Author Archives: Edited by News Bureau

ডায়মন্ড হারবারে ভোটের ব্যবধান ৮ লক্ষ করার চ্যালেঞ্জ সাংসদ অভিষেকের

এবার ডায়মন্ড হারবারে ভোটের ব্যবধান আরও বাড়িয়ে ৮ লক্ষ করার চ্যালেঞ্জ ছুঁড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে ‘নিঃশব্দ বিপ্লব,২০২৫’ বইয়ের উদ্বোধন করতে যান সাংসদ অভিষেক। সেখান থেকে বিজেপিকে আগামী লোকসভা নির্বাচন ২০২৯–এ ভোটের ব্যবধান বাড়িয়ে হারানোর চ্যালেঞ্জ জানান তিনি। এদিন বই উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জের […]

মুখ্যমন্ত্রী সরব হতেই মুক্ত  ইটাহারের পরিযায়ী শ্রমিকেরা

মঙ্গলবারই পুশব্যাক নিয়ে বিধানসভায় সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থানে মুক্ত বাংলার শ্রমিকরা। বাংলাদেশি সন্দেহে রাজস্থানে আটক হন ইটাহারের বাসিন্দারা। এই ঘটনায় খুব স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে আতঙ্ক। এদিকে অভিযোগ, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন রাজ্যের পুলিশ হয়রানি করছে। এদিকে, আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান আঞ্জুরা বিবির দাবি, কাজ নেই, তাই […]

ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশনের

বুধবার বিকেলে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ করল অভিরূপ সরকারের নেতৃত্বে গঠিত কমিশন। এই রিপোর্টে বলা হয়েছে, রাজ্য সরকার তার তহবিল অনুযায়ী ডিএ দিতে পারে। কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে ডিএ দেওয়ার প্রয়োজন নেই।  সঙ্গে এও বলা হয়েছে, রাজ্যে যে বকেয়া ডিএ রয়েছে, তার সঙ্গে এই ষষ্ঠ পে কমিশনের রিপোর্টের কোনও যোগ নেই। ২০০৯ থেকে ২০১৯ […]

‘আমি বিচার চাই, দয়া নয়’,  তৃণমূল বিধায়ককে বার্তা ক্ষুব্ধ তমান্নার মায়ের

‘আমি বিচার চাই, দয়া নয়।‘ কালীগঞ্জে দশ বছরের নাবালিকা তামান্না খাতুনের মা বুধবার এমনটাই জানান ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। আর  মৃত নাবালিকার মাকে টাকা দিতে গিয়ে কার্যত বিব্রত হতে হল তৃণমূল বিধায়ককে। কালীগঞ্জের উপনির্বাচনে জয়ের বিজয় মিছিল থেকে ছোড়ায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্নার। এই ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এমনকী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই […]

চিড়িয়াখানার জমি বিক্রয় নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

চিড়িয়াখানা জমি বিক্রয় করা নিয়ে দীর্ঘদিন ধরে তরজা চলছিল শাসক আর বিরোধীদের মধ্যে। তবে এবার চিড়িয়াখানার এই জমি বিক্রি ইস্যুতেই কলকাতা হাইকোর্টে দায়ের হল এক জনস্বার্থ মামলা। আদালত সূত্রে খবর, মামলাকারী আদালতে প্রশ্ন তুলেছেন, , সুপ্রিম কোর্টের অতীতের নির্দেশিকা অমান্য করে কীভাবে চিড়িয়াখানার জমি বিক্রয় করা হচ্ছে তা নিয়েই। একইসঙ্গে মামলাকারী আদালতে এও জানিয়েছেন, এই […]

আর মাত্র দু’দিন, তার মধ্যেই মেটাতে হবে বকেয়া ডিএ, রাজ্য সরকার কতটা প্রস্তুত উঠল প্রশ্ন

হাতে আর মাত্র দুটো দিন। আর এই দু’দিনের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারিদের দিতে হবে ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৫ শতাংশ বকেয়া ডিএ, এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের। এদিকে বুধবার দুপুর পর্যন্ত নবান্ন বা অর্থ দপ্তর থেকে কোনও নির্দেশিকা জারি হয়নি। এদিকে কানাঘুষো এও শোনা যাচ্ছে, বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন […]

দ্রুত খুঁজে ফিরিয়ে আনতে হবে ভোলা, সুমন আর বাসন্তীকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

দ্রুত খুঁজে ফিরিয়ে আনতে হবে ভোলা, সুমন আর বাসন্তীকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। পশ্চিমবঙ্গ থেকে বিহারে পাচার করা হয়েছে এদের।  আর সেই কারণে বিহার সরকারের সঙ্গে  রাজ্যের বন দপ্তরের প্রধানকে যোগাযোগ করারও নির্দেশ দেয় বিচারপতি রবিকৃষ্ণ কপূর এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ। একইসঙ্গে বিচারপতি রবিকৃষ্ণ কপূর এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ এও জানায়, ভোলা, সুমনআরবাসন্তীপশ্চিমবঙ্গসরকারেরসম্পত্তি। আদতে […]

‘ইরান এমন দেশ নয়, যে আত্মসমর্পণ করে ’, জানালেন খামেনেই

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধ বিরতিতে সম্মতি জানিয়েছে ইজরায়েল। ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনটি পোস্ট করেছেন ট্রাম্প। সর্বশেষ পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। এরপরই  ইজরায়েলের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, ইজরায়েল তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে […]

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর

বৃষ্টি হলেও ভ্যাপসা গরমে কষ্ট পাবে দক্ষিণবঙ্গের মানুষ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর । একইসঙ্গে আলিপুর আবহাওযা দপ্তরের তরফ থেকে এও জানানো হয়েছে বুধবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র।   এর পাশাপাশি […]

ভারতীয় লগ্নিকারীদের নতুন দিশা দেখাতে অল-ইন-ওয়ান লগ্নি অ্যাপ লঞ্চ টাটা অ্যাসেট ম্যানেজমেন্টের

টাটা অ্যাসেট ম্যানেজমেন্ট সর্বপ্রথম বাজারে আনল এমন এক মোবাইল অ্যাপ, যার লক্ষ্য ব্যবহারকারীদের সামনে তাঁদের আর্থিক জগতের সামগ্রিক ছবি তুলে ধরা। এই অ্যাপ সহজতা, বুদ্ধিমত্তা এবং পার্সোনালাইজেশনকে একটা ব্র্যান্ড প্ল্যাটফর্মের নিচে নিয়ে আসে, যাকে বলে, ‘ওয়ান অ্যাপ। ওয়ান ভিউ। ইনফাইনাইট অপর্চুনিটিজ।’ এর একটাই অর্থ, এই মোবাইল অ্যাপের লঞ্চ লগ্নিকে আরও সরল, আরও স্মার্ট করার এবং […]