শিল্পে সবচেয়ে কম ট্রেডিং ফি-সহ ওয়াজিরএক্স চালু করল ক্রিপ্টো ফিউচার্স

ওয়াজির এক্স ক্রিপ্টো ফিউচার্স ট্রেডিং চালুর ঘোষণা করল। এর মাধ্যমে ভারতীয় ট্রেডারদের জন্য ক্রিপ্টো ডেরিভেটিভস ট্রেডিং আরও সহজলভ্য হয়ে উঠবে, কারণ প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে এমন একটি ফি স্ট্রাকচার যা পেশাদার মানের ট্রেডিংকে সবার নাগালের মধ্যে আনবে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওয়াজিরএক্স ফিউচার্সে মেকার ফি হবে ০.০২% এবং টেকার ফি হবে ০.০৪%। ভারতীয় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলির মধ্যে এটি সবচেয়ে কম ফি এবং এই সুবিধা পেতে কোনও নির্দিষ্ট ট্রেডিং ভলিউমের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা ইউএস ডলারে রূপান্তর না করেই সরাসরি ভারতীয় টাকা ব্যবহার করে ফিউচার্স ট্রেডিং করতে পারবেন, ফলে ভারতীয় খুচরো বিনিয়োগকারীদের জন্য ডেরিভেটিভস ট্রেডিংয়ের একটি বড় জটিলতা দূর হবে।

এই প্রসঙ্গে ওয়াজিরএক্সের প্রতিষ্ঠাতা নিশাল শেঠি বলেন, ‘ভারতে ফিউচার্স ট্রেডিং মানেই এতদিন ছিল উচ্চ ফি, যদি না আপনি বড় ভলিউমের ইনস্টিটিউশনাল ট্রেডার হন। আমরা সেই ধারণাটাই বদলে দিয়েছি। ওয়াজিরএক্স ফিউচার্সে নতুন একজন ট্রেডারও সেই একই ফি রেট পাবেন, যা অধিকাংশ প্ল্যাটফর্মে শুধুমাত্র ইনস্টিটিউশনাল ট্রেডারদের জন্য প্রযোজ্য। আমাদের লক্ষ্য হলো ফিউচার্স ট্রেডারদের জন্য একটি শক্তিশালী ও কম-ফি প্ল্যাটফর্ম তৈরি করা।’

পাশাপাশি সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে যে, ফিউচার্স ব্যবহারের আগে ব্যবহারকারীদের জন্য একটি বাধ্যতামূলক জ্ঞানমূলক কুইজ রাখা হয়েছে, যেখানে লিভারেজ, মার্জিন এবং লিকুইডেশন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো দায়িত্বশীল ট্রেডিংকে উৎসাহ দেওয়া এবং ব্যবহারকারীরা যাতে ফিউচার্স ট্রেডিংয়ে অংশ নেওয়ার আগে প্রয়োজনীয় ধারণা অর্জন করতে পারেন তা নিশ্চিত করা। একই সঙ্গে, আরও বেশি সংখ্যক ট্রেডারকে ফিউচার্স সম্পর্কে সচেতন করতে প্ল্যাটফর্মটি শিক্ষামূলক উদ্যোগেও বিনিয়োগ করছে।

ওয়াজিরএক্স ফিউচার্স প্ল্যাটফর্মটির চলমান পুনর্গঠন প্রক্রিয়ার সঙ্গেও যুক্ত থাকবে। ফিউচার্স ট্রেডিং থেকে উৎপন্ন অতিরিক্ত মুনাফা ব্যবহার করা হবে সেই সব যোগ্য ঋণদাতাদের অতিরিক্ত পুনরুদ্ধারের জন্য, যাদের কাছে রিকভারি টোকেন রয়েছে। এটি ইতিমধ্যেই সম্পন্ন হওয়া ৮৫% ফান্ড বিতরণের অতিরিক্ত সুবিধা হিসেবে যুক্ত হবে। তারল্য, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীদের প্রস্তুতির ভিত্তিতে ধাপে ধাপে ওয়াজিরএক্স ফিউচার্সের সম্প্রসারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + three =