Author Archives: Edited by News Bureau

‘রথযাত্রা এবং ওড়িশা  ফেস্টিভ্যাল ২০২৫’ মহাউৎসব উৎযাপনের কথা ঘোষণা উৎকলার

শুক্রবার রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে শহরে খিদিরপুরের শ্রী জগন্নাথ সেবা  সমিতির সাংস্কৃতিক শাখা, উৎকলা, ‘রথযাত্রা এবং ওড়িশা  ফেস্টিভ্যাল ২০২৫‘ মহাউৎসব উৎযাপনের কথা ঘোষণা করা হল। প্রত্যেক বছরের মতো এ বছরও এই রথযাত্রা  উৎসব পালিত হবে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে তুলে ধরা হবে ওডিশার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।আর তারই জন্য একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে খিদিরপুরের […]

১২ দিন যুদ্ধের পর অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি ইজরায়েল এবং ইরান, ঘোষণা ট্রাম্পের

১২ দিন ধরে চলতে থাকা যুদ্ধের পর অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি হল ইজরায়েল এবং ইরান। সোমবার এমনটাই ঘোষণার পাশাপাশি   সমাজমাধ্যমে পোস্ট করে এমনই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এও দাবি করেন, তাঁর ঘোষণার ৬ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সংঘর্ষবিরতি শুরু হবে। শেষ হবে ১২ দিন ধরে চলতে থাকা যুদ্ধের। গত মে মাসে […]

হতশ্রী ফিল্ডিং আর নির্বিষ বোলিংয়ে ঢাকা পড়ল ভারতের পাঁচ সেঞ্চুরি

দেশের মাটিতে কতটা ভয়ঙ্কর ইংল্যান্ড সেটা বোঝা গেল মঙ্গলবার প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরে। এর সঙ্গে ভারতীয় দলের কাছে বোঝার উপর শাকের আঁটি হয়েছে দলের ফিল্ডিং ব্যর্থতা। যার জেরে ৫ উইকেটে ম্যাচ হেরে পিছিয়ে পড়ল ভারত। শুধু ফিল্ডিং ব্যর্থতাই নয, ম্যাচ বিশ্লেষণ করলে আরও বেশ কিছু ঘটনা খুব পরিষ্কার ভাবেই সামনে আসছে। তার মধ্যে […]

কালীগঞ্জের ঘটনায় নব নির্বাচিত বিধায়ককে চুপ থাকতে বললেন মমতা

বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ গিয়েছে দশ বছরের ফুটফুটে মেয়েটার।ঘটনায় আঙুল উঠেছে শাসকদলের কর্মী-সমর্থকদের দিকেই। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন শোকবার্তা। স্পষ্ট লিখেছিলেন, ‘এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। মর্মাহত এবং ক্ষুব্ধ। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তাদের বার্তা দিয়েছি, এই ঘটনায় যারা জড়িত, দল–বর্ণ নির্বিশেষে তাদের যেন কঠোরতম শাস্তি হয়। প্রশাসন […]

বাংলার পরিযাযী শ্রমিকদের ভিন রাজ্যে আটকে রাখা নিয়ে বিধানসভায় তোপ মমতার

বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করে নেওয়া হচ্ছে। বিধানসভা অধিবেশনে এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর আগেও বারবার মুখ্যমন্ত্রীকে অভিযোগ করতে দেখা গেছে,  ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ইস্যুতে। এ বিষয়ে তিনি কেন্দ্রকে চিঠি যে লিখেছেন তাও জানিয়েছিলেন। এরপর মঙ্গলবারও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিযোগ করেন, বিজেপি–শাসিত রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা […]

‘যারা বিধানসভার কর্মীদের মারল, তারাই এফআইআর করল’, বিজেপিকে বিঁধলেন মমতা

‘যারা বিধানসভার কর্মীদের মারল, তারাই এফআইআর করল।‘ মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কদের উদ্দেশে এমনটাই বলতে শোনা গেল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার অধিবেশন শেষ দিনে বিরোধীদের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সোমবার চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। তাঁদের মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়। সেই সময় ধাক্কাধাক্কিতে চশমা ও ঘড়ি ভাঙার অভিযোগ ওঠে। তার কয়েক ঘণ্টা বাদেই পার্ক স্ট্রিট থানায় এফআইআর […]

মোবাইল চুরির ঘটনায় পিটিয়ে খুন যুবককে

মোবাইল চুরির সন্দেহে দক্ষিণ কলকাতার কড়েয়া থানা এলাকায় গনপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম মহম্মদ সিকন্দর। এই ঘটনায় মূল অভিযুক্ত–সহ চারজনকে গ্রেপ্তার করেছে কড়েয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কড়েয়ার কুস্তিয়া রোড এলাকার বাসিন্দা রকি নামে এক যুবকের মোবাইল ফোন কিছুদিন আগে চুরি যায়। এরপর থেকে  সন্দেহের চোখে দেখা হচ্ছিল […]

শেয়ার বাজারে অর্থের টোপ, টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে আর্থিক প্রতারণা, ধৃত ১

ফের আর্থিক প্রতারণার ঘটনা শহরে। এবারও প্রতারকদের প্রতারণার ক্ষেত্রে আরও এক নয়া পন্থা। শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে লাখ লাখ টাকার প্রতারণার গোটা ঘটনা সংঘটিত হল টেলিগ্রাম গ্রুপের হাত ধরে। তবে শেষরক্ষা হয়নি। পুলিশ তদন্তে নামতেই সামনে এল সব। পাশাপাশি লেকটাউন থেকে গ্রেপ্তার করা হল এই ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে। সূত্রে খবর, তদন্তে নেমে যুবককে […]

অস্ত্রসহ ভাঙড়ে গ্রেপ্তার বিজেপির দুই স্থানীয় নেতা

ভাঙড়ে ফের উত্তেজনা। ভাঙড়ের বোদরা অঞ্চলের বুরনগড় এলাকায় অস্ত্রসহ দু’জনকে একেবারে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। অভিযোগ, এই আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যক্তিকে বিজেপি করতে চাপ দেওয়া হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তি হলেন বিজেপির মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল ও তাঁর সহযোগী শ্রীবাস মণ্ডল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অষ্টপদ […]

কালীগঞ্জের ঘটনায় মীনাক্ষির বক্তব্যে পাল্টা  কুণালের

বোমাবাজিতে নাবালিকার মৃত্যু নিয়ে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়ের  মন্তব্য করার ঘটনায় কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণাল মীনাক্ষিকে কটাক্ষ করে জানান, ‘মীনাক্ষি মুখোপাধ্যায় কি জানেন, ওনার এক জ্যেঠুর নাম রবিন দেব থেকে সেদিন ‘রিগিং দেব’ হয়ে গিয়েছিল।’ প্রসঙ্গত, ভোটগণনা শেষ হওয়ার আগেই  বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। […]