চাকরি নিয়ে লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বুধবার থেকে শুরু হয়েছে এই আন্দোলন। চলছে অনশন। এরই মধ্যে একের পর এক চাকরিপ্রার্থীদের অসুস্থতার খবর এসে পৌঁছেছে। জানা গিয়েছে, ৭২ ঘণ্টায় ৮ জন অসুস্থ হয়ে পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, যিনি অসুস্থ হয়েছেন তাঁর নাম সঞ্জয় মজুমদার। তিনি নদিয়ার বাসিন্দা। সারা রাত ঠাণ্ডা আবহাওয়ায় খোলা […]
Category Archives: কলকাতা
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের দলীয় সভায় রণংদেহি মেজাজে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিনের এই সভা থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আমি দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি বিরোধীদের ৮ জনকে জেলে ভরব।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর শুক্রবারই পাল্টা তোপ দেগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করবেন। আর […]
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ স্বাস্থ্য বর্তমানে কেমন রয়েছে তা জানতে এবার মেডিক্যাল বোর্ড তৈরি করবে জোকা ইএসআই হাসপাতাল। শনিবার এই নির্দেশ দিতে দেখা যায় আলিপুরের বিশেষ ইডি আদালতকে। আর এই মেডিক্যাল বোর্ডই খতিয়ে দেখবে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থা রয়েছে কি না তাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের […]
বিবাহ বিচ্ছেদের মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই মামলায় নিম্ন আদালত এর আগে বিবাহ বিচ্ছেদের রায় জানিয়ে দিয়েছিল। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে বিয়ে টিকিয়ে রাখতে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। এই মামলা ওঠে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সিদ্ধার্থ রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চে। এই মামলাতে হাইকোর্টের পর্যবেক্ষণ, নিষ্ঠুরতার কোনও সংজ্ঞা নেই। ব্যক্তিবিশেষের উপর এটি […]
মিড-ডে মিলে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। সামনে এল যৌথ কমিটির বিস্ফোরক রিপোর্ট।সূত্রের খবর, শিক্ষামন্ত্রকের কাছে ইতিমধ্যেই সেই রিপোর্ট পেশ করা হয়েছে। ফলে লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের হাতে এল আরও এক নতুন অস্ত্র।আর এতে যে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন করে শাসকদলকে বিদ্ধ করবেন এটাই স্বাভাবিক। সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ রয়েছে, ১৬ […]
লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পর এবার সেই তলিকায় চলে এল একবালপুরের নামও। এদিকে বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, লিলুয়ায় এক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার। শুক্রবার একবালপুরের ঘটনায় সেই একই নির্দেশ দিতে দেখা গেল বিচারপতি অমৃতা সিনহাকেও। সঙ্গে এও জানিয়ে দেন, যত পুলিশ প্রয়োজন ব্যবহার করে নির্মাণ ভাঙতে হবে। কোনওরকম বাধা আদালত […]
দুই যুবকের মধ্যে বচসা থেকে হাতাহাতির পর ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনা ঘটে গেল খাস কলকাতার চিৎপুরে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ছুরির আঘাতে প্রথমে গুরুতর জখম হন এক যুবক। এরপর তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। এদিকে […]
ধর্মতলা থেকে এসএলএসটি গ্রুপ সি বা গ্রুপ ডি একতা মঞ্চের তরফ থেকে যে আন্দোলন চলছে তা সরেছে বিধান নগরে। ইন্টারভিউয়ে বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা আদালতের অনুমতি নিয়ে বুধবার বেলা একটা থেকে ৭২ ঘণ্টার জন্য বিকাশ ভবনের কাছে অবস্থানে বসেছেন। ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে বিকাশ ভবনের অদূরে রাজপথে বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। রাত থেকে শুরু […]
বিজেপি পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এদিনের এই বৈঠক থেকেই ২৯ নভেম্বরের সভার সুর বেঁধে দিলেন তিনি। বিজেপির বক্তব্য, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢুকছে, অথচ রাজ্যে কাজ হচ্ছে না। শুক্রবার বিজেপির পরিষদীয় দলের যে বৈঠক ছিল, সেখানে সুকান্ত মজুমদার বিধায়কদের জানান, তৃণমূলের তরফে বারবার টাকা বন্ধের অভিযোগ করা হয়। সেক্ষেত্রে […]
ধর্মতলার সভা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল বিজেপি। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এই মামলার। ডিভিশন বেঞ্চ ধাক্কা খায় রাজ্য। আদালত জানিয়ে দেয়, ধর্মতলাতেই সভা করতে পারবে বিজেপি। এদিকে এই নির্দেশ আসার পর রাজ্যের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ারও দরজা যেহেতু খোলা সেই কারণেই সুপ্রিম-দুয়ারে আগে ভাগেই পৌঁছে […]










