Category Archives: ব্যবসা

ভারতে সম্পদ ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ নিল ইন্ডাসইনড ইন্টারন্যাশনাল হোলডিংস লিমিটেড এবং ইনভেস্কো

ইন্ডাসইনড ইন্টারন্যাশনাল হোলডিংস লিমিটেড , ইন্ডাসইনড ব্যাঙ্কের প্রমোটার, এবং ইনভেস্কো লিমিটেড (ইনভেস্কো) তরফ থেকে ঘোষণা করা হল যে সমস্ত নিয়ন্ত্রক অনুমোদন ও ক্লোজিং শর্ত পূরণের পর আইআইএইচএল ইনভেস্কো অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডিয়ায় ৬০% মালিকানা অংশীদারিত্ব অর্জন করে তাদের অ্যাসেট ম্যানেজমেন্ট জয়েন্ট ভেঞ্চার (জেভি) গঠন সম্পন্ন করেছে। ইনভেস্কো বাকি ৪০% অংশ রাখবে এবং নিয়ন্ত্রক কাঠামোর অধীনে আইআইএইচএল […]

কলকাতায় হাউজিং ফাইন্যান্স শাখা উদ্বোধন, পূর্ব ভারতে আনুষ্ঠানিক যাত্রা শুরু গোদরেজ ক্যাপিটালের

গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের অন্তর্গত ফাইন্যান্সিয়াল সার্ভিস শাখা গোদরেজ ক্যাপিটাল কলকাতায় তাদের সহযোগী সংস্থা গোদরেজ হাউজিং ফাইন্যান্স-এর প্রথম হাউজিং ফাইন্যান্স শাখা চালুর মাধ্যমে পূর্ব ভারতে আনুষ্ঠানিকভাবে পদার্পণের কথা ঘোষণা করল।  এই সম্প্রসারণ গোদরেজ হাউজিং ফাইন্যান্সের দেশজুড়ে উপস্থিতি আরও মজবুত করার লক্ষ্যে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে তাদের কৌশলগত প্রবেশের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থার তরফ থেকে দাবি […]

বন্ধন ব্যাংকের মোট ব্যবসা ৯% বেড়ে পৌঁছাল ২.৯৮ লক্ষ কোটি টাকায়

বন্ধন ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। ব্যাংকের মোট ব্যবসা গত বছরের তুলনায় ৯% বেড়ে ২.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মোট আমানতের মধ্যে খুচরা আমানতের অংশ এখন প্রায় ৭১%। এই বৃদ্ধির পেছনে রয়েছে ব্যাংকের শাখা নেটওয়ার্ক বৃদ্ধি, কাজের দক্ষতা উন্নয়ন এবং ভালো ব্যবসায়িক পরিবেশ, এমনটাই জানাচ্ছেন বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ। বর্তমানে বন্ধন ব্যাংক […]

তাজ গঙ্গা কুটীর রিসর্ট অ্যান্ড স্পা-এর উদ্বোধন রাজবাঁধে

ভারতের বৃহত্তম আতিথেয়তা সংস্থা দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (আইএইচসিএল) পশ্চিমবঙ্গে রাইচকের তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা খোলার কথা ঘোষণা করেছে।  গঙ্গার শান্ত তীরে অবস্থিত এই নদীতীরে ঘেরা এই তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা বঙ্গের গ্রামীণ সৌন্দর্যের এক আত্মিক শ্রদ্ধাঞ্জলি। এই প্রসঙ্গে আইএইচসিএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ও-সিইও পুণীত ছাতওয়াল জানান, ‘মহান গঙ্গার আর বঙ্গে উপকূলের […]

দীপাবলির উৎসব মরসুমে ২৫-৩০ শতাংশ চাহিদা বাড়ল ইন্ডিয়ামার্টের

দেশের সবচেয়ে বড় উৎসবকাল দীপাবলির সময় সামগ্রিক চাহিদা প্রায় ২৫-৩০ শতাংশ  বৃদ্ধি পায় যে কোনও ব্র্যান্ড বা পণ্যে। এই প্রবণতা দেশের সব ক্যাটাগরি ও অঞ্চলে প্রতিফলিত হয়। সেই কারণেই এ সময় অনেক ব্র্যান্ড নতুন পণ্য ও উদ্যোগও চালু করে অনেকেই। শুধু তাই নয়, উৎসবের সময়কে শুভ বলে মনে করেন ব্যবসায়ীরাও। এর ব্যতিক্রম নেই পশ্চিমবঙ্গে। ফ্যাব্রিক, […]

