দু’বছর হয়ে গেলেও খড়্গপুর আইআইটি’র ছাত্র ফয়জান আহমেদের মৃত্যু রহস্যের কিনারা হল না। খুনের তত্ত্ব সামনে এলেও সেই সিদ্ধান্তে আসার পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে মৃতদেহের ভিডিয়োগ্রাফি এবং ছবি। অভিযোগ, দেহ উদ্ধারের পরে এবং ময়নাতদন্তের সময়ে যে ভিডিয়ো তোলা হয়েছিল, তার একটি অংশের কোঁজ মিলছে না। এরই পাশাপাশি মৃত পড়ুয়ার ঘাড়ের ডানদিকের কানের পাশের ছবিও পাওয়া […]
Author Archives: Edited by News Bureau
রাত ৩টে ২০ নাগাদ শিয়ালদহে ঢোকে সেই অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে তার আগেই মাঝরাতে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যান রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। এরপর এদিন ফিরহাদ রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের জন্য আলাদা বাজেট হতো। এখন সেসব বন্ধ। রেলকে অভিভাবকহীন বলেও মন্তব্য করেন […]
ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের বিভিন্ন স্কুলে এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারই জেরে ক্ষতির মুখে পড়ুয়ারা। কারণ এই সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওযা সম্ভব হচ্ছে না। এরই প্রেক্ষিতে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে কলকাতা হাইকোর্টর বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। যেখানে বিচারপতি […]
মানুষের মন বুঝতে ব্যর্থ বলেই লোকসভা নির্বাচনে এমনই বিপর্যয় হয়েছে বঙ্গ বিজেপির। সঙ্গে রয়েছে সমস্ত ক্ষেত্রের সাংগঠনিক দুর্বলতা। এই সব কারণেই লোকসভা ভোটে লক্ষ্যপূরণে বঙ্গের মাটিতে ডাহা ‘ফেল’ বিজেপি। ভোটে পদ্মের বিপর্যয়ের কারণ অনুসন্ধানে প্রথম পর্যালোচনা বৈঠকে এমনটাই মত বিভিন্ন জোনের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাংগঠনিক নেতারা, এমনটাই জানা যাচ্ছে বঙ্গের স্যাফ্রন ব্রিগেড সূত্রে। প্রসঙ্গত, সোমবার লোকসভা […]
উপনির্বাচনে বাম-কংগ্রেসের মধ্যে প্রার্থী দেওয়া নিয়ে শুরু টক্কর। এই সংঘাত যে হবে তার আঁচ আগেই মিলেছিল উপনির্বাচনের জন্য বামেদের প্রার্থী ঘোষণার পর থেকেই। এবার সেই সংঘাত সত্যিই হল। বাগদায় বামেদের ঘাড়ের উপর দিয়ে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। চার বিধানসভা আসনের উপভোটের জন্য তিনটিতেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। মানিকতলা ও রানাঘাট দক্ষিণে সিপিএম। বাগদায় ফরওয়ার্ড […]
নাইট শেল্টার আরও বাড়ানো হোক এমনটাই চাইছে কলকাতা পুলিশ। কারণ, নানা কারণে কলকাতায় ক্রমেই বাড়ছে মানুষের ভিড়। সঙ্গে সমানুপাতে বাড়ছে আশ্রয়হীন মানুষের সংখ্যাও। ফলে এই ভিড়ের একাংশকে বাধ্য হয়ে রাত কাটাতে হচ্ছে ফুটপাথেই। সে বর্ষাই হোক আর প্রবল শীত যাই হোক না কেন। ফলে সমস্যাতেও পড়তে দেখা যায় তাঁদের। তবে এঁদের জন্য কলকাতা পুরসভার তরফ […]
কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় সামনে এল এক বিস্ফোরক তথ্য। কাঞ্চনজঙ্ঘা বিপর্যয়ের পর প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে যে বিষয়গুলো উঠে এসেছে, তার মধ্যে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল কেবল সিগন্যালই ভেঙেছেন তেমন নয়, নিয়ম ভেঙে নির্দিষ্ট গতির থেকে অনেক বেশি গতিতে মালগাড়ি চালাচ্ছিলেন মালগাড়ির চালক। আর তাতেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। জানা যাচ্ছে, এই দুর্ঘটনার আগে […]
ভোট মিটতেই একের পর এক অশান্তি, হিংসার অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আর এই ভোট পরবর্তী অশান্তি নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিল রাজ্য। প্রসঙ্গত, বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ গত ৬ জুন এই সংক্রান্ত একটি নির্দেশ দেয়। যেখানে হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্যের ডিজিকে ইমেইল করে অভিযোগ জানাতে পারবেন ভোট পরবর্তী সন্ত্রাসে […]
সম্পত্তিগত বিবাদের জেরে অবিলম্বে বাড়ি বিক্রি করার চাপ বৃদ্ধা মা-আর দাদা বৌদির ওপর। আর তা মেনে নেওয়ার ঘটনায় পরিবারের ছোট ছেলের হাতে আক্রান্তও তাঁরা। এই ঘটনায় বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়। সূত্রে খবর, সল্টলেকের সি এফ ব্লকের বাসিন্দা বৃদ্ধা মিনতি মুখোপাধ্যায়ের বড় ছেলের নাম দেবাশিস ও বৌমা মিলন। তাঁদের নিয়ে তিন তলা বাড়িতে […]
আগামী ১০ই জুলাই উপ-নির্বাচন রয়েছে মানিকতলায়। সেখানে বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করবেন কল্যাণ চৌবে। একুশের বিধানসভা ভোটেও মানিকতলা থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনিই। তবে পরাস্ত হয়েছিলেন সাধন পাণ্ডের কাছে। এবার তৃণমূলের প্রার্থী তথা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গে তাঁর লড়াই। এর আগে ২০১৯ সালে কল্যাণ চৌবে বিজেপির টিকিটেই লড়াই করেছিলেন কৃষ্ণনগর লোকসভায়। সেখানেও পরাজয় […]










