এই অর্থবছর ব্যাংক অফ বরোদার ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক অফ বরোদা এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ২৯ জুন, ২০২৬ তারিখে মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. দেবদত্ত চাঁদ মাননীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামনকে ২,৮১১ কোটি টাকার লভ্যাংশের চেক প্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রকের সচিব সঞ্জয় লোহিয়া ( আইএএস) এবং ব্যাংকের নির্বাহী পরিচালকগণের মধ্যে ললিত ত্যাগী, সঞ্জয় মুদলিয়ার, লাল সিং ও বিনা বাহিদ।প্রথমবারের মতো ব্যাংক বার্ষিক মুনাফায় ২০,০০০ কোটি টাকা অতিক্রম করেছে, যেখানে নিট মুনাফা দাঁড়িয়েছে ২০,০২১ কোটি টাকায়। একই সঙ্গে ব্যাংকের বৈশ্বিক ব্যবসার পরিমাণ ৩০ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। এই লভ্যাংশ প্রদানের মাধ্যমে ব্যাংক অফ বরোদা তার শক্তিশালী আর্থিক পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতি প্রদর্শন করেছে। ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক প্রতি শেয়ারে ৮.৫০ লভ্যাংশ ঘোষণা করেছে, যা মূল্যের ৪২৫%।এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ব্যাংক অফ বরোদার প্রতিষ্ঠা হয়েছিল ২০ জুলাই, ১৯০৮ সালে মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় তৃতীয়ের উদ্যোগে। বর্তমানে ভারতের সরকার ব্যাংকের ৬৩.৯৭% শেয়ার ধারণ করে। প্রায় ১৮০ মিলিয়ন গ্রাহককে সেবা প্রদান করছে ব্যাংকটি, যার জন্য রয়েছে প্রায় ৬৫,০০০ টাচপয়েন্ট এবং ১৫টি দেশে বিস্তৃত কার্যক্রম। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের জন্য সহজ ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করছে। ব্যাংক অফ বরোদার এই সাফল্য শুধু একটি আর্থিক অর্জন নয়, বরং ভারতের অর্থনীতিতে সরকারি মালিকানাধীন ব্যাংকগুলির গুরুত্বপূর্ণ অবদানকেও প্রতিফলিত করে। এই অর্জন ভবিষ্যতে ব্যাংকের প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।

