এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতার নানা রাস্তা। নিকাশি ব্যবস্থার ত্রুটি নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, আগের তুলনায় শহরের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত। তিনি বলেন, ‘এখন বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, অতিবৃষ্টিতেও দ্রুত জল সরছে।‘উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন পাতিপুকুরের আন্ডারপাসের কথা। বলেন, ‘বর্ষাকালে এক কোমর জল জমে যেত, […]
Author Archives: Edited by News Bureau
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে ও তত্ত্বাবধানে খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল একুশের মঞ্চ বাঁধার কাজ। এখনও পর্যন্ত ঠিক আছে, মূল মঞ্চে ওঠার জন্য এবার আর সিঁড়ির ব্যবহার করা হবে না। সিঁড়ি বাদ দিয়ে র্যাম্প করা হচ্ছে। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে উপস্থিত নেতা–কর্মীদের অভিবাদন–শুভেচ্ছা জানান […]
২০২৬–এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যেতে চলেছে বুধবার ১৬ জুলাই। কারণ, বাঙালি অস্মিতা, বাঙালি আবেগকে সামনে রেখে লড়াইয়ে নামছে তৃণমূল। এদিকে ২১ জুলাই তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশ। ঠিক তার পাঁচ দিন আগে বাঙালি আবেগকে শান দিতে মমতা–অভিষেক যুগলবন্দি রাজপথে নামছেন।এমন নজির বিগত কয়েক বছরে দেখেনি বাংলা। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে […]
ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, মঙ্গলবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে এও জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে নিম্নচাপটি অবস্থান করছে। অন্যদিকে মধ্যপ্রদেশের নিম্নচাপের উপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। যে কারণে উপকূল ও তৎসংলগ্ন জেলায় নাগাড়ে বৃষ্টির […]
বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে ওড়িশা–দিল্লি–মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের আটক করা হচ্ছে, এমনটাই অভিযোগ। এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ জানানোও হয়। সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক এবং তাঁদের হয়রানি করা নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনাও হয়েছে। বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ নিয়ে নানা জায়গার তথ্যও তুলে ধরা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সূত্রের পাওয়া খবরে জানা গিয়েছে, […]
বিহারের গয়া থেকে গ্রেপ্তার কলকাতায় কোটি টাকা ডাকাতির মাস্টারমাইন্ড লাল্লু খান। বিহার–ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার এই লাল্লু। লাল্লু খান নামে এই সুপারি কিলারের বিরুদ্ধে ঝাড়খণ্ড ও বিহারে একাধিক খুন–সহ ৩৫টি অভিযোগ রয়েছে। লক্ষ লক্ষ টাকা সুপারি নিয়ে খুন করতে সিদ্ধহস্ত এই লাল্লু। পূর্ব কলকাতার নারকেলডাঙায় এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকার ডাকাতির অভিযোগে লাল্লুকে কলকাতায় নিয়ে […]
গঙ্গায় ভেসে যাচ্ছে চার নাবালক। তা নজরে পড়তেই তড়িঘড়ি নদী থেকে ওই চারজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করলেন কলকাতা পুলিশের এএসআই মানিক দে । ছেলেগুলির প্রাণরক্ষা করে এই নাবলকদের পরিবারের কাছে তিনি এখন রিয়েল হিরো। সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার বেলা তিনটে নাগাদ। এই সমযেই এএসআই মানিক দে‘র নেতৃত্বে কলকাতা পুলিশের একটি স্পিডবোট গঙ্গাবক্ষে টহল দিচ্ছিল। […]
২১ জুলাই–এর সভা নিয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সভায় নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে মামলা দায়ের করার আবেদন জানানো হয়। অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন –এর তরফ থেকে করা এই মামলার দায়ের করার অনুমতি দিল আদালত। মামলাকারীদের অভিযোগ, প্রতি বছর ২১ জুলাই দিনটিতে সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হয়। আর সেই কারণেই আদালতের কাছে মামলাকারীদের […]
শহরের ১৫৩ বছরের ট্রামের ইতিহাসে এই প্রথমবার এফআইআর দায়ের।সম্প্রতি এমজি রোড ও রবীন্দ্র সরণির ক্রসিংয়ে পিচ ঢেলে ট্রামলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি সামনে আসার পরেই আদালত অবমাননার অভিযোগ এনে আইনি পথে হাঁটল ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন।শহরের. ট্রাম সংগঠনের পক্ষ থেকে রবিবার বড়বাজার থানায় একটি এফআইআর দায়ের করা হয়। শহরের একাধিক ট্রাম ট্র্যাকের […]
ফের বঙ্গ বিজেপিতে সক্রিয় হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী ১৮ জুলাই, প্রধানমন্ত্রীর সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হতে এই জল্পনাই এখন বঙ্গ বিজেপি শিবির থেকে বঙ্গ রাজনীতিতেও। প্রসঙ্গত, ১৮ জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভাতে আমন্ত্রিত রয়েছেন দিলীপ। উল্লেখ্য, এর আগে আলিপুরদুয়ারের সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। […]










