জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অর্থাত CSR কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ বারাসাত, জয়নগর সংলগ্ন এলাকায় ‘স্নেহ স্পর্শ – এ হিলিং টাচ’ নামে একটি ১,৮৯০ বর্গফুটের কমিউনিটি হেলথ ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। আরসি মেফেয়ার ও আরসিসি সুচেতনার সহযোগিতায় নির্মিত এই ক্লিনিকের উদ্বোধন স্থানীয় পরিবারগুলির জন্য সময়োপযোগী, নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষত যেখানে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ধারাবাহিক চিকিৎসা সহায়তা সীমিত।
এই হেলথ ক্লিনিকে মিলবে,
- প্রাথমিক ও বিশেষজ্ঞ চিকিৎসা: গাইনোকলজিস্ট, অর্থোপেডিক বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসকসহ বিভিন্ন বিশেষজ্ঞ প্রতি সপ্তাহে ক্লিনিকে আসবেন।
- ধারাবাহিক চিকিৎসা মডেল: এককালীন মেডিকেল ক্যাম্পের পরিবর্তে নিয়মিত ও কাঠামোবদ্ধ স্বাস্থ্যসেবা প্রদান।
- রোগীবান্ধব অবকাঠামো: ডাক্তারদের চেম্বার, রিসেপশন, টয়লেট ও পরামর্শকক্ষসহ প্রয়োজনীয় সুবিধা।
- ওষুধ কাউন্টার পরিকল্পনা: চিকিৎসা সহজলভ্য করতে ও রোগীদের ভ্রমণ, সময় ও খরচের বোঝা কমাতে ওষুধ সরবরাহের ব্যবস্থা।
- প্রতিরোধমূলক চিকিৎসা ও প্রাথমিক হস্তক্ষেপ: নারী, শিশু, প্রবীণ ও কর্মজীবী পরিবারকে বিশেষ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যফল উন্নত করা।
এই প্রসঙ্গে জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড–এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মি. অলোক গারোদিয়া এই প্রসঙ্গে জানান, “জুপিটারে আমরা বিশ্বাস করি, অগ্রগতি তখনই অর্থবহ হয় যখন তা মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ‘স্নেহ স্পর্শ’ আমাদের প্রতিশ্রুতি—পরিবারগুলির কাছে মর্যাদাপূর্ণ, সহানুভূতিশীল ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার। আমরা আরসি মেফেয়ার-এর সঙ্গে অংশীদারিত্বে একটি কমিউনিটি–প্রথম ক্লিনিক গড়ে তুলতে গর্বিত, যা স্থানীয় মানুষের জন্য একটি বিশ্বস্ত স্বাস্থ্যকেন্দ্র হিসেবে কাজ করবে।”
একইসঙ্গে তিনি এও জানান, ‘স্নেহ স্পর্শ’কে একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা, প্রয়োজনীয় সহায়তা পরিষেবা এবং রোগীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সুস্থ পরিবার ও শক্তিশালী সমাজ গঠনে সহায়ক হবে।

