Tag Archives: BJP

ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়কের

বাড়িতে ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের প্রাক্তন আপ্ত সহায়কের। মৃতের নাম সব্যসাচী চক্রবর্তী। কেষ্টপুরের রবীন্দ্রপল্লির এ ই ব্লকের ৬৬ নম্বর বাড়ির একতলায় থাকতেন বছর চল্লিশের সব্যসাচী। মঙ্গলবার ভোররাতে  স্থানীয়রা দেখতে পান ওই বাড়িতে আগুন লেগেছে। দ্রুত খবর পাঠানো হয় পুলিশ ও দমকলে।  ঘটনাস্থলে গিয়ে  আগুন নেভানোর কাজ শুরুও করেন। তবে […]

ওবিসি মামলায় আদালতে রাজ্য  ধাক্কা খাওয়ার খুশিতে বিজেপির লাড্ডু বিতরণ বিধানসভার বাইরে

ওবিসি মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার ১৪০ জনজাতিকে নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এদিকে মঙ্গলবার কালীগঞ্জে উপভোটের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। সেখান থেকেই বিধানসভায় লাড্ডু বিতরণ কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের বিরোধী দলনেতা এই প্রসঙ্গে এদিন এও বলেছিলেন, ‘বুধবার […]

অনুব্রতকে গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত বিধানসভা, বিজেপি বিধায়কদের ওয়াক আউট

অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে,এই দাবিতে বুধবার উত্তাল হল বিধানসভা। এদিন এই ইস্যুতে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর ওয়াক আউটও করেন তাঁরা। বোলপুরের আইসি-কে ফোন করে হুমকি, কদর্য ভাষায় তাঁর স্ত্রীকে নিয়ে কথা এই সমগ্র বিষয় থেকেছে সংবাদ শিরোনামে। যার জেরে চলতি মাসের শুরু থেকেই তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। আর এই ঘটনায় ঘরে-বাইরে […]

‘বুথ সশক্তিকরণ’ অভিযানে এবার বিজেপি

পোশাকি নাম ‘বুথ সশক্তিকরণ’। তবে এটা কোনও প্রকাশ্য বা সর্বজনীন কর্মসূচি নয়। বঙ্গ স্যাফ্রন ব্রিগেডের অভ্যন্তরীণ কর্মসূচি। কিন্তু ‘নীলবাড়ি’ দখলের আসন্ন লড়াইয়ের প্রস্তুতিতে এই কর্মসূচি এখন বিজেপি নেতৃত্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই  প্রসঙ্গে বলে রাখা শ্রেয়,’বুথ সশক্তিকরণ’ অভিযানে শুধু রাজ্য নেতৃত্ব নন,কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিরাও সরাসরি ময়দানে নামছেন। আর সেখানে তাঁরা মণ্ডল, শক্তিকেন্দ্র এবং বুথের পরিস্থিতি […]

সিভিক ভলান্টিয়ার শুভঙ্করকে  ‘ডি–মবিলাইজ়’-এর নির্দেশ, পালানোর সুযোগ দেওয়া হচ্ছে ধারনা বিজেপির 

চিপস-চুরির অপবাদে ছাত্রের আত্মহত্যার ঘটনায় উত্তাল বঙ্গ সমাজ। সোশ্যাল মাধ্যমে এই ঘটনাকে ঘিরে চলছে না আলোচনা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি অভিযোগের তির শিশুটির সৎ বাবা ও তার মায়ের দিকেও। এই অভিযোগের তালিকা থেকে বাদ যাচ্ছেন না যাঁরা এই ঘটনায় মদত জুগিয়েছিলেন তাঁরাও। এদিকে রাজ্য পুলিশ সত্রে খবর,পাঁশকুড়া থানার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতকে জেলা পুলিশ […]

দিলীপেই ভরসা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

রাজ্য বিজেপির রাজনৈতিক সমীকরণে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি দিল্লির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— দলের পুরনো ফর্মেই যেন তিনি আবারও সক্রিয়ভাবে কাজ করেন। শুধু তাই নয়,আরএসএস-এর তরফেও জানানো হয়েছে দলীয় কর্মসূচিতে মন দিন দিলীপ। অন্তত সূত্রে খবর এমনটাই। এরপরই বঙ্গ রাজনীতিতে দিলীপকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। […]

মানবাধিকার কমিশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভের আর্জি নিয়ে আদালতে বিজেপি

রাজ্যে আক্রান্ত হিন্দুরা, এদিকে নিষ্ক্রিয় রাজ্য মানবাধিকার কমিশন। এই অভিযোগকে সামনে এনে সল্টলেকে রাজ্য মানবাধিকার কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতে চায় বঙ্গ বিজেপি। অবস্থানে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা।আর এই বিক্ষোভ কর্মসূচি রাজ্য বিজেপির তরফ থেকে করতে চাওয়া হয়েছে মঙ্গলবার দুপুর ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এই অবস্থান বিক্ষোভে অংশ নেবে ১০০০ জন […]

আপাতত স্বস্তিতে প্রাক্তন বিজেপি সাংসদ

আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অন্তবর্তী স্থগিতাদেশের মেয়াদ। এই সময় পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ  বিচারপতি জয় সেনগুপ্তর।  মামলার পরবর্তী শুনানি ২৩ এপ্রিল। এদিকে বৃহস্পতিবারের শুনানিতে রাজ্য়ের তরফ থেকে একটি ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়। তবে সেই ভিডিও ফুটেজ স্পষ্ট নয় বলেও জানিয়েছে […]

হরগোবিন্দ- চন্দন দাসের হত্যার প্রতিবাদে ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগান বিজেপির

ওয়াকফ আইনের প্রতিবাদ-বিক্ষোভে হিংসার জেরে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের হত্যার প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে হিন্দু শহিদ দিবস পালনের ডাক দিল পদ্ম শিবির। বুধবার বিধানসভার বাইরে এক বিক্ষোভে যোগ দিতে দেখা গেল বিজেপি বিধায়কদের। বিধানসভার সামনেই মুর্শিদাবাদে মৃত বাবা-ছেলের পোস্টার হাতে নিয়ে গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এখান থেকেই উঠল […]

কুণালের পর দেবাংশুও মুর্শিদাবাদ হিংসার দায় ঠেললেন বিজেপির ঘাড়েই

কুণাল ঘোষের পর সোমে দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের দুই নেতাই পরপর দুই দিনে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদে হিংসার দায় ঠেললেন বিজেপির উপর। এর পাশাপাশি সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নে পাল্টা বিজেপি শাসিত রাজ্যের কথা টেনে আনতেও দেখা যায় দেবাংশুকে।  আর এই প্রসঙ্গে বক্তব্য় রাখতে গিয়ে একটি সমীক্ষার কথা উল্লেখ করে দেবাংশুর দাবি,বিজেপি শাসিত রাজ্যে লাফিয়ে বেড়েছে […]