* USD 1 মিলিয়ন এবং তার বেশি FCNR (B) ডিপোজিটে ৭,১ শতাংশ সুদের হার
* USD 1 মিলিয়ন পর্যন্ত FCNR (B) ডিপোজিটে ৭ শতাংশ সুদের হার
* ডিপোজিটের মেয়াদ: ৩ বছর থেকে ৫ বছর
বন্ধন ব্যাংক তাদের NRI গ্রাহকদের জন্য নতুন একটি আকর্ষণীয় FCNR (B) ডিপোজিট অফার ঘোষণা করেছে। এর মাধ্যমে গ্রাহকরা USD-ভিত্তিক ডিপোজিটে মাঝারি থেকে দীর্ঘ সময়ের জন্য সহজে বিনিয়োগ করতে পারবেন। ব্যাংকটি USD 1 মিলিয়ন এবং তার বেশি ডিপোজিটে ৩ বছর থেকে ৫ বছরের জন্য ৭.১ % সুদ দিচ্ছে। USD 1 মিলিয়ন পর্যন্ত ডিপোজিটে সুদের হার বাড়িয়ে ৭% করা হয়েছে।
এই উদ্যোগের ফলে NRI গ্রাহকরা দীর্ঘ সময়ের জন্য ভালো এবং স্থিতিশীল রিটার্ন পেতে পারবেন। একই সঙ্গে, বিশেষ করে টাকা (রুপি) কমে গেলে যে ক্ষতির সম্ভাবনা থাকে, তা কিছুটা কমানো যাবে।
এই অফার নিয়ে বন্ধন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বব্বর জানান, ‘আমরা আমাদের NRI গ্রাহকদের জন্য এই নতুন FCNR (B) ডিপোজিট অফার আনতে পেরে খুশি। এখন অনেকেই বিদেশে বিনিয়োগে নিরাপত্তা ও ভালো রিটার্ন খুঁজছেন। এই অফারের মাধ্যমে তারা দীর্ঘ সময়ের জন্য ভালো সুদ নিশ্চিত করতে পারবেন এবং মুদ্রা বদলের ঝুঁকিও কম থাকবে। বন্ধন ব্যাংক সবসময় আমাদের গ্রাহকদের প্রয়োজন বুঝে সহজ ও উপযোগী সমাধান দেওয়ার চেষ্টা করে।’
এর পাশাপাশি এও জানানো হয় যে, এই অফারটি এসেছে রিজার্ভ ব্যাঙ্ক-এর নতুন US Dollar–Rupee ফরেক্স সোয়াপ ফেসিলিটি চালু হবার পর। এই সুবিধা নতুন FCNR (B) ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে ডিপোজিটের সময় অন্তত ৩ বছর এবং সর্বোচ্চ ৫ বছর হতে হবে। এর উদ্দেশ্য হলো ব্যাংক ব্যবস্থায় বিদেশি মুদ্রা আরও বেশি করে নিয়ে আসা।
এখন সারা দেশে বন্ধন ব্যাংকের প্রায় ২০০০টি শাখা রয়েছে। ব্যাংকটি সীমিত সময়ের জন্য এই অফারটি দিচ্ছে। এনআরআই গ্রাহকরা যেকোনো শাখায় গিয়ে নন–রেসিডেন্ট অ্যাকাউন্ট খুলে এই সুবিধা নিতে পারেন।

