কসবায় আইনে কলেজে ছাত্রীকে গণধর্ষণের পর ঘটনার পর শাসক দলের ছাত্র সংগঠনের ভূমিকা এবার চলে এসেছে আতসকাঁচের তলায়। বহুকাল ধরে ছাত্র নির্বাচন হয়নি রাজ্যের বিভিন্ন কলেজে। অথচ অন্যদিকে খোলা থাকে সব কলেজেরই ইউনিয়ন রুম। বৃহস্পতিবার এ নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এরপরই ওই মামলাতেই বড় নির্দেশ দিল আদালত। সাফ জানাল, যতদিন […]
Category Archives: কলকাতা
কসবা ল কলেজের গভর্নিং বডির রেজিস্টার বুকও বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। বুধবার বিকেলে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার আগে শেষ কবে গভর্নিং বডির বৈঠক হয়েছিল সেই মিটিংয়ে মনোজিতের বিরুদ্ধে কেউ অভিযোগ ছিল কি না বা কারা কারা সেদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য গভর্নিং বডির সুপারিশেই চাকরি হয় […]
এলাকা দখল নিয়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাস্থল, নারকেলডাঙ্গা থানা এলাকায় কাইজার স্ট্রিট। বেশ কিছুদিন ধরে সেখানে চলছে বিধায়ক পরেশ পাল ও কাউন্সিলর শচিন সিং গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব। তবে বুধবারের ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। আহতরা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাইজার স্ট্রিটে কয়েকজন যুবক বসে কথা বলছিলেন। সেও […]
চিৎপুর জোড়া খুনে সাজা ঘোষণা শিয়ালদহ আদালতের। বুধবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস ফাঁসির সাজা ঘোষণা করেন। প্রসঙ্গত, দশ বছর আগে ২০১৫ সালের ১৫ জুলাই নিজের বাড়িতে খুন হন স্বামী–স্ত্রী, প্রাণ গোবিন্দ দাস ও রেণুকা দাস। লোহার রড দিয়ে মাথায় একাধিক বার আঘাত করে খুন করা হয়েছিল এই দম্পতিকে। পেশায় শিক্ষক ছিলেন গোবিন্দবাবু। এই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় ওই বাড়ির পরিচারক সঞ্জয় সেন ওরফে বাপ্পাকে। পুলিশি তদন্তে উঠে আসে, সোনার গয়না ও টাকা লুঠের উদ্দেশ্যে স্বামী–স্ত্রীকে খুন করেছিল পরিচারক সঞ্জয়। […]
অন্যদিকে কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার তদন্তভার হাতে নিল কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর। বুধবার দুপুরে কসবা থানার থেকে মামলার কেস ডায়েরি পাঠানো হয় লালবাজারের গোযন্জা দপ্তরে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেপ্তারও করেছেন পুলিশ। এদের বিরুদ্ধে মূলত গণধর্ষণের অভিযোগ তো রয়েছেই, সঙ্গে যোগ হযেছে আরও কয়েকটি ফৌজদারি ধারাও। এদিকে এই ঘটনায় প্রাথমিক তদন্তের জন্য […]
ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে বৃহস্পতিবার পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ করা হবে না। বুধবার এমনটাই আশ্বাস দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। প্রসঙ্গত, অসুস্থতার কারণে অ্যাডভোকেট জেনারেল বুধবার আদালতে জানান তিনি এদিন মামলার শুনানিতে অংশ নিতে পারবেন না। এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত জানান, বৃহস্পতিবার মামলার শুনানি হবে। একইসঙ্গে রাজ্যের কোনও পদক্ষেপ না করার আশ্বাস তিনি […]
বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআইয়ের। সূত্রে খবর, মোট ১৮ জনের নাম রয়েছে এই চার্জশিটে। এই তালিকায় রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল আর দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও। প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের রেজ়াল্ট বের হওয়ার পরের দিন কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎ সরকারের রহস্যমৃত্যু হয়। ভোটের সময়ে […]
বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিটফান্ডের কেলেঙ্কারিতে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য যে কমিটি গড়া হয়েছিল এবার তারাই আদালতে প্রশ্নের মুখে। গত প্রায় ১০ বছরে কত কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার কত বিক্রি করা হয়েছে, তা থেকে কোন কোম্পানির কত আমানতকারীকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে এর কোনও তথ্য দিতে পারেনি বিচারপতি তালুকদার কমিটি। একইভাবে আদালত […]
মনোজিতের বিরুদ্ধে এবার সরব হলেন আরও এক নির্যাতিতা। তিনি জানান, এই মনোজিত যখন তাঁকে যৌন নির্যাতন করে তখন তিনি প্রথম বর্ষের ছাত্রী। ২০২৩ সালে পিকনিকে বজবজের লজে তাঁর ওপর চলে এই যৌন নির্যাতনের ঘটনা। একইসঙ্গে তিনি এও জানান, জিন্সের প্যান্ট টেনে খুলে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়। এই ঘটনা যাতে অন্য কারও কানে না পৌঁছায় […]
কসবা গণধর্ষণ মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসাবে নিয়োগ করা হল বিভাস চট্টোপাধ্যায়কে। যা রাজ্য সরকারের তরফ থেকে এক কঠোর পদক্ষেপ বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞদের অনেকেই। প্রসঙ্গত, সদ্য রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের পরপর দুটো ঘটনায় ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত।সেই মামলাগুলিতে সরকারি আইনজীবী ছিলেন বিভাস চট্টোপাধ্যায়।ফাঁসির পক্ষে জোর সওয়াল করতেও দেখা গিয়েছিল তাঁকে।শেষমেশ বিচারক অবশ্য ফাঁসির […]










