রাজ্যের প্রথম সারির হাসপাতাল বলে পরিচিত এসএসকেএম হাসপাতালে এবার জাল সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম পড়ার অভিযোগ উঠল। এই অভিযোগ সামনে আসতেই তৎপর হল প্রশাসন। সূত্রের খবর,রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের পক্ষ থেকে এই অভিযোগ আসার পরেই এসএসকেএম কর্তৃপক্ষের কাছে জবাব তলব করা হয়েছে। মূলত দফতর থেকে এসএসকেম কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ভাবে জানতে চাওয়া হয়েছে, ওই […]
Author Archives: Edited by News Bureau
বৃহস্পতিবার থেকেই সব জেলাতেই ঝড়-বৃষ্টি। তবে কোথাও কম,কোথাও বেশি। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। তাপপ্রবাহের মধ্যে এমনই এক আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে এও জানানো হয়েছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। […]
ঠাকুরপুকুরের দুর্ঘটনায় এবার ফুঁসে উঠলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিযুক্ত সেলেবরা কেন এখনও সকলে গ্রেফতার নয় কেন তা জানতে চেয়েছেন কুণাল। শুধু তাই নয়, আরজি করের-এর প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তোলেন,দুর্ঘটনায় একজনের মৃত্যুর পরও কেন ‘টলিউডের বিপ্লবীরা’ প্রতিবাদ করছেন না কেন তা নিয়েও। উল্লেখ্য, গত রবিবার ঠাকুরপুকুরে একটি গাড়ি ধাক্কামারে প্রায় ছয় থেকে সাতজনকে। পুলিশ […]
সোমবার রাতে গৌরীবাড়িতে অরবিন্দ সেতুর ওপর বেপরোয়া গতির জেরে যে দুর্ঘটনা ঘটে তারই প্রতিফলন দেখা গেল সেক্টর ফাইভের কলেজ মোড়ে। মঙ্গলবার গভীর রাতে অত্যন্ত দ্রুতগতিতে একটি কন্টেইনার গোদরেজ ওয়াটারসাইড থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুলিশ কিয়স্কের মধ্যে ধাক্কা মারে। মুহূর্তেই মধ্যেই ভেঙে তছনছ হয়ে যায় কিয়স্কটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার […]
বন্ধন ব্যাঙ্ক, একটি প্যান-ইন্ডিয়া ইউনিভার্সাল ব্যাঙ্ক, যেটি যা বিশেষভাবে সমৃদ্ধ গ্রাহকদের জন্য একটি উন্নত ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদানের জন্য এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট চালু করার কথা ঘোষণা করল। এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট প্রিমিয়াম এলিট প্লাস ডেবিট কার্ড এবং একচেটিয়া জীবনযাত্রার সুবিধাগুলি সহ আকর্ষণীয় বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য রয়েছে। বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতীম সেনগুপ্ত […]
বিধানসভায় বিল পাশ হলেও রাজ্যপাল সই করেন না। মাসের পর মাস ফেলে রাখেন। এই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে সেই রাজ্যের সরকারের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর খুশি বাংলার শাসকদল। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, অপরাজিত বিল-সহ ২৩টি বিল রাজ্যপালের অনুমোদনের জন্য পড়ে রয়েছে। […]
তৃণমূল কংগ্রেসের দুই প্রবীণ সাংসদের বেনজির আক্রমণ-প্রতি আক্রমণে তপ্ত বঙ্গ রাজনীতি। দুই বর্ষীয়ান নেতার সংঘাতে চরমে পৌঁছল তৃণমূলের অন্দরের বিদ্রোহ। মঙ্গলবার নারদা ইস্যু তুলে সৌগত রায়কে বেলাগাম আক্রমণ শানাতে দেখা যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এমনকী সৌগতকে চোর বলেও সরাসরি তোপ দাগেন তিনি। তারই পাল্টা জবাব দেন সৌগত রায়। সম্প্রতি নির্বাচন কমিশনের দফতরে একটি […]
গড়িয়াহাটে এক যুবককে রাতের অন্ধকারে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক পার্ক সার্কাস সংলগ্ন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। রকি রাজবংশী ওরফে ভলু নাম, যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এদিনের এই হামলার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ৭ তারিখ অর্থাৎ সোমবার মধ্যরাত্রি রাত […]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরও কাজে যোগ দিলেন না চাকরিহারা শিক্ষকরা। তাঁদের স্পষ্ট দাবি, ‘ভলেন্টিয়ার টিচার হয়ে সার্ভিস নয়। যোগ্য পদেই চাকরি করব।’ যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফে জানানো হয়, ‘আমরা যোগ্য হিসেবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পেয়েছিলাম। সেখান থেকে আমাদের স্বেচ্ছাসেবী শিক্ষক করা হচ্ছে। আমরা যোগ্য হয়েও আমাদের চাকরি বাতিল হয়েছে। এর প্রধান কারণ রাজ্য […]
আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস। নরেন্দ্রপুর থেকে বিধাননগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার হল এই চক্রের অন্যতম পাণ্ডা। সূত্র মারফত খবর পেয়ে কিছুদিন আগে সল্টলেক সেক্টর ৫-এ একটি কল সেন্টারে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে বিধান নগর সাইবার পুলিশ। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেফতার করেছে বিধান নগর পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত […]










