মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার সময় পোস্টার হাতে বিক্ষোভ দেখানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখছিল। এটা হচ্ছে বাম-বিজেপির হতাশা। রাজ্যে কিছু করতে না পারায়, ওখানে গিয়ে করছে। এদের কাজ-ই হচ্ছে কোনও সভা চললে তাকে ভণ্ড করা, আক্রমণ করা। এখানে মুখ্যমন্ত্রী দেশকে প্রতিনিধিত্ব করছেন, সাতজন গিয়ে […]
Author Archives: Edited by News Bureau
আত্মীয় বলে পরিচয় দিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে চুরির ঘটনা বাঁশদ্রোণি এলাকায়। ১৫ মিনিটের মধ্যে বাড়িতে ঢুকে আলমারি সাফ করে চলে গেলেন এক মহিলা, আর যা দেখে অবাক এলাকাবাসী। তাঁদের বক্তব্য, ঘটনা যে ভাবে ঘটেছে তা রুপোলি পর্দার ঘটনাকেও হার মানায়। এদিকে সূত্রে খবর, চা করতে গিয়ে গায়ে গরম চা পড়ে গিয়ে জখম হন গৃহকর্ত্রী। সেইসময় […]
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিল রাজভবন। ভারপাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্বে ছিলেন তিনি। আগামী ৩১ মার্চ অর্থাৎ সোমবার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ভাস্কর গুপ্তের। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে তাঁকে সরিয়ে দিলেন রাজ্যলাল সিভি আনন্দ বোস। এদিকে সূত্রে খবর, ইতিমধ্যে সেই চিঠি ভাস্কর গুপ্তের কাছে পৌঁছে গিয়েছে। […]
উত্তপ্ত মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার ২ গোষ্ঠীর সংঘর্ষে জেরে রণক্ষেত্র এলাকা। এদিকে এই ঘটনায় হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছে বঙ্গ বিজেপি। এরপরই শুক্রবার এই অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এরপর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত সূত্রে খবর, এদিন সংশ্লিষ্ট […]
ডোমকল থানার ভিতর হেনস্থার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের শরনাপন্ন খড়্গপুর আইআইটির প্রাক্তন ছাত্র গবেষক ইমন কল্যাণ। অভিযোগ, ব্যাঙ্কের পাসবুক হারিয়ে যাওয়ায় থানায় জিডি করতে গিয়ে ডোমকল থানার ভিতর পুলিশি হেনস্থার শিকার হন তিনি। শুক্রবার আইনজীবী শামিম আহমেদ এই বিষয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। তারপরেই বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন। ওই গবেষকের অভিযোগ, […]
দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের শিক্ষকনেতা সিরাজুলকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। তবে শুক্রবার সেই নির্দেশের পরিবর্তন করে ওই বেঞ্চ। সিঙ্গল বেঞ্চে মামলা বিচারাধীন থাকায় বরখাস্তের বদলে আপাতত সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। এরপরও স্বস্তি মিলল না সিরাজুলের। ডিভিশন বেঞ্চ আগের নির্দেশ প্রত্যাহার করলেও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বড়ই অস্বস্তিকর […]
হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় এবং সংলগ্ন এলাকার বিপর্যয় নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল জাতীয় পরিবেশ আদালত। শুক্রবার মামলার প্রথম শুনানিতেই হাওড়া পুরসভা এবং রাজ্য প্রশাসনের কাছে প্রশ্ন তুলে দেন এই বিপর্যয় নিয়ে। আগামী ২৩ মে’র মধ্যে হাওড়া পুরসভার কাছে ডাম্পিং গ্রাউন্ড বা ভাগার নিয়ে সর্বশেষ রিপোর্ট এবং অ্যাকশন টেকন রিপোর্ট তলব করল জাতীয় পরিবেশ আদালত। আদালত […]
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতার পদ্মপুকুর লেনে গভীর রাতে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ। স্থানীয়দের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অভিযোগের তির সরাসরি প্রোমোটারের দিকে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ ৭/১, পদ্মপুকুর লেনের একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, দাউদাউ করে জ্বলতে […]
আরজি কর মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এই রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আরজি করের ঘটনায় এবার নতুন করে তিনজনের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের কল ডিটেইলস জোগাড় করা হয়েছে। সূত্রের খবর, ওই স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে নতুন করে তিনজনের কল ডিটেইলস জোগাড় করে নজর রাখা হচ্ছে। পাশাপাশি, ২৪ […]
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনও সেমিনার, মিটিং করা যাবে না নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানার পরও কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন তা নিয়েও। পাশাপাশি এ প্রশ্নও করেন, এর প্রভাব পড়তে পারে জেনেও তিনি কেন বিশ্ববিদ্যালয়ে গেলেন তা […]










