শুরু প্রথম দফার ভোটগ্রহণ

আজ ভোট গ্রহণ ১৬ জেলায় ১৫২টি বিধানসভা আসনে। গোটা উত্তরবঙ্গে আজ যেমন ভোটগ্রহণ হবে, তেমনই
জঙ্গলমহল ও মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায়। এই প্রতিটি আসনেই হাড্ডাহাড্ডি
লড়াই হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি -র। বেশ কিছু জায়গায় কংগ্রেসেরও দখল আছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ
হয়, তার জন্য বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবারের নির্বাচনে প্রথম নিয়ম তৈরি করা হয়েছে যেখানে
বুথের মধ্যে ১০০ মিটারের লক্ষণরেখা থাকবে। সেখানে শুধুমাত্র ভোটাররাই দাঁড়াতে পারবেন।
এদিকে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হতেই ভোটারদের ভিড় রযেছে নজরকাড়া। সকলেই চাইছেন আগে 
ভোট দিয়ে নিতে। এদিকে বুথে বুথে কড়া নিরাপত্তা। প্রতি বুথে কমপক্ষে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত 
রয়েছেন

নন্দীগ্রামে অগ্নিপরীক্ষা শুভেন্দুর

আজ  নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ রয়েছে নন্দীগ্রাম বিধানসভাতে। এই আসনে লড়ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর।

শুভেন্দু অধিকারী ভোট দেবেন নন্দনায়কবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। অন্যদিকে, পবিত্র কর ভোট দেবেন বয়ালের শুম্ভনাথ প্রাথমিক বিদ্যালয়ে।

ভোট দিলেন কাজল শেখঃ 

ভোট গ্রহণ শুরু হওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই ভোট দিলেন হাসন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ।

বাঁকুড়ার সারদামণি কলেজে ইভিএম খারাপঃ

বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজে ইভিএম খারাপ। দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা। নির্দিষ্ট সময়ে শুরু করা গেল না ভোটগ্রহণ।

কুমার গ্রামে ইভিএম খারাপঃ

কুমার গ্রাম বিধানসভার ১০/১০১ নম্বর বুথে দক্ষিণরামপুর নিউ প্রাইমারি স্কুলে তৃণমুল প্রার্থী রাজীব তীর্কি প্রথম ভোটার হিসাবে ভোট দিতে পৌঁছন বুথে। ভিতরে পৌঁছে আঙুলে কালি লাগানোর পর EVM-এর কাছে গিয়ে পৌঁছলে, যান্ত্রিক সমস্যায় ভোট দিতে পারছেন না। বুথের মধ্যেই ঘোরাঘুরি করছেন।

ভোট দিলেন গৌতম দেবঃ

শিলিগুড়িতে প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই ১৭৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শিলিগুড়ি গার্লস হাই স্কুলে পৌঁছান তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই শান্তিপূর্ণভাবে ভোট দেন গৌতম দেব। ভোটদান শেষে বুথের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে শান্তিপূর্ণ ভোটের আশাবাদ ব্যক্ত করেন তৃণমূল প্রার্থী।

ভোট দিলেন স্বপ্নাঃ

সকাল সকালবাড়ির সামনে বুথে দিনের প্রথম ভোটার হিসেবে ভোট দিয়ে দিন শুরু করলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। এশিয়াডে সোনা জয়ী স্বপ্না এই আসনের তৃণমূল প্রার্থী। বাড়ির সামনে পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলের ১৮/১৯৭ নম্বর বুথে মা-কে নিয়ে এদিন সপরিবারে ভোট দিলেন স্বপ্না বর্মন। মোট ৭২০ জন ভোটার রয়েছেন এই বুথে। সকাল সকাল ভোট দিতে বুথে উপস্থিত হয়ে ছিলেন সোনার মেয়ে তৃণমূল প্রার্থী স্বপ্না। মাকে সঙ্গে নিয়ে বুথের প্রথম ভোটটিই দিলেন তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। সঙ্গে ছিলেন মা, দাদা-সহ পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =