৩৬০ ওয়ান মিউচুয়াল ফান্ড নিয়ে এলো ‘ডাইনা-সিফ অ্যাক্টিভ অ্যাসেট অ্যালোকেটর লং-শর্ট ফান্ড’

৩৬০ ওয়ান মিউচুয়াল ফান্ড তাদের নতুন স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড (এসআইএফ) স্ট্র্যাটেজি— ‘ডাইনা-সিফ অ্যাক্টিভ অ্যাসেট অ্যালোকেটর লং-শর্ট ফান্ড’ লঞ্চ করার কথা ঘোষণা করল। এই ফান্ডটির মূল লক্ষ্য হলো ডায়নামিক অ্যাসেট অ্যালোকেশন এবং সুশৃঙ্খল ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি মূলধন বৃদ্ধি এবং নিয়মিত আয়ের সুযোগ করে দেওয়া। একইসঙ্গে বাজারের অস্থিরতা সামলে বিনিয়োগের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়াও এই ফান্ডের অন্যতম বৈশিষ্ট্য।

এই এনএফও ৬ মার্চ, ২০২৬ থেকে ২০ মার্চ, ২০২৬ পর্যন্ত বিনিয়োগের জন্য খোলা থাকবে ।

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, এই সংস্থাটি এর আগে ৩৬০ ওয়ান মিউচুয়াল ফান্ড গত ৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে তাদের ‘ডাইনা-সিফ ইক্যুইটি লং-শর্ট ফান্ড’ বাজারে এনেছিল। এটি একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যা বিশেষত সেইসব বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা তালিকাভুক্ত শেয়ার এবং ডেরিভেটিভসে বাছাই করা ‘লং’ ও ‘শর্ট’ পজিশনের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধন বৃদ্ধির লক্ষ্য রাখেন।

এই প্রসঙ্গে ৩৬০ ওয়ান অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও রাঘব আয়েঙ্গার জানান, ‘বাজারের কাঠামোগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিনিয়োগকারীদের চাহিদাও এখন বিবর্তিত হচ্ছে। বাজারের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন এবং সুদের হারের দ্রুত ওঠানামার ফলে বিনিয়োগের গতানুগতিক৬০:৪০’ (ইক্যুইটি ও ডেট) কাঠামোটি এখন বড় চ্যালেঞ্জের মুখে।ডাইনাসিফ’-এর মাধ্যমে আমরা এমন একটি সমাধান নিয়ে আসছি যা সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি প্রবৃদ্ধি এবং নিয়মিত আয়ের এক অনন্য সমন্বয়। আমাদের এই পোর্টফোলিও কাঠামোটি মূলত প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার সক্ষমতা বা রেজিলিয়েন্সএর ওপর ভিত্তি করে তৈরি। ৩৬০ ওয়ানএ আমাদের মূল লক্ষ্যই হলো গ্রাহকদের জন্য সুশৃঙ্খল এবং দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =