নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। রাজ‍্যের ১৬ জেলার ১৫২ আসনে ভোট। ভোরবেলা থেকেই ভোটের লাইন জড়ো হয়েছেন রাজ‍্যবাসী। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের নাগরিকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট হচ্ছে। আমি সকল নাগরিককে এই গণতন্ত্রের উৎসবে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করার আহ্বান জানাই।”

গণতান্ত্রিক অধিকার প্রয়োগে জনগণের সক্রিয় অংশগ্রহণকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বিশেষ করে তরুণ ভোটার ও নারী ভোটারদের প্রতি বেশি করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, তরুণ প্রজন্ম ও মহিলাদের সক্রিয় অংশগ্রহণ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং একটি সুষ্ঠু ও প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে সহায়তা করবে। ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি সকলকে উৎসাহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =