Author Archives: Edited by News Bureau

রতন টাটার প্রয়াণে শোকজ্ঞাপন মমতার

টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা শিল্পপতি রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে পোস্ট করে মমতা লেখেন, ‘রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং একজন জন-উৎসাহী জনহিতৈষী মানুষ। তাঁর মৃত্যু শিল্পজগতে অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।’ এই […]

ভারতের মণিহার থেকে খসে পড়ল ‘রতন’

প্রয়াত শিল্পপতি রতন টাটা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন টাটা গোষ্ঠী ‘সাম্মানিক চেয়ারম্যান’। বয়স হয়েছিল ৮৬ বছর। ৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান। হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বাড়ছিল। কারণ, বয়স আশি পেরিয়েছে। এই বয়সে ঠিক কতটা লড়াই করার শক্তি তিনি দেখাতে পারবেন তা নিয়ে উৎকণ্ঠা […]

এবার দুর্গাপুজোয় মহিলাদের নিরাপত্তায় এক অনন্য উদ্যোগ এভারেডির

দুর্গাপুজোয় শহরে লক্ষ লক্ষ মানুষের ভিড়। রাস্তা এবং অলিগলিতে উপচে পড়ে মানুষ। আর এই পুজোতে ভিড় সামলানোই একটা প্রধান কাজ দুর্গাপুজোর উদ্যোক্তাদের থেকে প্রশাসনের কাছেও. এবারের দুর্গাপুজোয় এভারেডি দেবীপক্ষের সূচনা চিহ্নিত করছে এক অনন্য উদ্যোগের মাধ্যমে। এই উদ্যোগের লক্ষ্য বিশেষ করে ভিড়ের মধ্যে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে জনসাধারণের মধ্যে বার্তা ছড়িয়ে দেওয়া। এদিকে মহিলাদের […]

জাওয়া ইয়েজদি মোটর সাইকেলস পশ্চিমবঙ্গে চালু করল চমকপ্রদ নতুন জাওয়া ৪২ এফজে

ভারতে ‘নিও-ক্লাসিক’ সেগমেন্টের পথপ্রদর্শক জাওয়া ইয়েজদি মোটরসাইকেলস পশ্চিমবঙ্গের বাজারে নিয়ে এল একেবারে নতুন ৩৫০ জাওয়া ৪২ এফজে, জাওয়া ৪২ লাইফ। এটা এই সিরিজের নবীনতম সদস্য বলেই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। ৪২ এবং ৪২ ববারের সাফল্যের পর ৩৫০ জাওয়া ৪২ এফজে এবং ৪২ লাইফ নতুন এক আকর্ষণ হতে চলেছে মোটরসাইকেল প্রেমীদের কাছে। সংস্থার তরফ থেকে […]

নিম্নচাপ হারাল শক্তি, সোম থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া, জানাল আবহাওয়া দফতর

নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা, শনিবার বিকেলে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত। যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-অন্ধপ্রদেশ উপকূল এলাকায়। এর জেরে উত্তরবঙ্গে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায়। […]

বাড়ির সামনে হামলার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ অর্জুন, চাইলেন এনআইএ তদন্ত

বাড়ির সামনে হামলার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শনিবার বিষয়টি নিয়ে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয় বলে আদালত সূত্রে খবর। শুক্রবারের এই হামলায় এনআইএ তদন্ত দাবি করেন বারাকপুরের প্রাক্তন সাংসদ। এদিকে আদালত সূত্রে যে খবর মিলিছে তাতে মামলায় যুক্ত সবপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন […]

থ্রেট সিন্ডিকেট নিয়ে সাত সদস্যের কমিটির রিপোর্ট পেশ

আরজি করের থ্রেট সিন্ডিকেট নিয়ে সাত সদস্যের তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করল। তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে, অভিযুক্তদের মুখ থেকে একাধিক বিস্ফোরক স্বীকারোক্তির কথা। মোট ৫৯ জনের বিরুদ্ধে এই থ্রেট সিন্ডিকেটের অভিযোগ ছিল। এই ৫৯ জনের তালিকায় রয়েছেন, ইন্টার্ন, পিজিটি, এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীরা। যার মধ্যে, ৪ থেকে ৫ জনকে বাদ দিয়ে বাকি সকলেই দোষী […]

কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ নিউটাউনে, গ্রেফতার অভিযুক্ত

এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শহরের উপকণ্ঠ নিউটাউনে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নিউ টাউনের যাত্রাগাছি এলাকা। এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ শুনে রাতেই এলাকায় যা নিউ টাউন থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কারও না থাকার সুযোগ নিয়ে […]

দীর্ঘ পুজোর ছুটিতে অ্যাকাডেমিক ক্ষতি কমাতে অনলাইন ক্লাসের পরামর্শ উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের

এবার দীর্ঘ পুজোর ছুটি নয়। হবে অনলাইনে ক্লাস। সূত্রে খবর, দীর্ঘ পুজোর ছুটিতে অনলাইনের মাধ্যমে স্কুলগুলিকে ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। আর এই সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদেরও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই প্রসঙ্গে এও জানানো হয়েছে, […]

আর্সেলান বিরিয়ানির নাম কোনও ভাবেই ব্যবহার করতে পারবে না অন্য় সংস্থা, নির্দেশ হাইকোর্টের

পুজোর আগে বিরিয়ানি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। আর্সালানের বিরিয়ানির নাম অন্য কেউ ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। গুণমান সচেতনতার কারণেই হাইকোর্ট নির্দেশ দেয়, নির্দিষ্ট ব্র্যান্ড অন্যত্র ব্যবহার করা যাবে না। এদিকে আর্সলানের নাম বহু জায়গায় বেআইনিভাবে ব্যবহার হচ্ছে এমনই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর্সালান কর্তৃপক্ষ। মানুষকে কয়েকটি বিষয়ে পুজোর […]