কলকাতা ও হায়দরাবাদে দুটি ‘গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার’ উদ্বোধন করল এসবিআই, যেখানে কর্মরত আছেন ৮০০–এরও বেশি দক্ষ পেশাদার কর্মী ও আধিকারিক। এই উদ্যোগের লক্ষ্য দ্রুত সেবা প্রদান, শক্তিশালী নিয়মাবলী অনুসরণ এবং গ্রাহক অভিজ্ঞতা ব্যাপক উন্নত করা, এমনটাই জানানো হয়েছে এসবিআইয়ের তরফ থেকে। দেশের বৃহত্তম ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) ৭০ বছর পূর্তি উপলক্ষে কলকাতা […]
Author Archives: Edited by News Bureau
নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি ও গ্রুপ–ডি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সূত্রের খবর, এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সিবিআইয়ের তরফ থেকে আদালতে জানানো হয়, মামলার তদন্তে সাক্ষীর সংখ্যা বেড়েছে। তদন্তে নতুন তথ্য প্রমাণ আরও মিলেছে। আর সেই […]
ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। প্রসঙ্গত, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কার্তিক মহারাজের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে […]
সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীগঞ্জের মৃত শিশু তামান্নার মা । সম্প্রতি নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমা ফেটে মৃত্যু হয় ১০ বছরের তমান্না খাতুনের। মেয়ের হত্যার ন্যায়বিচার এবার চান তিনি। আর সেই কারণেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তামান্নার বাবা ও মা। মেয়ের হত্যার ন্যায়বিচার চাওয়ার […]
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে, […]
আপাতত বাতিল হল চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের ডাক্তারি সংক্রান্ত রেজিস্ট্রেশন। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন, এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা চিকিৎসক […]
কসবা গণধর্ষণ কাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।একইসঙ্গে আদালত জানতে চায়, কসবা কাণ্ডে তদন্তের অগ্রগতি কী হয়েছে সে বাপারে। এরই সূত্র ধরে তদন্তকারীদের কাছে কেস ডায়েরি তলব করা হয়েছে। এর পর রাজ্যের […]
কসবায় আইনে কলেজে ছাত্রীকে গণধর্ষণের পর ঘটনার পর শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা এবার চলে এসেছে আতসকাঁচের তলায়। বহুকাল ধরে ছাত্র নির্বাচন হয়নি রাজ্যের বিভিন্ন কলেজে। অথচ অন্যদিকে খোলা থাকে সব কলেজেরই ইউনিয়ন রুম। বৃহস্পতিবার এ নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এরপরই ওই মামলাতেই বড় নির্দেশ দিল আদালত। সাফ জানাল, যতদিন […]
কসবা ল কলেজের গভর্নিং বডির রেজিস্টার বুকও বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। বুধবার বিকেলে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার আগে শেষ কবে গভর্নিং বডির বৈঠক হয়েছিল সেই মিটিংয়ে মনোজিতের বিরুদ্ধে কেউ অভিযোগ ছিল কি না বা কারা কারা সেদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য গভর্নিং বডির সুপারিশেই চাকরি হয় […]
এলাকা দখল নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল, নারকেলডাঙ্গা থানা এলাকায় কাইজার স্ট্রিট। বেশ কিছুদিন ধরে সেখানে চলছে বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর শচিন সিং গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব। তবে বুধবারের ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। আহতরা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাইজার স্ট্রিটে কয়েকজন যুবক বসে কথা বলছিলেন। সেও […]










