Author Archives: Edited by News Bureau

যোগ্য শিক্ষকদের তালিকা থেকে ববিতার নাম বাদ দেওয়ার নির্দেশ এসএসসির

যোগ্য শিক্ষকদের তালিকা থেকে ববিতা সরকারের নাম বাদ দিতে নির্দেশ দিল স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি ববিতা সরকারের নাম বাদ দিতে বলে স্কুল শিক্ষা দফতরকে চিঠিও পাঠাল এসএসসি। সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার পর এসএসসি জেলা শিক্ষা দফতরগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের যে তালিকা পাঠিয়েছে, তাতেও আবার দেখা গিয়েছে মেখলিগঞ্জের ইন্দিরা গার্লস […]

মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পুলিশ সুপার বদল

মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের  পুলিশ সুপারকে বদল করল নবান্ন। শুক্রবার এব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে ছিলেন সূর্যপ্রতাপ যাদব। তাঁকে পাঠানো হল কোচবিহারের নারায়ণী ব্যাটেলিয়নের দায়িত্বে। একইভাবে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায়কে সালুয়া ইএফআরের থার্ড ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবর্তে রাণাঘাটের এসপি কুমার সুন্নি রাজকে মুর্শিদাবাদের পুলিশ সুপার পদে পাঠানো […]

কাঁথিতে শুভেন্দুর সভা চেয়ে মামলা করেননি বলে দাবি কাঁথির হিন্দু মহাসম্মেলন সংগঠনের সভাপতির 

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে হিন্দু ধর্মসভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, তাতে নাকি সভাপতির হয়ে অন্য কেউ সই করেছেন।, এমনটাই অভিযোগ কাঁথির হিন্দু মহাসম্মেলন সংগঠনের সভাপতি রামেশ্বর বেরার। এরপরই সই করা ওকালত নামা-সহ সমস্ত কাগজপত্র দিল্লি সিএফএসএল-এ পাঠানোর নির্দেশ দিতে দেখা যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে। আদালত সূত্রে খবর, মিছিলের অনুমতি চেয়ে […]

৩০ এপ্রিল কাঁথিতে সভার আয়োজন ঘিরে মামলা, রায়দান সোমবার

আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও হবে ওই দিন। আর ওই দিনই কাঁথিতে আর এক সভার আয়োজন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ‘সনাতনী ধর্ম সম্মেলন’ করার অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় এক সংগঠন। রাজ্যের প্রশ্ন, কারা এই অনুষ্ঠানের আয়োজন করছে? কারা দিচ্ছে টাকা? ধর্মীয় অনুষ্ঠান আদৌ […]

কলকাতা পুরনিগমের সমবায় সমিতির নির্বাচন স্থগিত রাখার নির্দেশ হাইকোর্টের

কলকাতা পুরনিগমের সমবায় সমিতির নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৮ মে কলকাতা পুরনিগমের সমবায় সমিতি নির্বাচন হওয়ার কথা থাকলেও তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে বেশ কয়েকদিন ধরেই। নির্বাচন করার নামে প্রহসন চলছে, এই অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করে বামেরা। তাঁদের স্পষ্ট অভিযোগ, বিরোধীদের মনোনয়ন পত্র দাখিল করতেই দেওয়া হচ্ছে না। সরব […]

ফেসবুকে প্রেম, সন্তানদের ছেড়ে পালানোর পরিণাম মৃত্যু

বাগুইআটিতে সুটকেসে মহিলার দেহ উদ্ধারের ঘটনার দুদিনের মধ্যে দেহ কার তা কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। তবে এই ঘটনায় নিঃসন্দেহে প্রশ্নচিহ্নের মুখে মুর্শিদাবাদ নবগ্রাম থানার পুলিশের ভূমিকা। বাগুইআটি থানা সূত্রে খবর, যে মহিলার দেহ উদ্ধার হয়েছিল তাঁর নাম রিয়া ধর। বছর ত্রিশের রিয়ার বাড়ি মুর্শিদাবাদ নবগ্রামে। দুটি সন্তানের মাও তিনি। তবে ফেসবুকে তিন মাস আগে […]

এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুললেন চাকরিহারারা

আপাতত এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন চাকরিহারা শিক্ষকরা। এবার তাঁদের অবস্থান চলবে শহিদ মিনারে। আংশিক দাবি পূরণ হওয়ায় গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন যোগ্য শিক্ষকেরা। তবে যোগ্য হয়েও যাঁদের নাম এসএসসির তালিকায় আসেনি, তাঁদের অধিকারের জন্য আন্দোলন জারি থাকবে বলে জানান চাকরিহারা শিক্ষকরা। ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে […]

ভ্রমণকে আরও লোভনীয় করে তুলতে এয়ার এশিয়ায় ২৫% ছাড় 

ব্যাংকক, ২8 এপ্রিল ২০২৫ – এয়ার এশিয়ায় দেওয়া হবে ২৫ শতাংশ ছাড়। বছরের মাঝে  এমনটাই ঘোষণা বিমান সংস্থার।  ভ্রমণ চুক্তির মাধ্যমে সোংক্রানের উৎসবমুখর পরিবেশকে বাঁচিয়েও রাখছে এয়ার এশিয়া। অতিথিরা এয়ার এশিয়া মুভ অ্যাপ এবং airasia.com এর মাধ্যমে বুকিং করার সময় আসন সিলেকশনের উপর ২৫% পর্যন্ত ছাড় এবং ব্যাগেজ অ্যাড-অনের উপর ১০% পর্যন্ত ছাড় উপভোগ করতে […]

স্কুলে স্কুলে যোগ্য শিক্ষকদের যাবতীয় তথ্য তলব রাজ্যের

স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানোর পর এবার প্রধান শিক্ষকদের কাছ থেকে তাঁদের নিয়োগের যাবতীয় তথ্য চেয়ে পাঠাল রাজ্য সরকার। যাতে এই তালিকায় যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ না থাকে। সূত্রে খবর,যে সব তথ্য রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হয়েছে সেখানে রয়েছে  শিক্ষকের নাম এবং তাঁদের পদ। সঙ্গে জানাতে হবে এসএসসি দেওয়া অনুমোদন পত্রের নম্বর ও […]

২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ জানাল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে,২ মে ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ওই দিনই ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা জানতে পারবেন নিজেদের রেজাল্ট। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে  প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এই আবহে এতজন পরীক্ষার্থীর কীভাবে খাতা দেখা সম্ভব হবে তা ভাবিয়েছিল পর্ষদকে। শুধু […]