সহজ ব্যবহার, সুরক্ষা এবং উদ্ভাবনের কারণে ২০২৬ আর্থিক বর্ষে BHIM পেমেন্টস অ্যাপে লেনদেন বদ্ধি  ৩০০%

NPCI BHIM সার্ভিসেস লিমিটেড (NBSL)-এর তৈরি করা BHIM পেমেন্টস অ্যাপের ২০২৬ আর্থিক বর্ষে জোরালো বৃদ্ধি হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২০২৫ আর্থিক বর্ষের তুলনায় ৩০১% বেড়ে গেছে। ২০২৬ আর্থিক বর্ষে অ্যাপে লেনদেনের পরিমাণ ২০২৫ সালের এপ্রিল মাসে ৫.৯৩ কোটি থেকে বেড়ে ২০২৬ সালের মার্চ মাসে ২১.৬ কোটিতে পৌঁছেছে। এই গতি নতুন আর্থিক বছরেও চালু আছে। লেনদেনের পরিমাণ ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত ২২.৪৯ কোটি আর লেনদেনের মূল্য ₹২৬,০৪০ কোটি টাকা।

পাশাপাশি এও জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গে BHIM-এর বৃদ্ধি একটা জাতীয় প্রবণতার প্রতিফলন, যাতে ডিজিটাল পেমেন্টের ক্রমশ বেশি বেশি করে রোজকার জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ২০২৬ আর্থিক বর্ষে এই রাজ্যে এই অ্যাপে লেনদেনের ৭১% ছিল P2M (পিয়ার-টু-মার্চেন্ট) পেমেন্ট, যা ইঙ্গিত করে যে রুটিন কেনাকাটা এবং বিল পেমেন্টে এই অ্যাপের ব্যবহার ক্রমশ বাড়ছে। মার্চেন্ট লেনদেনের ২২.৫% শতাংশ ছিল মুদির দোকানে কেনাকাটা, তারপরেই ১৮.৭% হল ফুড আউটলেট এবং রেস্তোরাঁ, কুইক কমার্স ৬.৪%, ই-কমার্স ৩.৯% আর গাড়ির তেল ভরার জায়গা ৩.৪%। এই অ্যাপে আরও দেখা গেছে যে উদ্ভাবনীমূলক পেমেন্টের ক্ষেত্রেও এই অ্যাপের ব্যবহার ক্রমশ বাড়ছে, যার মধ্যে আছে UPI-তে RuPay ক্রেডিট কার্ড। এটা ক্রেডিটসম্পন্ন পেমেন্টে এই অ্যাপ ব্যবহারে ক্রেতাদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

এই প্রসঙ্গে এনবিএসএলের এমডি অ্যান্ড সিইও  ললিতা নটরাজ বলেন ‘BHIM পেমেন্টস অ্যাপ হল ভারত জোড়া ইউজারদের এক সহজ, সুরক্ষিত এবং জনতার জন্যে তৈরি পেমেন্টস প্ল্যাটফর্মে বাড়তে থাকা বিশ্বাসের নিদর্শন। পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে এই অ্যাপ গ্রহণ বিভিন্ন প্রাত্যহিক ব্যবহারের চেহারা নিচ্ছে। সে মুদির দোকানই হোক বা বাইরে খাওয়া, যাতায়াতই হোক বা অনলাইন কেনাকাটা। এ থেকে স্পষ্ট হয় যে কীভাবে ডিজিটাল পেমেন্ট রোজকার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। UPI-তে RuPay ক্রেডিট কার্ডের মত উদ্ভাবনীমূলক পেমেন্ট অভিজ্ঞতাতেও BHIM অ্যাপের ক্রমবর্ধমান ব্যবহার দেখেও আমরা উৎসাহিত। আমরা এখনও ডিজিটাল পেমেন্টগুলোকে প্রত্যেক ভারতীয়ের জন্যে আরও বিশ্লেষণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং প্রাসঙ্গিক করে তোলার উপর জোর দিয়ে যাচ্ছি।”

সঙ্গে এও জানান, এই অ্যাপের ফিচার সেট তৈরি করা হয়েছে অন্তর্ভুক্তিকে কেন্দ্রে রেখে, তাই বাংলা সমেত ১৫ থেকেও বেশি আঞ্চলিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যায়। কম কানেকটিভিটির এলাকাতেও যাতে ব্যবহার করা যায় তার জন্য অপটিমাইজ করা হয়েছে, যাতে গ্রামীণ ও আধা-শহর এলাকার ইউজারদের গোষ্ঠীগুলোর মধ্যে ডিজিটাল পেমেন্টের আরও নিবিড় ব্যবস্থা করা যায়। পুরস্কারভিত্তিক গ্রহণ এবং মার্চেন্ট পার্টনারশিপ চালিয়ে যাওয়া হচ্ছে নতুন ও ইতিমধ্যেই ইউজার হয়ে থাকা মানুষকে এই প্ল্যাটফর্মে ধরে রাখতে।