ভারতীয় শিল্প ও কারুশিল্প প্রচারে আইলিড সংবর্ধনা জানাল প্রসিদ্ধ বস্ত্রবিশেষজ্ঞ স্যার জন গিলোকে 

আইলিডের তরফ থেকে  বিশেষ সংবর্ধনা জানানো হল খ্যাতনামা লেখক ও বস্ত্রবিশেষজ্ঞ জন গিলোকে। বিশ্বব্যাপী তিনি তার হাতে তৈরি বস্ত্রের বিশাল সংগ্রহ প্রদর্শন করেছেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল ভারতীয় শিল্প ও কারুশিল্পকে সমুন্নত করা এবং দেশের সমৃদ্ধ বস্ত্র ঐতিহ্যকে সামনে আনা। ভারতের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বস্ত্র দেশের বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা […]

বিসি জিন্দাল গ্রুপের জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেড ১৫০০ কোটি টাকার নতুন ডাউনস্ট্রিম স্টিল ক্ষমতার কমিশনিং শুরু করল

বিসি জিন্দাল গ্রুপের কোম্পানি এবং দেশের নেতৃস্থানীয় ডাউনস্ট্রিম স্টিল পণ্য উৎপাদকদের একটি, জিন্দাল (ইন্ডিয়া) লিমিটেড পশ্চিমবঙ্গে তার উৎপাদন কারখানাগুলোতে ০.৬ মিলিয়ন টন ডাউনস্ট্রিম স্টিল ক্ষমতা সম্প্রসারণের কমিশনিং শুরু করেছে। নতুন কোল্ড রোলিং কমপ্লেক্সের কমিশনিং শুরু হওয়া সম্প্রসারণের একটি বড় অংশের সম্পন্ন হওয়াকে চিহ্নিত করে। এই ক্ষমতা সম্প্রসারণ কোম্পানির বর্তমান বাৎসরিক ১ মিলিয়ন টন ক্ষমতার ওপর […]

টিউমার অপসারণে মস্তিষ্কে ১২ ঘণ্টার মারাথন অপারেশন ফোর্টিস আনন্দপুরের সার্জনদের

ফোর্টিস হাসপাতাল আনন্দাপুরে একটি বিরল ও অত্যন্ত জটিল ১২ ঘণ্টার মস্তিষ্কের এক জটিল অপারেশন  করে ইয়াঙ্গোনের ৪০ বছর বয়সী এক নারী রোগীর থেকে লেবুর আকারের একটি বড় মস্তিষ্কের টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। এই শল্যকর্মের নেতৃত্ব দিয়েছিলেন ফোর্টিস আনন্দপুরের নিউরোসার্জারি ডিরেক্টর ডা. জি.আর. বিজয় কুমার। টিউমরের আকার, অবস্থান এবং মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কাঠামোর কাছাকাছি জড়িয়ে থাকা […]

অন্তরাগ্রামে  অন্তরা ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অ্যাক্সিস ব্যাঙ্কের

ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক অন্তরার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার অন্তরাগ্রামে অ্যাক্সিস ব্যাঙ্ক আন্টারা ইন্সটিটিউট অব হেলথ সায়েন্সেস (AIHS)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করল। অনুষ্ঠানটি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত হয় এবং এটি ভারতের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবায় প্রবেশাধিক্য বাড়ানোর প্রতি ব্যাঙ্কের অঙ্গীকারকে জোরদার করে। এদিনের এই […]

টাটা ক্যাপিটাল লিমিটেড-এর ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) শুরু  ৬ অক্টোবর থেকে

টাটা ক্যাপিটাল লিমিটেড (‘‘টিসিএল” বা ‘‘কোম্পানি”)  সোমবার, ৬ অক্টোবর, ২০২৫-এ তাদের ইনিশিয়াল পাবলিক অফার (IPO)-এর বিড/অফার খুলতে চলেছে। এখানে অফারের প্রাইস ব্যান্ড নির্ধারিত হয়েছে প্রতিটি ইকুইটি শেয়ার রাখা হয়েছে ৩১০ টাকা থেকে ৩২৬ টাকা (“প্রাইস ব্যান্ড”)। ন্যূনতম ৪৬টি ইকুইটি শেয়ারের জন্য বিড করা যাবে এবং এর পর ৪৬-এর গুণিতকে বিড করতে হবে। এই ইনিশিয়াল পাবলিক […]