর্যন্ত বাড়ানো সম্ভব। শুধুমাত্র রুম এয়ার কন্ডিশনার উৎপাদনের জন্যই অন্ধ্রপ্রদেশের শ্রী সিটিতে ব্লু স্টারের একটি অত্যাধুনিক প্ল্যান্ট রয়েছে, পাশাপাশি হিমাচল প্রদেশে রয়েছে আরও দুটি প্ল্যান্ট। এই সব ইউনিটে আধুনিক অ্যাসেম্বলি লাইন ও অটোমেটেড মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেমসহ উন্নত অটোমেশন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আইওটি ইন্টিগ্রেশন এবং ডিজিটালাইজেশন উদ্যোগ, যা উৎপাদনের দক্ষতা, গুণমান এবং স্কেলেবিলিটি আরও বাড়াতে সাহায্য করছে।

সাস্টেনেবল প্রযুক্তি ও গবেষণা ও উন্নয়ন পরিকাঠামো

ব্লু স্টার তাদের উন্নত গবেষণা ও উন্নয়ন পরিকাঠামোকে ধারাবাহিকভাবে আরও শক্তিশালী করে চলেছে, যেখানে রয়েছে স্বীকৃত টেস্টিং ল্যাবরেটরি এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের সুবিধা। পরিবর্তনশীল পরিবেশগত মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে, কোম্পানিটি তাদের পোর্টফোলিও জুড়ে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট এবং এনার্জি-এফিশিয়েন্ট সিস্টেম সংযোজন করছে। উদ্ভাবন, আইওটি ইন্টিগ্রেশন এবং ডিজিটালাইজেশনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে ব্লু স্টার এমন প্রযুক্তিনির্ভর ও পরিবেশ-বান্ধব  কুলিং সলিউশন নিয়ে আসতে চায়, যা গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে সক্ষম।

ডিস্ট্রিবিউশন ও সার্ভিস নেটওয়ার্কের সম্প্রসারণ

৯০০-রও বেশি শহরজুড়ে ১০,০০০-এরও বেশি আউটলেটের মাধ্যমে ব্লু স্টার সারা দেশে একটি শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে। ২,১০০-রও বেশি সার্ভিস পার্টনার এবং শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্মের সহায়তায় পরিচালিত তাদের ‘গোল্ড স্ট্যান্ডার্ড সার্ভিস’ প্রোগ্রাম গ্রাহকদের নির্ভরযোগ্য আফটার-সেলস সাপোর্ট প্রদান করে।

কমার্শিয়াল রেফ্রিজারেশন সলিউশনের বিশাল পরিসর

ইউনিটারি কুলিং প্রোডাক্ট পোর্টফোলিওর অংশ হিসেবে, ব্লু স্টার বিভিন্ন শিল্পের প্রয়োজন মেটাতে উপযোগী এক বিশাল কমার্শিয়াল রেফ্রিজারেশন পণ্যসম্ভার অফার করে। এই পোর্টফোলিওতে রয়েছে ডিপ ফ্রিজার, স্টোরেজ ওয়াটার কুলার, ওয়াটার ডিসপেনসার, ভিসি কুলার ও ফ্রিজার, কোল্ড রুম, সুপারমার্কেট রেফ্রিজারেশন সিস্টেম, কিচেন রেফ্রিজারেশন ইকুইপমেন্ট এবং স্বাস্থ্যসেবা খাতের জন্য আল্ট্রা-লো টেম্পারেচার ফ্রিজার ও ভ্যাকসিন ট্রান্সপোর্টারের মতো বিশেষায়িত পণ্য। এই সব সলিউশন একত্রে হর্টিকালচার, ফ্লোরিকালচার, কলা পাকানো, দুগ্ধশিল্প, আইসক্রিম, পোল্ট্রি, প্রসেসড ফুড, কুইক সার্ভিস রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট ক্যাটেরার, সেরিকালচার, মেরিন, ফার্মাসিউটিক্যালস এবং স্বাস্থ্যসেবা সহ একাধিক সেক্টরের চাহিদা পূরণ করে।

পাশাপাশি আউট-অফ-হোম কনজাম্পশনের বৃদ্ধি, ফুড রিটেলের সম্প্রসারণ এবং কুইক কমার্সের প্রসারের পাশাপাশি নির্ভরযোগ্য তাপমাত্রা-নিয়ন্ত্রিত স্টোরেজ ও লজিস্টিক্স সলিউশনের ক্রমবর্ধমান চাহিদার ফলে কমার্শিয়াল রেফ্রিজারেশন ব্যবসায় বিশেষ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ক্রমবর্ধমান ডিসপোজেবল ইনকাম, তাজা ও হিমায়িত খাবারের বেশি ব্যবহার এবং আধুনিক ট্রেড ও কনভিনিয়েন্স ফরম্যাটের দ্রুত বিস্তার এই সেগমেন্টের বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে।

ভবিষ্যৎ সম্ভাবনা

কলকাতায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে বি থিয়াগরাজন, ম্যানেজিং ডিরেক্টর, ব্লু স্টার লিমিটেডবলেন, “ডেমোগ্রাফিক পরিবর্তন এবং পণ্য ব্যবহারের ক্ষেত্রে কাঠামোগত রূপান্তরের ফলে ভারতে কুলিংয়ের চাহিদা এখন এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতে ভারতে প্রায় ১৫০ মিলিয়ন পরিবারের এয়ার কন্ডিশনার কেনার সামর্থ্য তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে, যা এই সেগমেন্টের বিশাল সম্ভাবনার ইঙ্গিত দেয়। ইউনিটারি কুলিং প্রোডাক্টের নতুন রেঞ্জ, যার মধ্যে রয়েছে কমার্শিয়াল রেফ্রিজারেশন সলিউশনের বিশাল পোর্টফোলিও, আমাদের এই ক্রমবর্ধমান সুযোগকে কাজে লাগাতে এবং রেসিডেনশিয়াল ও কমার্শিয়ালউভয় সেগমেন্টে উপস্থিতি আরও বাড়াতে সহায়তা করবে। এয়ার কন্ডিশনারএর প্রথমবারের গ্রাহক থেকে শুরু করে পরিবর্তিত রেফ্রিজারেশন চাহিদাএই গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তনের সঙ্গে আমাদের প্রোডাক্ট স্ট্র্যাটেজিকে সামঞ্জস্য রেখে, ব্লু স্টার আগামী দিনের কুলিং চাহিদার পরবর্তী পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =