সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনার পর সতর্ক পদক্ষেপ রাজ্যের উচ্চশিক্ষা দফতরের। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ইউনিয়ন রুম বন্ধের বিজ্ঞপ্তি জারি উচ্চশিক্ষা দফতরের। ওই বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, বর্তমানে বেশকিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বহুদিন যাবৎ কলেজগুলিতে কোনও স্টুডেন্ট কাউন্সিল নেই। এমনকি হয়নি কোনও ছাত্র সংসদ নির্বাচন। এই পরিস্থিতিতে কলেজ […]
Category Archives: কলকাতা
ফের বিস্ফোরক হুমায়ুন। ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন প্রায় হুঙ্কারের সুরে জানালেন, ’১৫ অগাস্টের পর থেকে খেলা শুরু করব।’ সঙ্গে এও জানান, ‘ব্লক সভাপতিরা লোকের সঙ্গে তোলাবাজি করেন, একটা ওয়ারিশ সার্টিফিকেট দিতে গেলে ৫০ হাজার টাকা চান, তোলাবাজি করেন।’ ফলে এই হুঙ্কার যে জেলা নেতৃত্বের বিরুদ্ধে তা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না কারও। এই প্রসঙ্গে […]
দিন দুয়েক বাদেই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। প্রস্তুতিও তুঙ্গে। এদিকে এই সভার দিন ট্রাফিক নিয়ন্ত্রণ কেমন হবে তা নিয়েও একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। তবে বৃহস্পতিবার এই ২১ জুলাইয়ের সভা নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল আদালতকে। সাধারণ মানুষের অসুবিধা হয়, এই অভিযোগ […]
আগামী ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। কসবা ল কলেজে গণধর্ষণ–কাণ্ডের প্রতিবাদে এই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। বঙ্গের স্যাফ্রন ব্রিগেড সূত্রে খবর, এই মিছিল হওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বৃহস্পতিবার এই অভিযানে অনুমতি দিল আদালত। শর্তসাপেক্ষে অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। তবে এই মিছিল নিয়ে আরোপ করা […]
আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপির সব হেভিওয়েটরা। পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। কিন্তু, দিলীপ ঘোষ যাবেন কি না তা নিয়ে সকাল থেকেই এক অনিশ্চয়তার মেঘ জমছিল বঙ্গ রাজনীতিতে।কারণ, এই জনসভায় দিলীপ ঘোষ যাবেন কি যাবেন না সে ব্যাপারে স্পষ্ট কিছুই জানা যাচ্ছিল না। তবে বৃহস্পতিবার […]
ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু অভিযুক্ত এই তিনজনকে বেকসুর খালাস করে দিল কলকাতা হাইকোর্ট। খুনের মামলায় পুলিশের তদন্তে গাফিলতির কারণেই ফাঁসির সাজাপ্রাপ্তরা মুক্তি পেলেন বলে সূত্রে আদালত সূত্রে খবর। ২০১৪ সালের ২০ মের বিকেলে শিয়ালদহ রেলওয়ে স্টেশনের পার্কিং লটে দড়ি দিয়ে বাঁধা লেপ, একটা বড় ট্রলি ব্যাগ আর একটা স্কুল ব্যাগ বেওয়ারিশ অবস্থায় পড়ে […]
রাজ্যে বেহাল রাস্তা নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রাস্তার হাল ফেরাতে অবিলম্বে পদক্ষেপ করুতে হবে রাজ্য সরকারকে। একইসঙ্গে রাজ্যের উদ্দেশে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন। অনেক […]
এবার ক্যাম্পাসের ভিতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন সাউথ কলকাতা ল কলেজের। পাশাপাশি, ছাত্র সংসদের নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখারও আবেদনও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই দুই আবেদনের উপর ২৪ জুলাইয়ের মধ্যে রাজ্যকে অবস্থান জানানোর নির্দেশ দিল হাইকোর্ট। বৃহস্পতিবার সাউথ কলকাতা ল কলেজের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় আদালতে রক্ষী সঙ্কট নিয়ে সওয়াল […]
আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। বিচারপতির ছবি পা দিয়ে মাড়ানো হয়েছে। এমন ছবি দেখে চরম ক্ষুব্ধ হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে কিছুদিন আগে বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। সেই বিক্ষোভে বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। এবার […]
আরজি কর মামলায় স্বস্তি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশের জন্য কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আদালত সূত্রে খবর, আইপিএস বিনীত গোয়েল তাঁর আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে একটি চিঠি লেখেন। ওই চিঠিতে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা ও […]










