কলকাতা থেকে ফের উদ্ধার কার্তুজ। আর এই কার্তুজ উদ্ধার হয়েছে কলকাতার ময়দান এলাকা থেকে। আর এই কার্তুজ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শাহিদুল্লাহ মল্লিক নামে এক ব্য়ক্তিকেও। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শাহিদুল্লাহ মঙ্গলকোটের বাসিন্দা। ময়দান এলাকা থেকে ১০টা সক্রিয় ৭.৬৫ এমএম কার্তুজ-সহ এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয় এই শাহিদুল্লা। প্রসঙ্গত,গত মাসেই ধর্মতলা বাস স্ট্যান্ডে উদ্ধার […]
Author Archives: Edited by News Bureau
তিন বছর হল প্রয়াত হয়েছেন সুজয়কৃষ্ণর স্ত্রী বাণী ভদ্র। সামনেই স্ত্রীর তৃতীয় মৃত্যুবার্ষিকী। এবার সুজয়কৃষ্ণ তা পালন করতে চান একটু ঘটা করেই। স্ত্রীয়ের এই তৃতীয় মৃত্যু বার্ষিকীতে পরিচিতদের নিমন্ত্রণ করে খাওয়াতেও চান তিনি। আর একটু বড়সড় যেহেতু আয়োজন তাই তা তিনি করতে চান বাড়ির বাইরে কোথাও। সূত্রের খবর,এই অনুষ্ঠান করার আর্জি জানিয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ […]
পুনের কুন্ডমালা এলাকায় ভেঙে পড়ল ইন্দ্রায়ণী নদীর উপর নির্মিত একটি সেতু। এই ঘটনায় বহু পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কুন্ডমালা মহারাষ্ট্রে অত্যন্ত এক জনপ্রিয় পর্যটনস্থল। এখানে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ ভিড় করেন। রবিবারের তার ব্যতিক্রম ঘটেনি। পর্যটকরা […]
আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় প্রাক্তন গুজরাত মুখ্যমন্ত্রী বিজয় রূপাণির মৃতদেহ শনাক্ত করা হল। রবিবার সকালে তাঁর ডিএনএ নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয় এবং এরপর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরও করা হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৭০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৪১ জন ছিলেন বিমানের যাত্রী ও ক্রু এবং বাকি […]
অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ-সহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের বিপরীতে যোগ্য শিক্ষকদের তৈরি মঞ্চে আমরণ অনশনে বসেছেন ১০ চাকরিহারা যোগ্য শিক্ষক। তবে রবিবার এই ১০ প্রতিনিধির মধ্যে অসুস্থ হয়ে পড়তে দেখা যায় বলরাম বিশ্বাস নামে এক শিক্ষককে। তাঁর শারীরিক অবস্থার এতোটাই অবনতি হয় যে তড়িঘড়ি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি […]
রবিবারের সকালে ভেড়ি থেকে উদ্ধার হল এক ব্য়ক্তির দেহ। রাজারহাট থানার ২১১ রোড হাড়োয়া খালের পাশে একটি ভেড়িতে একটি দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। এরপর দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধারের পর জানা যায়, মৃত ব্যক্তির নাম তারাপদ মণ্ডল। খড়িবাড়ি পূর্বপাড়া এলাকায় থাকতেন বছর ৩২-এর তারাপদ। তারাপদর পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে বাড়ি […]
মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত বৃষ্টিতে শুরু হল রবিবারের ছুটির দিনটা। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয় কলকাতা ও শহরতলির একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই অবস্থা হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও […]
পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শহরের বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। রবিবার সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। জানানো হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সেখানেই ধরা পড়েছে তিনি প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। বর্তমানে তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় […]
সাতসকালে রবীন্দ্র সরোবরে স্নান করতে এসে তলিয়ে গিয়ে মৃত্যু নাবালকের। মৃত কিশোরের নাম শিবম শাহ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর রবিবার সকালে শিবম-সহ তার দুই বন্ধু স্নান করতে আসে রবীন্দ্র সরোবরে। তারা সাঁতার কাটতে পারে বলে জানিয়েছিল সিকিউরিটিদের। এরপর হঠাৎ-ই শিবমের দুই বন্ধু এসে জানায় শিবম জলে ডুবে গিয়েছে। এরপরই পুলিশ এসে শিবমকে উদ্ধার করে […]
রবিবার সকালে কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। সূত্রে খবর, কেদারনাথ ধামের কাছে গৌরীকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ভোর ৫টা নাগাদ ৫ জন যাত্রী ও পাইলটকে নিয়ে গুপ্তকাশীর পথে ওড়ে কপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই তা নিচে নামতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। […]










