রেইজ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সম্প্রতি ঘোষণা করল যে তারা গ্রিনলাইফ ইন্স্যুরেন্স ব্রোকিং (GIBL) অধিগ্রহণ করেছে। এই অধিগ্রহণের মাধ্যমে রেইজ মূলধন বাজারভিত্তিক ব্যবসা থেকে বিমা বিতরণ খাতে প্রবেশ করছে।
রেইজ প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে GIBL-এ, যাতে একটি সরাসরি গ্রাহকমুখী বিমা বিতরণ প্ল্যাটফর্ম তৈরি করা যায়। এর প্রধান লক্ষ্য, পণ্য উদ্ভাবন, প্রযুক্তি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা।
এই চুক্তির অংশ হিসেবে রেইজ প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে GIBL-এ। লক্ষ্য হলো একটি সরাসরি গ্রাহকমুখী বীমা বিতরণ প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে গুরুত্ব দেওয়া হবে পণ্য উদ্ভাবন, প্রযুক্তি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার দিকে।
ভারতে বিমা গ্রহণের হার এখনও তুলনামূলকভাবে কম। অনেক সময় স্বচ্ছতার অভাব, ভুলভাবে বিক্রি এবং জটিলতার কারণে মানুষ বিমার গুরুত্ব বোঝে না। এই প্রেক্ষাপটে রেইজ একটি হাইব্রিড বিতরণ মডেল গড়ে তুলতে চায়, যেখানে ডিজিটাল অভিজ্ঞতার সঙ্গে পরামর্শভিত্তিক অফলাইন সাপোর্ট থাকবে। এর মাধ্যমে তারা মেট্রো শহর থেকে শুরু করে টিয়ার ১ ও টিয়ার ২ শহর ও ছোট শহরগুলোতে পৌঁছাতে চায়।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, GIBL প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে সুবীর মুখোপাধ্যায়ের উদ্যোগে। তারা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ৫০টিরও বেশি শহরে বিমা গ্রহণ বাড়াতে কাজ করেছে এবং সরকারি ও বেসরকারি উভয় ধরনের বড় বীমা কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে। এখন তাদের ২৫ সদস্যের দল মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে রেইজের সঙ্গে যুক্ত হবে।
রেইজের সহ-প্রতিষ্ঠাতা রাউনক রাঠি জানান, ‘ভারতে বিমা গ্রহণ কম কারণ স্বচ্ছতার অভাব ও ভুলভাবে বিক্রির প্রবণতা। আমরা গ্রাহকমুখী বীমা ব্যবসা গড়ে তুলতে চাই।’ অন্যদিকে সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘রেইজের প্রযুক্তি ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের বীমা ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে সাহায্য করবে।’
এই অধিগ্রহণের ফলে রেইজ এখন বিনিয়োগ, সম্পদ সৃষ্টি এবং বিমা সুরক্ষা—সবকিছু একসঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে। এটি ভারতের বীমা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

