পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদানের পথে বাংলা। দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
পশ্চিম মেদিনীপুর জেলায় বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪.১১ শতাংশ
মুর্শিদাবাদে ভোট পড়েছে- ৬২.৭১ শতাংশ
দার্জিলিং বিধানসভায়- ৫৯.৪৫%
কার্শিয়াং বিধানসভায়- ৫৭.৮৮%
মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায়-৬২.৭৩%
শিলিগুড়ি বিধানসভায় – ৫৫.৭২%
ফাঁসিদেওয়া বিধানসভায়-৬২.২৬%,
বাঁকুড়া জেলায় ৬৪. ৫৮ শতাংশ,
কোচবিহার জেলায় দুপুর একটা পর্যন্ত ৬০.৭৫℅
মালদহে ভোটের শতাংশ হার ৫৮.৪৫।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৪১.১১ শতাংশ। তুলনায় তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ। বাংলায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ে ৪৪.৬৯ শতাংশ। মালদহে সবচেয়ে কম ভোট পড়ে। সেখানে ভোটের হার ৩৮.২২ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৪২.১৬ শতাংশ। এছাড়াও মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও গড়ে ৪০ শতাংশের বেশি ভোট পড়ে।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় এই হার অনেকটাই বেশি। লোকসভা ভোট হয়েছিল সাত দফায়। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছিল ৪৭ থেকে ৫৫ শতাংশের মধ্যে (প্রথম দফা: ৫১, দ্বিতীয় দফা: ৪৭.৩, তৃতীয় দফা: ৪৯.৩, চতুর্থ দফা: ৫১.৯, পঞ্চম দফা: ৪৮.৪, ষষ্ঠ দফা: ৫৪.৮ এবং সপ্তম দফা: ৪৫.১ শতাংশ)। অর্থাৎ, এ বারের প্রথম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ২০২৪ সালের তুলনায় অন্তত ৯ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি।

