আইসিএল ফিনকোর্প লিমিটেড, চেন্নাইয়ে নিবন্ধিত অফিস সহ একটি প্রধান নন-বাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (এনবিএফসি), পশ্চিমবঙ্গে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। কলকাতার আটঘরা পিনাকল, চিনার পার্কে তার শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আইসিএল ফিনকোর্প লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভোকেট কে.জি. অনিলকুমার শাখার কার্যক্রম একটি অনুষ্ঠানে উদ্বোধন করেন। উমা অনিলকুমার, সিইও এবং ডঃ রাজ্যশ্রী আজিথ, এক্সিকিউটিভ ডিরেক্টর, ই কে […]
Author Archives: Edited by News Bureau
মা-বাবাকে খুনে অভিযুক্ত পূর্ব বর্ধমানের হুমায়ুন কবিরকে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিজন ভ্যান থেকে তাঁকে নামানোর সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, ‘বাবা মা কে মারলেন কেন?’ উত্তরে মৃদু স্বরে হুমায়ুন জানান, ‘দোষ করেছিল বাবা মা।’ প্রসঙ্গত, গত সপ্তাহে বাবা মাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে হুমায়ুন ওরফে আশিকের […]
অনুব্রত মণ্ডলকে নানা সময় নানাভাবে সহায়তার অভিযোগ উঠছে তৃণমূলপন্থী উদ্যোগপতি মলয় পিটের বিরুদ্ধে। এই প্রসঙ্গে বুধবার রাতে এক্সবার্তায় মলয় পিটকে বিঁধতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বামদের বর্ষীয়ান নেতা সুজন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তৃণমূল, বিজেপি দুই দলের সাথেই মলয় পিটের সখ্যতা মানুষ জানেন।’ আরও এক ধাপ এগিয়ে তিনি জানান, ‘শান্তিনিকেতন মেডিকেল কলেজের মালিক মলয় […]
নির্মাণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। অবশেষে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু উদ্বোধন করবেন। চন্দ্রভাগা নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু তৈরি হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী মোদি চেনাব রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের (ইউএসবিআরএল) অন্তর্গত এই রেল সেতুর […]
রাফাল যুদ্ধবিমান তৈরি করা কোম্পানি দাসোঁ অ্যাভিয়েশন ভারতের টাটা গ্রুপের সঙ্গে একটি বড় চুক্তি করেছে। দাসোঁ অ্য়াভিয়েশন এখন টাটা গ্রুপের সহযোগিতায় ভারতে রাফায়েল যুদ্ধবিমানের বডি তৈরি করবে। এর জন্য দাসোঁ অ্যাভিয়েশন এবং টাটা গ্রুপ একটি চুক্তি স্বাক্ষর করেছে। দাসোঁ এভিয়েশন এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভারতে রাফাল যুদ্ধবিমানের বডি পার্ট তৈরির জন্য ৪টি চুক্তি স্বাক্ষর […]
বছরের প্রথম ‘জিরো শ্য়াডো ডে’ দেখল কলকাতা। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ছোট হতে শুরু করে ছায়া। বেলা ১১টা ৩৪ মিনিট ৫৭ সেকেন্ড, ঠিক তখনই কায়ার সঙ্গে ছায়া পুরোপুরি মিলেমিশে এক হয়ে গিয়ে ছায়াশূন্য হয়ে যায় মহানগর। এমন দিনকে, জ্যোতির্বিজ্ঞানীদের পরিভাষায়, বলা হয় ‘জিরো শ্যাডো ডে’। ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ২৩.৫ ডিগ্রি দক্ষিণ […]
‘রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের অধীনে পর্যটন বিভাগে ব্যাপক দুর্নীতির এক চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে।’ এমনই মন্তব্য করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তদন্তের আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই দুর্নীতির ঘটনায় অবিলম্বে ইন্দ্রনীল সেনকে তাঁর মন্ত্রী পদ থেকে বরখাস্ত করার দাবিও করেন শুভেন্দুবাবু। এরই রেশ ধরে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা […]
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। বোলপুরের আইসিকে হুমকির ঘটনাকাণ্ডে সাত দিন পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে যেতে দেখা যায় তাঁকে। সঙ্গে এ খবরও মিলছে, এদিন দুপুর ৩টের একটু পরে এসডিপিও অফিসে পা রাখেন। প্রসঙ্গত, অনুব্রত এবং বোলপুর থানার আইসি লিটন হালদারের কথোপকথনের একটি ‘অডিয়ো ক্লিপ’ গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে ছড়িয়ে […]
কারা এদেশে বৈধ ভোবে দেশে প্রবেশ করছেন আর কারা অনুপ্রবেশকারী তা বাছতে চাইছে লালবাজার। সম্প্রতি দেখা গিয়েছে, বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন অনেকেকেই। তাদের একাংশের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নানা কৌশলে এখানে রয়ে গিয়েছেন, এই তথ্যও সামনে এসেছে। তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। এদিকে সম্প্রতি ভুয়ো নথি দিয়ে […]
ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শর্মিষ্ঠা পানোলিকে। এবার সেই ঘটনায় শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি রাজ বসু চৌধুরী। পাশাপাশি পুলিশকে নির্দেশ তদন্ত চালিয়ে যাওয়ার। দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। তবে দেওয়া হয়েছে একাধিক শর্ত। তদন্তকারী অফিসারকে সাহায্য করতে হবে শর্মিষ্ঠাকে। দেশের বাইরে যেতে পারবেন না […]










