ভারতের সৌর উৎপাদন শিল্পে এক ঐতিহাসিক পদক্ষেপ জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেডের

সম্প্রতি ভারতের সৌর উৎপাদন শিল্পে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড। কোম্পানিটি হিমাচল প্রদেশের বদ্দি ক্যাম্পাসে তাদের ইউনিট IV উদ্বোধন করেছে, যেখানে ১.২৫ গিগাওয়াট TOPCon (Tunnel Oxide Passivated Contact) সৌর সেল উৎপাদন ক্ষমতা যোগ হয়েছে। এর ফলে তাদের মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৩.২৫ গিগাওয়াট

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, TOPCon প্রযুক্তি বর্তমানে সৌর সেল উৎপাদনের পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রচলিত মোনো PERC প্রযুক্তির তুলনায় অধিক দক্ষতা, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং উন্নত কর্মক্ষমতা প্রদান করে। জুপিটার ইন্টারন্যাশনাল এই প্রযুক্তি গ্রহণের মাধ্যমে শুধু উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে না, বরং উন্নতমানের সৌর সেল তৈরির সক্ষমতাও অর্জন করছে।

এর ফলেএই সম্প্রসারণ হিমাচল প্রদেশে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। উৎপাদন, প্রক্রিয়া প্রকৌশল, অটোমেশন, গুণমান নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ এবং পরিবেশ-স্বাস্থ্য-নিরাপত্তা (EHS) ক্ষেত্রে উচ্চ দক্ষতার সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি কর্মীদের জন্য কাঠামোবদ্ধ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা হবে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় মানবসম্পদকে আরও শক্তিশালী করবে।

এর কৌশলগত রূপান্তর হল, ভারতের সৌর শিল্প বর্তমানে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে এগোচ্ছে। জুপিটার ইন্টারন্যাশনালের এই পদক্ষেপ সেই জাতীয় রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোম্পানিটি শুধু উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে না, বরং উন্নত প্রযুক্তি গ্রহণ করে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই প্রসঙ্গে কোম্পানির সিইও ধ্রুব শর্মা জানিয়েছেন, বদ্দির এই মাইলফলক আসলে একটি বড় প্রযুক্তিগত যাত্রার সূচনা। বছরের শেষে নাগপুরে ৩ গিগাওয়াট TOPCon++ ফ্যাব চালু করার পরিকল্পনা রয়েছে, যা জুপিটার ইন্টারন্যাশনালকে ভারতের সৌর উৎপাদন শিল্পে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

সার্বিকভাবে বলা যায়, জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেডের এই উদ্যোগ ভারতের সৌর উৎপাদন শিল্পে একটি নতুন অধ্যায় সূচনা করেছে। এটি শুধু প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতীক নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের দিকে একটি দৃঢ় পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =