এয়ার ইন্ডিয়া এবং রিয়াধ এয়ারের মউ চুক্তি  সূচনা করল দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগের এক নতুন অধ্যায়

এয়ার ইন্ডিয়া এবং রিয়াধ এয়ারের সাম্প্রতিক মউ চুক্তি দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগের এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই চুক্তি শুধু দুটি এয়ারলাইনের ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং ভারত ও সৌদি আরবের গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলনও বটে।

এই মউ চুক্তিতে বলা হয়েছে যে, যাত্রীরা একক টিকিটে উভয় এয়ারলাইনের নেটওয়ার্কে ভ্রমণ করতে পারবেন, ফলে সংযোগ আরও সহজ হবে। এটিকে বলা হচ্ছে কোডশেয়ার চুক্তি।

এর ফলে উন্নত হবে ইন্টারলাইন ব্যবস্থাও। অর্থাত, লাগেজ হ্যান্ডলিং ও সংযোগ ফ্লাইটের সুবিধা আরও মসৃণ হবে।

সঙ্গে থাকছে লয়্যালটি প্রোগ্রাম। যার জেরে উভয় এয়ারলাইনের নিয়মিত যাত্রীরা পারস্পরিক সুবিধা পাবেন।

পাশাপাশি কার্গো পরিষেবার হাত ধরে বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি হবে।

শুধু তাই নয়, ডিজিটাল উদ্ভাবনে প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতাও উন্নত হবে।

এর জেরে ব্যবসায়িক ভ্রমণ অনেক বেশি উন্নত হবে। দুই অর্থনীতির মধ্যে কর্পোরেট সম্পর্ক আরও দৃঢ় হবে।

বৃদ্ধি পাবে পর্যটনও। কারণ, এতে ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্যে সহজ প্রবেশাধিকার তৈরি হবে।

আর সবথেকে বড় ব্যাপার হল এর ফলে পারিবারিক সংযোগ উন্নত হবে। সৌদি আরবে বসবাসরত ভারতীয় প্রবাসীদের জন্য ভ্রমণ আরও সুবিধাজনক হবে।

এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানান, ‘ভারত ও সৌদি আরব আজকের দিনে বৈশ্বিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ বাজার, এবং এই অংশীদারিত্ব স্বাভাবিকভাবেই এসেছে।’

এর পাশাপাশি রিয়াধ এয়ারের সিইও টনি ডগলাস উল্লেখ করেন, ‘ভারত বিশ্বের অন্যতম গতিশীল বিমান বাজার, এবং এই সহযোগিতা সৌদি আরবকে বৈশ্বিক গন্তব্যের সঙ্গে যুক্ত করার মিশনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, রিয়াধ এয়ার জুলাই ২০২৬ থেকে লন্ডন হিথ্রোতে তাদের প্রথম ফ্লাইট চালু করছে। এর ফলে ভারতীয় যাত্রীরা রিয়াধ হয়ে ইউরোপে সহজে পৌঁছাতে পারবেন। নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার পর কোডশেয়ার ও ইন্টারলাইন ব্যবস্থা কার্যকর হবে, যা প্রিমিয়াম ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন করবে।এই চুক্তি নিঃসন্দেহে ভারত ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগকে আরও শক্তিশালী করবে এবং ব্যবসা, পর্যটন ও পারিবারিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + three =