ফের রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের বিষয়ে মুখ খুলতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাঁকুড়ার ওন্দার দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডবের সমর্থনে আয়োজিত সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধ নই। কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? মহারাজ অসুস্থ ছিলেন, আমি তো কয়েকদিন আগেও দেখতে গিয়েছিলাম। আমি […]
Tag Archives: Mamata
মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আইনি চিঠি পাঠালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক যোগের অভিযোগ করেছিলেন মমতা। মহারাজের দাবি, মুখ্যমন্ত্রীর মন্তব্য বিভ্রান্তিমূলক। প্রমাণ দিতে পারলে শাস্তি মাথা পেতে নেব। সঙ্গে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানান, ‘প্রমাণ দিতে পারবেন না, এটা তো খুবই সত্য কথা।’ মুখ্যমন্ত্রীকে এই আইনি চিঠি […]
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পথে অন্তরায় নির্বাচন কমিশন, বিগত কয়েকদিনে এমনটাই দাবি করছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই দাবি যে ভুল তা জানাতে আসরে নামলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে তাঁর স্পষ্ট দাবি, মমতা-অভিষেকের দাবি মিথ্যা। ৯ এপ্রিল অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু, […]
উত্তরবঙ্গে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ৫ জন মারা গিয়েছেন দুর্যোগে। মমতা বলেন, ‘আমি দেখলাম ভয়াবহ ঝড়টা এসেছিল। খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কোচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা হল ৫ জন মারা গিয়েছেন। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাতেই। আরেকজনকে উত্তরবঙ্গ হাসপাতালে শিফট করা হচ্ছে। সোমবার বিকালে অভিষেক আসবে, দেখে নেবে। […]
এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এআইটিসি অফিশিয়াল পেজ থেকে তিনটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কপালে গুরুতর আঘাত পেয়েছেন মমতা। সূত্রের খবর, বাড়িতে পড়ে যান তিনি। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। সূত্রে খবর, এখন উডবার্নের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে সেলাই করা হচ্ছে মমতার। এই খবর পাওয়ার পরই একে […]
সামনেই লোকসভা নির্বাচন। রাজ্য রাজনীতি ও জাতীয় রাজনীতির সাম্প্রতিক ঘটনা পরম্পরার প্রেক্ষিতে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয় সেদিকে মুখিয়ে ছিলেন সবাই। যদিও রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এদিনের সাক্ষাৎকে এক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেন। কোনও রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি মুখ্যমন্ত্রী। এদিকে সূত্রে খবর, আরামবাগের […]
মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের সফরসূচিতে বদল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে সফরসূচিতে এই বদল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এদিকে নবান্ন সূত্রেও খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণেই রবিবারেই সরকারি প্রশাসনিক সভা করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে আপাতত যা জানা যাচ্ছে তাতে শনিবার সন্ধ্যেবেলায় বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রবিবার সিউড়িতে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]
২ দিনের সফরে বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী রওনা দেবেন বীরভূমের জন্য। ১৯ ফেব্রুয়ারি বীরভূমের সিউড়িতে সরকারি প্রশাসনিক পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। ওইদিনই কলকাতায় ফিরবেন তিনি। এদিকে সূত্রে খবর, বীরভূমে জেলার তৃণমূল নেতাদের নিয়েও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আসন্ন লোকসভা ভোটে অনুব্রতহীন বীরভূমে তৃণমূলে সংগঠনকে আরো মজবুত করতে […]
উত্তপ্ত মণিপুর। বুধবার সন্ধের পর নারী নির্যাতনের চরম নিদর্শন স্বরূপ একটি ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে মণিপুরকে ঘিরে। ওই ভিডিওতে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।আর এই ভিডিও দেখেই নিজের আবেগ প্রকাশ না করে পারলেন না তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বৃহস্পতিবার তিনি টুইটে লেখেন, ‘মণিপুরের […]










