Author Archives: Edited by News Bureau

সিকোয়েনশিয়াল টেকনোলজি ইন্টারন্যাশনাল LLC -র মালিক হল ফিউশন CX

আটলান্টা, জর্জিয়া ও কলকাতা, ইন্ডিয়া – মার্চ ১৮, ২০২৫ – সিকোয়েনশিয়াল টেকনোলজি ইন্টারন্যাশনাল LLC (STI)-এর মালিক হল গ্রাহক অভিজ্ঞতা (CX) সমাধান প্রদানে যুক্ত ফিউশন CX। সিকোয়েনশিয়াল টেকনোলজি ইন্টারন্যাশনাল LLC হল টেলিকম ও ইউটিলিটিজ শিল্পক্ষেত্রকে CX পরিষেবা প্রদানকারী সংস্থা। এই দখলের ফলে বাজারে ফিউশন CX-এর অবস্থান আরও শক্তিশালী হল বলেই দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। […]

তমলুকের পর হলদিয়াতেও শুভেন্দুর সভার অনুমতি হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ, তমলুকের পর হলদিয়াতেও সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে এই অনুমতি দেওযার পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেন শুক্রবার। আগামী রবিবার হলদিয়া নিউ মার্কেট এলাকায় বিজেপির মিছিল রয়েছে। মিছিল শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার এবং শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। ওই মিছিলের জন্য় […]

আরজি কর কাণ্ডে এবার তলব নিরাপত্তারক্ষীদের

আরজি কর কাণ্ডে বৃহস্পতিবারই তলব করা হয়েছিল ৯ অগাস্ট রাতে কর্তব্যরত নার্সদের। এবার তলব করা হল হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুক্রবার আরজি কর কাণ্ডে ৮ নিরাপত্তারক্ষীকে তলব করে সিবিআই। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্টের রাতে কী হয়েছিল, তারা কাদের ঢুকতে-বেরতে দেখেছিলেন, মূলত এই প্রশ্নই করা হয় […]

বিজয়গড়ের ফ্ল্যাটে তরুণীর রহস্য মৃত্যু

বিজয়গড়ে ফ্ল্যাটের মধ্যে তরুণীর রহস্য মৃত্যু। মৃতার নাম শ্রেয়সী ঘোষ (৪১)। ‘খুন’ নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও অজানা। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বাড়িতে একাই থাকতেন ওই তরুণী। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত […]

মেন হস্টেলে ফের ব়্যাগিংয়ের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

ব্রাত্য বসুকে নিয়ে অশান্তির ঘটনার রেশ এখনও কাটেনি ক্যাম্পাসে। এই আবহেই এবার মেন হস্টেলে ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সূত্রে এ খবরও মিলছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা চিহ্নিত ‘র‌্যাগার’ হিসেবেই। এদিকে দু’বছর আগে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের র‍্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়ে রয়েছে এঁদের অনেকেরই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির […]

জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিট গঠনের ভাবনা আদালতের

গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন (জিটিএ) শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিট গঠনের ভাবনা। যাঁরা অভিযুক্ত, অবিলম্বে তাঁদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা করতে হবে। এর পাশাপাশি পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য ৪১ এ নোটিশ দেওয়ার ক্ষেত্রে কেন গড়িমসি […]

শিয়ালদহ স্টেশনে অবৈধ দোকানপাট অপসারণে উচ্ছেদ অভিযান রেলের

অমৃত ভারত প্রকল্পে কাজ শুরু হয়েছে শিয়ালদহ স্টেশনে। কাজ করতে গিয়ে, শিয়ালদহ স্টেশনে অবৈধ দোকানপাট অপসারণে উচ্ছেদ অভিযান চালাল রেল। রেলের অভিযোগ বহু জায়গায় বিনা অনুমতিতে বসে গিয়েছে নানা দোকান। বারবার সেই সব দোকান সরানোর কথা বলা হলেও ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছিল স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে। এই কারণে, শিয়ালদহ রেলওয়ে স্টেশনে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত […]

শারীরিক অবস্থার অবনতি পার্থর, আদালতে জানালেন আইনজীবী

মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে আদালতে বয়ান দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এদিকে শারীরিক অবস্থার অবনতি হল পার্থর। বৃহস্পতিবার থেকে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। শুক্রবার আদালতে এমনটাই জানান তাঁর আইনজীবী। এরপরও এদিন শেষ হল না তাঁর জামিন মামলার শুনানি। প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। বর্তমানে অসুস্থ অবস্থায় জেল হাসপাতালে রয়েছেন প্রাক্তন […]

হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজন উৎসবে নজরদারির দায়িত্বে জেলা জজ

নদিয়ার গাজন উৎসবে নজরদারির দায়িত্ব এবার জেলা জজকে দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আদালতের নির্দেশ, এখন থেকে উৎসব শেষ না হওয়া পর্যন্ত প্রতি তিন দিন অন্তর জেলা জজকে রিপোর্ট দেবেন কালীগঞ্জ থানার ওসি। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘এমনিতে জেলা জজদের কথা শোনেন না পুলিশ সুপাররা।’ নদিয়ার […]

হুমকি ফোনের অভিযোগ শাহজাহানের ঘনিষ্ঠের বিরুদ্ধে

সন্দেশখালির ‘বাঘ’ বলেই খ্যাতি পেয়ে এসেছেন আপাতত জেলবন্দি শাহাজাহান শেখ। আপাতত মামলায় জর্জরিত ‘বাঘ’ কার্যতই যেন খাঁচা-বন্দি। সূত্রের খবর, প্রেসিডেন্সিতেই নাকি কার্যত ‘দরবার’ খুলে বসেছেন শাহজাহান। দিন কতক আগেই তাঁর বিরুদ্ধে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন রবীন মণ্ডল। তাঁর অভিযোগ, জেলে বসেই নাকি হুমকি-হুঁশিয়ারি দিচ্ছেন শেখ শাহজাহান ও তাঁর দলবল। এবার সেই ঘটনায় রেশ […]