Author Archives: Edited by News Bureau

বিভিন্ন নথি কোথা থেকে পেলেন বাংলাদেশি শান্তা তা নিয়ে উঠছে প্রশ্ন

২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন বাংলাদেশের মডেল। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে ফেলেছিলেন বাংলাদেশি মডেল শান্তা। এরপর তদন্নে নেমে এবার আরও তথ্য সামনে আসে। জানা গেছে, ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তবে এসব এত নথি তিনি পেলেন কোথা থেকে, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ […]

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা সময় সূচি নিয়ে হস্তক্ষেপ উচ্চ শিক্ষা দফতরের

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন পরীক্ষা রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। শুধু প্রশ্ন তোলাই নয়, এই ঘটনায় এক ‘গভীর ষড়যন্ত্র’ রয়েছে বলেও মনে করছিলেন তিনি। টিএমসিপি দাবি করে, দলের প্রতিষ্ঠা দিবসের দিনে পরীক্ষা রাখাটা এক গভীর ষড়যন্ত্র এবং ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্বের চেষ্টা। […]

ধন সৃষ্টিকে সর্বজনীন করার লক্ষ্যে কলকাতায় ওয়েলথ কোম্পানি মিউচুয়াল ফান্ড 

প্যানটোম্যাথ গ্রুপের কোম্পানি, দ্য ওয়েলথ কোম্পানি মিউচুয়াল ফান্ড (ওয়েলথ কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট হোল্ডিংস প্রাইভেট লিমিটেড) দ্রুত গতিতে সম্পদ সৃষ্টির লক্ষ্যে কলকাতা ও পশ্চিমবঙ্গে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকে সর্বজনীন করার প্রতিশ্রুতি সামনে তুলে ধরল। একইসঙ্গে সংল্থার তরফ থেকে এও জানানো হয় যে, ভারতের মিউচুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপনার (AUM) দিক থেকে ৫ম স্থানে থাকা কলকাতা দেশীয় মোট AUM-এর […]

নাইট শিফটে কর্মরত মহিলাদের সুরক্ষায় নির্দিষ্ট গাইডলাইন রাজ্য সরকারের

নাইট শিফটে কর্মরত মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এবার নির্দিষ্ট কয়েকটি গাইডলাইন আনলো রাজ্য সরকার। প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কর্মস্থলে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছিলেন। তাঁর সেই বার্তার পরেই রাজ্য প্রশাসন এই গাইডলাইন তৈরির কাজ শুরু করে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি–বেসরকারি সব সংস্থার ক্ষেত্রেই এই গাইডলাইন কার্যকর […]

কলকাতা থেকে গ্রেফতার এক বাংলাদেশি মডেল-অভিনেত্রী

কলকাতা থেকে গ্রেফতার হলেন এক বাংলাদেশি মডেল– অভিনেত্রী। ধৃতের নাম শান্তা পাল। তাঁকে পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার তাঁকে আদালতে তোলা হয়। ধৃতকে ৮ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সঙ্গে এও জানা যাচ্ছে, বয়স ২৮ বছরের এই মডেল-অভিনেত্রীর কাছ থেকে মিলেছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন […]

৮ অগাস্ট ভার্চুয়াল বৈঠকের ডাক অভিষেকের

বিধানসভা ভোটের বাদ্যি বেজে গিয়েছে ২১ জুলাই বা তার আগে ভিন রাজ্যে বাঙালি তথা পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের সেকেন্ড–ইন–কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব়্যালি থেকে।অন্যদিকে প্রধান বিরোধী দলের হয়ে দুর্গাপুরে সভা করে গেছেন নমোও। ফলে ২০২৬–এর বিধানসভা নির্বাচনে কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি যে […]

বিএলও-র দায়িত্ব নিতে অনীহা, রিপোর্ট সিইও দফতরে

বুথ লেভেল অফিসার অর্থাত্ হিসেবে দায়িত্ব নিতে অনীহা নজরে আসছে রাজ্য সরকারি কর্মচারিদের, অন্তত সূত্রে খবর এমনটাই।যে কারণে প্রতিটি বুথের জন্য বিএলও এখনও পর্যন্ত  নিয়োগ  করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের পোর্টালে বিএলও হিসেবে এখনও পর্যন্ত রাজ্যের ৫০ হাজারেরও কিছু বেশি নাম নথিভুক্ত হয়েছে। এখনও পর্যন্ত ২৫ হাজারেরও  বেশি  বিএলও  নিয়োগ করা যায়নি। এদিকে  রাজ্যে বর্তমানে ৮০ হাজার ৬৮১টি বুথ রয়েছে। সূত্রে এ খবরও মিলছে, অনেকেই বিএল ও হিসাবে নিয়োগ পত্র নিতে […]

এসআইআর নিয়ে নির্দেশিকাতে নিজেরাই সমস্যায় নির্বাচন কমিশন

এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। এবার সেই বিজ্ঞপ্তিতে যে সব শর্ত আরোপ করা হয়েছে তা নিয়ে সমস্যায় নির্বাচন কমিশন। কারণ, নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়,  সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার না হলে ওই কেন্দ্রে এসআইআর–এর কাজ করতে পারবেন না বিএলও–রা।একইসঙ্গে নির্বাচন কমিশনের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে এও বলা হয়েছে, সরকারি কর্মচারি […]

কলকাতায় নতুন এক্সপিরিয়েন্স সেন্টার খোলার মাধ্যমে পূর্বভারতে নিজেদের জায়গা মজবুত করল আল্ট্রাভায়োলেট

• F77 SuperStreet and F77 MACH2 এবার কলকাতায় পাওয়া যাচ্ছে 3S আল্ট্রাভায়োলেট স্পেস স্টেশনের মাধ্যমে। • কলকাতা স্পেস স্টেশন উদ্বোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গে আল্ট্রাভায়োলেটের প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার চালু হল। আল্ট্রাভায়োলেটের এখন ভারত জুড়ে চোদ্দটি শহরে জোরালো উপস্থিতি তৈরি হল। • ক্রেতাদের নাগাল: একজন ক্রেতার জীবনচক্রের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রয়োজন মিটিয়ে উৎসাহীদের মগ্ন করে রাখার […]

বাংলাভাষী শুনে পরিযায়ী শ্রমিককে আটক দিল্লি পুলিশের, ২৫ হাজারে মুক্তি

রবিবারই সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, দিল্লি পুলিশ মালদার চাঁচোলের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের দেড়বছরের সন্তানকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর শিশুটির মাকে থানায় নিয়ে গিয়ে একদিন আটকেও রাখা হয়।  আর তাঁকে ছাড়ার জন্য দিল্লি পুলিশ ২৫ হাজার টাকা নিয়েছে বলেও অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদী পোস্ট এক্স হ্যান্ডেলে প্রচারিত হওয়ার […]