এজবাস্টন টেস্টের প্রথম একাদশের নাম ঘোষণা ইংল্যান্ডের। দলে ফিরলেও প্রথম একাদশে জায়গা হল না জোফ্রা আর্চারের। বুধবার থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। সোমবার ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেয়। প্রথম টেস্টে খেলা দলে কোনও পরিবর্তন করেননি বেন স্টোকসরা। মনে রাখতেই হবে, বেন স্টোকসের নেতৃত্বাধীন দল সিরিজে ১–০ এগিয়ে রয়েছে। হেডিংলিতে জিতেছিল তারাই। […]
Author Archives: Edited by News Bureau
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনাস্থল বা যেখানে ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল অর্থাত, ক্রাইম সিনে যাওয়ার অনুমতি চেয়ে এবার শিয়ালদহ আদালতে আবেদন জানাল নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার পরিবার৷ আরজি কর হাসপাতালের ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কারণ, বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরজি করের নির্যাতিতার আবেদনের প্রেক্ষিতে জানিয়েছিলেন, এ বিষয়ে নিম্ন আদালতে আবেদন করতে। […]
এসএফআই–এর কেন্দ্রীয় নেতৃত্বে এবার সেই বাংলা আর কেরলেরই মুখ। কেরালার কোঝিকোড়ে এসএফআই–এর তিন দিনের সর্বভারতীয় সম্মেলনের শেষে রবিবার সিপিএমের ছাত্র সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হলেন বাংলার সৃজন ভট্টাচার্য এবং সভাপতি কেরালার এএম সাজি।আর এমন ঘটনা উস্কে দিল ১৯৭০–এর স্মৃতি। কারণ, সিপিএমের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলার বিমান বসু, প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শ্রী ভাস্করন। এই […]
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তিনটি খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। একইসঙ্গে তিনি এ নির্দেশও দেন,সিট গঠন করে যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১৯ সালে ওই তিন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনায় নাম জড়িয়েছিল শেখ শাহজাহানের। ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, […]
কসবার গণধর্ষণকাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হল একাধিক জনস্বার্থ মামলা। সেই সঙ্গে দ্রুত শুনানির আবেদনও জানিয়েছেন মামলাকারীরা। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। ওই বিষয়ে সকল মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। আগামী বৃহস্পতিবার এই […]
পুলিশের জেরায় মনোজিতের দুই শাগরেদ প্রমিত ও জায়েব বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে। স্বীকারোক্তিতে তারা জানিয়েছে, পরিকল্পনা করেই ছাত্রীর উপর যৌন নির্যাতন। ঘটনার দিন দুয়েক আগেই পরিকল্পনা করে মনোজিৎ। পাশাপাশি ওই ছাত্রীর সঙ্গে যে সে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, সেকথা দুদিন আগে নিজের দুই শাগরেদকে জানায় মনোজিৎ।ছাত্রী রাজি না হলে যে সে জোর করেই তা করবে, সেটাও প্ল্যান […]
শারীরিক অবস্থার এখনও তেমন কোনও পরিবর্তন হয়নি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। রয়েছে তন্দ্রাচ্ছন্ন ভাব। তবে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে বর্ষীয়ান তৃণমূল সাংসদকে। প্রসঙ্গত, গত রবিবার মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌগত রায়কে। সোমবার হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়, বর্তমানে তন্দ্রাচ্ছন্ন রয়েছেন সাংসদ। তবে সাড়া দিতে পারছেন। জ্বর রয়েছে। রাইস টিউবে […]
বামপন্থী আইনজীবী ও নেতাদের দ্বিচারিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে সওয়াল করতে দেখা গেল বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আদালত অবমাননার মামলায় তিনি পেশ করেন একটি বিস্তারিত হলফনামা, যেখানে ছবিসহ তুলে ধরা হয়েছে একাধিক বিতর্কিত ঘটনার তথ্য ও প্রমাণ। সোমবার কুণাল ঘোষকে নিয়ে এক মামলার প্রেক্ষিতে এই হলফনামা পেশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি স্পষ্ট […]
কসবা কাণ্ডের প্রতিবাদে কলকাতার ১০ থেকে ১২ টি আইন কলেজে রছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা সোমবার জড়ো হয়েছিলে নকসবায়।এই বিক্ষোভ মিছিলে দেখা গেছেআইনের ছাত্রছাত্রী এবং প্রাক্তনীদের মুখ। কলেজের বর্তমান ছাত্রছাত্রীরাও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। দাবি একটাই, ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অপরাধীদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে। নিশ্চিত করতে হবে নিরাপত্তা। এদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কসবার আইন কলেজ। […]
গত ২৫ জুন বিকেলের পর থেকে ঠিক কী কী ঘটেছিল তার বর্ণনা পুলিশের কাছে দিয়েচেন নির্যাতিতা। আর নির্যাতিতার সেই বয়ানের সঙ্গে মিলে গেছে সাত ঘণ্টার পাওয়া সিসিটিভি ফুটেজও৷ এই প্রসঙ্গে বলতেই হয়, নিজের বয়ানে নির্যাতিতা জানিয়েছিলেন, ওই দিন প্রথম জবরদস্তির সময় প্যানিক অ্যাটাক হয়েছিল তাঁর৷ সেই সময় মূল অভিযুক্ত মনোজিতের নির্দেশে নির্দেশে তাঁকে ওষুধের দোকান […]










