পশ্চিম এশিয়ার সব গন্তব্যে পরিষেবা পুনরায় চালু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সালালাহ (ওমান) ও কুয়েতের পরিষেবা পুনরায় চালুর মাধ্যমে পশ্চিম এশিয়ার নেটওয়ার্কের সব গন্তব্যে সংযোগ ফের চালু করল। ক্যালিকট–সালালাহ রুটে ফ্লাইট ২ জুলাই থেকে পুনরায় শুরু হয়েছে এই পরিষেবা। আর ৩ জুলাই থেকে পরিষেবা চালু হল ক্যালিকট–কুয়েতেরর মধ্যে। পাশাপাশি  বেঙ্গালুরু–কুয়েত পরিষেবা ৪ জুলাই থেকে শুরু হবে। সঙ্গে এও জানানো হয়েছে, আগামী দিনগুলোতে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে, ক্যালিকট–সালালাহ পরিষেবা সপ্তাহে দু’বার চলবে। ক্যালিকট–কুয়েত পরিষেবা প্রথমে সপ্তাহে একবার চলবে (৩ জুলাই থেকে), পরে ৫ জুলাই থেকে সপ্তাহে তিনবার চলবে। এর ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এখন ওমানের দুটি বিমানবন্দর থেকে পরিচালনা করছে: মুসকাট আন্তর্জাতিক বিমানবন্দর ও সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দর।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৩ জুলাই থেকে মুসকাট–মাঙ্গালুরু ফ্লাইটও পুনরায় চালু করেছে। বর্তমানে এয়ারলাইনটি মুসকাট থেকে ভারতের সাতটি গন্তব্যে প্রায় ৪০টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে।

বেঙ্গালুরু–কুয়েত পরিষেবা সপ্তাহে একবার চলবে (৪ জুলাই থেকে), পরে ৭ জুলাই থেকে সপ্তাহে তিনবার চলবে। কুয়েতের সব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ থেকে পরিচালিত হবে।

যাত্রীরা এই ফ্লাইটগুলো বুক করতে পারবেন এয়ারলাইনের ওয়েবসাইট airindiaexpress.com, মোবাইল অ্যাপ এবং অন্যান্য প্রধান বুকিং চ্যানেলের মাধ্যমে।

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ১৩টি গন্তব্যে ফ্লাইটের মাধ্যমে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ভারতকে ওই অঞ্চলের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় এয়ারলাইন হিসেবে অবস্থান শক্তিশালী করছে। বর্তমানে এয়ারলাইনটি ভারত ও পশ্চিম এশিয়ার মধ্যে প্রায় ৭৮০টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে, যা ভারতের ১৮টি শহরকে সরাসরি ওই অঞ্চলের সঙ্গে যুক্ত করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এয়ারলাইনটি নাভি মুম্বাই–আবুধাবি, গৌহাটি–আবুধাবি, গৌহাটি–দুবাই, বেঙ্গালুরু–ফুকেট এবং পুনে–অমৃতসর নতুন পরিষেবা চালু করেছে, যা তাদের ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছে।

এই সংযোজনের ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বেঙ্গালুরু থেকে প্রায় ৪১৫টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে, যা শহরটিকে ৩০টি দেশীয় ও সাতটি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত করবে। ক্যালিকট থেকে এয়ারলাইনটি প্রায় ৮৫টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে, যা শহরটিকে পশ্চিম এশিয়ার ১৩টি গন্তব্য ও বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 18 =