বিশেষ ফিচার

• UPI সার্কল: UPI সার্কল ফুল ডেলিগেশনের সাহায্যে ইউজাররা, বিশ্বস্ত কনট্যাক্টদের, নিজের অ্যাকাউন্ট থেকে পূর্বনির্ধারিত মাসিক খরচের ঊর্ধ্বসীমা অনুযায়ী ১৫,০০০ টাকা পর্যন্ত খরচ করার অধিকার দিতে পারেন। এই সুবিধার মেয়াদ ৫ বছর পর্যন্ত। বিশ্বস্ত ইউজাররা এই ফিচারের সাহায্যে নিজেদের ব্যাংকের সঙ্গে লিংক করা UPI ID অথবা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই সুরক্ষিত ডিজিটাল পেমেন্ট করতে পারেন। এই নতুন ফিচার পরিবার, নির্ভরশীল ব্যক্তি বা কর্মচারীদের রোজকার পেমেন্ট আরও মসৃণভাবে দিতে সাহায্য করে। পাশাপাশি সমস্ত লেনদেনের উপর নজর রাখে। UPI সার্কলকে টিনএজারদের ডিজিটাল পকেট মানি হিসাবেও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে তারা বাবা-মায়ের তদারকির মধ্যে UPI পেমেন্টের নিয়ন্ত্রিত নাগাল পেতে পারে।

খরচের ভাগাভাগি: ইউজাররা মসৃণভাবে বন্ধু ও পরিবারগুলোর মধ্যে খরচ ভাগাভাগি করে নিতে পারেন। সেটা বাইরে খাওয়ার ক্ষেত্রে হতে পারে, ভাড়া দেওয়ার ক্ষেত্রে হতে পারে বা দলবদ্ধভাবে কেনাকাটা করার ক্ষেত্রে। এই অ্যাপ ইউজারদের খরচ ভাগ করে নিয়ে সরাসরি পেমেন্ট করার সুযোগ দেয়, যাতে নির্ঝঞ্ঝাট সেটলমেন্ট নিশ্চিত হয়।

ফ্যামিলি মোড: ইউজাররা পরিবারের সদস্যদের জুড়ে নিতে পারেন, ভাগাভাগি করা খরচগুলোর হিসাব রাখতে পারেন এবং নির্দিষ্ট পেমেন্ট অ্যাসাইন করতে পারেন। এই ফিচার পরিবারগুলোকে তাদের খরচের সম্মিলিত চেহারা দেখিয়ে আরও ভাল আর্থিক পরিকল্পনায় সাহায্য করে।

খরচের অ্যানালিটিক্স: এই ড্যাশবোর্ড এই অ্যাপে ইউজারের মাসিক খরচের ধরনের বিশ্লেষণমূলক ভিউ দেয়। অ্যাপ নিজে থেকেই খরচগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে, যাতে ইউজাররা জটিল স্প্রেডশীট ছাড়াই নিজেদের বাজেট ম্যানেজ করতে পারেন।

UPI লাইট অটো টপ-আপ: ইউজাররা অটো টপ-আপ ফিচার চালু করতে পারেন, যা ব্যালান্স ২০০ টাকার নিচে চলে এলেই নিজে থেকে রিচার্জ করে দেয়।

বিদেশি মুদ্রার পেমেন্ট: ইউজাররা অনায়াসে তাঁদের BHIM পেমেন্টস অ্যাপ থেকেই বিদেশি মুদ্রা বুক করতে পারেন। তাঁরা সমস্ত ব্যাংকের মার্কআপ মূল্য তুলনা করে নিজের পছন্দের বিকল্প বেছে নিতে পারেন, বিদেশি মুদ্রা নগদে বা ডিজিটাল কারেন্সিতে পাওয়ার বিকল্প সমেত।

প্রিপেইড রিচার্জ: এই অ্যাপ এমন এক প্রিপেইড রিচার্জ ফিচার জোগায়, যা ইউজারদের নেটওয়ার্ক অপারেটরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরগুলোকে রিচার্জ করার সুযোগ দেয়। তাঁরা বন্ধু ও পরিবারের জন্যেও রিচার্জ করে দিতে পারেন। ইউজারদের প্ল্যানটা বেছে নিতে হবে এবং কোনো অতিরিক্ত চার্জ বা কনভিনিয়েন্স চার্জ ছাড়াই স্রেফ প্রক্রিয়াটা শেষ করে রিচার্জ করে নিতে পারবেন।

পুরস্কার: BHIM পেমেন্টস অ্যাপ বৈধ লেনদেনে নিশ্চিত পুরস্কার দিচ্ছে, যা আরও আত্মবিশ্বাসের সঙ্গে ইউজারদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে উৎসাহ দেবে। এই পুরস্কারের অভিজ্ঞতা ডিজাইন করা হয়েছে রোজকার পেমেন্ট আরও সহজ, আদানপ্রদানমূলক এবং ইউজারদের জন্য আরও মূল্যভিত্তিক করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 16 =