ফের উত্তপ্ত ভাঙড়। খুন ভাঙড়ের চালতাবেড়িয়ার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা রজ্জাক খাঁ। বৃহস্পতিবার সন্ধেয় ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। একইসঙ্গে এ খবরও মিলেছে, গুলি চালানোর পর মৃত্যু নিশ্চিত করতে আবার একাধিকবার কোপানো হয় ওই তৃণমূল নেতাকে। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে নিজের বাড়ি ফেরার সময়েই […]
Author Archives: Edited by News Bureau
র্যাগিং রুখতে এবার বদ্ধপরিকর ইউজিসি। আর সেই কারণেই আনা হল আরও বেশ কিছু নিয়ম। শিক্ষাবর্ষের শুরুতেই র্যাগিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়েছে ইউজিসি। র্যাগিং রুখতে এই নয়া নির্দেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে। এই চিঠিতে ইউজিসির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, একন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে প্রথম বর্ষের ছাত্র–ছাত্রীদের হয়রানি করলে […]
টানা বৃষ্টিতে গরম কমেছে ঠিকই তবে বাজারে গিয়ে সব্জি থেকে মাছ বা মাংস যে কোনও কিছুতে হাত দিতে গেলেই রীতিমতো ছ্যাঁকা লাগছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের। কারণ, এই সবেরই দাম এক ধাক্কায় বেড়েছে অনেকটাই। কারণ হিসেবে বিক্রেতারা জানান, টানা বৃষ্টির জেরে জেলায় জেলায় সবজি চাষে কিছুটা ক্ষতি হয়েছে। এছাড়াও বৃষ্টির কারণে জোগান কম রয়েছে। তাই দাম […]
বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছে খোদ রাজধানী দিল্লি আর ওড়িশায়। বিশেষত ওড়িশার ঝাড়সুগুদায় আটকে রয়েছেন ২৩ জন পরিযায়ী শ্রমিক। যা নিয়ে সরব হতে দেখা গেছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। ওড়িশার পর দিল্লিতেও বাংলার ছ’জন শ্রমিককে আটক করার অভিযোগ সামনে আসে। ১৮ জুন দিল্লির রোহিনী পুলিশ জেলার কে. এন কাটজু থানা […]
বুধবার ধর্মঘটের দিন কর্তব্যরত পুলিশ আধিকারিককে প্রকাশ্যে চড় মেরেছিলেন এসএফআই-এর কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়। এবার এই ঘটনায় এসএফআইয়ের কলকাতা জেলা সভানেত্রীকে কলকাতা পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হল কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানায় হাজিরা দেওয়ার। আর এই হাজির দিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। এদিকে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, বর্ণনার বিরুদ্ধে সরকারি কর্তব্যে বাধা, পুলিশের […]
দক্ষিণ কলকাতা আইন কলেজে গণধর্ষণের মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম ৷ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই তদন্ত রিপোর্ট জমা দিল ডিসি এসএসডি (সাউথ সাবার্বান) ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বাধীন সিট । কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তদন্তের রিপোর্ট নিয়ে কোনও অভিযোগ তোলা হয়নি নির্যাতিতার পরিবারের […]
এসএসসি মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকাররে। শিক্ষক নিয়োগের জন্য এসএসসি–র পরীক্ষায় অংশ নিতে পারবে না চিহ্নিত অযোগ্যরা।সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ‘চিহ্নিত অযোগ্যরা’ নিয়োগে সুযোগ না পেলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, আদালতে এ কথাই বলেছিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে, এসএসসি বা রাজ্য […]
হেডিংলেতে হারলেও এজবাস্টনে জিতে দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় দল। এখন দুই দলেরই লক্ষ্য লর্ডস টেস্টে জিতে সিরিজ লিড নেওয়া। প্রথম একাদশে দু’দলেরই একটাটা করে পরিবর্তন। ৪ বছর পরে জাতীয় দলে কামব্যাক করেছেন তারকা পেসার জোফ্রা আর্চার। অন্যদিকে ভারতীয় দলেও ফিরছেন জশপ্রীত বুমরা। লর্ডসে গ্রিন টপ উইকেটে। সঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া। পিচে রয়েচে অসমান বাউন্সও। তাই দুই […]
লর্ডসে চলছে ভারত–ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে এই ম্যাচে। ইংল্যান্ড দলে ফিরেছেন জোফ্রা আর্চার। ভারতীয় দলে ফিরেছেন জশপ্রীত বুমরাহ। লর্ডসের গ্রিন টপ উইকেট। আর সেই কারণেই পেসার বেশ রাখা হয়েছে দুই দলেই। ম্যাচে ভারত খারাপ শুরু করেনি। এদিন ম্যাচের শুরুর দিকে উইকেট থেকে সাহায্য পাচ্ছিলেন বোলাররা। এক ওভারে ইংল্যান্ডের দুই […]
বর্ষণসিক্ত দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অঞ্চলের দিকে সরে যায়। এর ফলে রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে।তবে বর্ষা পুরোপুরি থামবে না। চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত।কারণ, আবহাওয়া দফতরের তরফে […]










